Sandy Saha

‘৪০ মিনিটের অত্যাচারে ছিঁড়েছিল গোপনাঙ্গ’, অভিশপ্ত রাতে আর কী করেন সায়ক? বিস্ফোরক স্যান্ডি

ফেসবুক লাইভে অভিশপ্ত রাতের বর্ণনা দিতে গিয়ে কেঁদে ফেললেন স্যান্ডি।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ২৯, ২০২৬, ১৯:১০

options
link
‘৪০ মিনিটের অত্যাচারে ছিঁড়েছিল গোপনাঙ্গ’, অভিশপ্ত রাতে আর কী করেন সায়ক? বিস্ফোরক স্যান্ডি
সায়কের বিরুদ্ধেযৌন হেনস্তার অভিযোগ স্যান্ডির। ছবি-সোশাল মিডিয়া

দিন কয়েক আগে অভিনেতা-ইনফ্লুয়েন্সার সায়ক চক্রবর্তীর (Sayak Chakraborty) যৌন পরিচয় নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছিলেন প্রাক্তন বউদি সুস্মিতা রায়। এবার তা নিয়ে মুখ খুললেন স্যান্ডি সাহা (Sandy Saha)। তাঁর দাবি, জোর করে তাঁর সঙ্গে সঙ্গমের চেষ্টা করার ফলেই ছিঁড়ে গিয়েছিল সায়কের গোপনাঙ্গ। এছাড়াও নাম না করে দাবি করলেন, সুকান্ত কুণ্ডু, অভিনেতা রিয়াজের সঙ্গে সম্পর্ক রয়েছে সায়কের!

Advertisement

স্যান্ডি বলেন, “নিজের পুরুষত্বের প্রমাণ দিতে ৪০ মিনিট ধরে পাশবিক অত্যাচার চালায় ও, সেই সময়ই ছিঁড়ে যায় গোপনাঙ্গ।”

গোমাংস কাণ্ডের সময় সায়ক চক্রবর্তীর বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ করেছিলেন স্যান্ডি সাহা। তবে তাতে বিশেষ গুরুত্ব দেননি কেউ। দিন কয়েকআগে ফেসবুক লাইভে প্রাক্তন স্বামী সব্যসাচী চক্রবর্তী ও দেওর সায়কের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে দেন সুস্মিতা রায়। প্রকাশ্যে নিয়ে আসেন পরিবারের গোপন খবর। সেই সময়ই তিনি দাবি করেন, সায়ক সমকামী। কয়েক বছর আগে সঙ্গমের সময় তাঁর যৌনাঙ্গ ছিঁড়ে গিয়েছিল। শনিবার রাতে সেই ঘটনা নিয়েই মুখ খুললেন স্যান্ডি। তিনি দাবি করেন, সায়কের সঙ্গে একটি শুট করছিলেন তিনি। কাজের পর মদ্যপানও করেন। তিনি নেশাগ্রস্ত হয়ে পড়লে নাকি সুযোগ নেন সায়ক! স্যান্ডি বলেন, “নিজের পুরুষত্বের প্রমাণ দিতে ৪০ মিনিট ধরে পাশবিক অত্যাচার চালায় ও, সেই সময়ই ছিঁড়ে যায় গোপনাঙ্গ।” বন্ধু জানতে পেরে উদ্ধার করেন স্যান্ডিকে, এদিকে হাসপাতালে ভর্তি করা হয় সায়ককে। স্যান্ডির দাবি, হাসপাতালের খরচও নাকি দিয়েছিলেন তিনি। 

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

 

Advertisement

এখানেই শেষ নয়। স্যান্ডি লাইভে বলেন, “ওই ঘটনার পর আমি সায়ককে ব্লক করে দিয়েছিলাম। যদিও পরবর্তীতে ও আমার কাছে ক্ষমা চেয়েছে।” স্যান্ডি এদিন সায়কের বিরুদ্ধে আরও একাধিক বিস্ফোরক অভিযোগ করেছেন। নাম না করেই তিনি দাবি করেছেন, বন্ধু সুকান্ত কুণ্ডু ও রিয়াজ লস্করের সঙ্গেও নাকি শারীরিক সম্পর্ক ছিল সায়কের। তাঁদের ব্যক্তিগত মুহূর্তের ভিডিও সায়ক তাঁকে দেখিয়েছে বলে দাবি স্যান্ডির। যদিও এবিষয়ে এখনও পর্যন্ত কোনও মন্তব্য করেননি সায়ক চক্রবর্তী। 

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.