Shah Rukh Khan

এনসিবির জালে আরিয়ান, দিওয়ালি ও জন্মদিন পালন করবেন না শাহরুখ!

৩০ অক্টোবর ফের শাহরুখপুত্র আরিয়ানের মামলার শুনানি ।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: অক্টোবর ২১, ২০২১, ২২:৫৪

options
link
এনসিবির জালে আরিয়ান, দিওয়ালি ও জন্মদিন পালন করবেন না শাহরুখ!

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কবে আরিয়ান জেল থেকে মুক্তি পাবেন, তা নিয়ে দুশ্চিন্তায় ঘুম উড়েছে শাহরুখ খান (Shah Rukh Khan) ও গৌরী খানের। আরিয়ানের জামিনের আবেদন বার বার পিছিয়ে যাওয়ায় অনেকটাই আশাহত কিং খান। আইনজীবী বদল করার পরেও যে সুরাহা মিলল না, তা যেন আরও ভাবিয়ে তুলেছে শাহরুখকে। অন্যদিকে বৃহস্পতিবার সকালে আর্থার রোডের জেলে ছেলের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন বলিউড বাদশা। সেখানে দীর্ঘক্ষণ কথাও বলেন ছেলের সঙ্গে। উপস্থিত ছিলেন আরিয়ানের আইনজীবীও। কয়েকদিন আগে ভিডিও কলে ছেলের সঙ্গে কথা বলেছেন গৌরী খানও। আরিয়ান জামিন না পাওয়ায় মিষ্টি খাওয়াও ছেড়েছেন গৌরী।

Advertisement

সূত্রের খবর, মাদক কাণ্ডে আরিয়ান (Aryan Khan) জড়িয়ে পড়ায় মানসিক দিক থেকে একেবারেই ভাল নেই শাহরুখ ও গৌরী। আর তাই এবারের ২ নভেম্বর শাহরুখ তাঁর জন্মদিন সেলিব্রেট না করার সিদ্ধান্ত নিয়েছেন। এমনকী, অনুরাগীদের অনুরোধ করেছেন তাঁরা যেন শাহরুখের বাড়ি মন্নতের সামনে এসে ভিড় না জমান। তবে শুধু জন্মদিন নয়, শাহরুখ ও গৌরী দিওয়ালিও পালন করবেন না বলে মনস্থির করেছেন। 

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

Advertisement

[আরও পড়ুন: হলিউড ছবিতে কাশ্মীর নিয়ে বিতর্কিত মন্তব্য, নেটদুনিয়ায় সুপারম্যানকে বয়কটের ডাক]

বৃহস্পতিবার হঠাৎই শাহরুখ খানের বাড়ি মন্নতে হানা দিলেন এনসিবি (NCB) কর্তারা। এই ঘটনায় বলিউড প্রায় নড়ে চড়ে বসল। একদিকে শাহরুখপুত্র আরিয়ান খান (Aryan Khan) হেফাজতে। বার বার পিছিয়ে যাচ্ছে তাঁর জামিনের আরজি। এদিন সকাল সকালই আর্থার রোড জেলে গিয়ে শাহরুখের সঙ্গে দেখা করেন শাহরুখ খান (Shah Rukh Khan)। আর ঠিক এরই মাঝে শাহরুখের বাড়িতে এনসিবির প্রবেশ।

শাহরুখের বাড়িতে এনসিবির প্রবেশের পর রটে গিয়েছিল মাদক কাণ্ডে মন্নতে তল্লাশিই চালাতে আসে এনসিবি কর্তারা। তবে সম্প্রতি নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো শাহরুখের বাড়িতে যাওয়ার নেপথ্যের কারণ নিয়ে সাফাই দিলেন। সূত্রের খবর অনুযায়ী, আরিয়ানের সমস্ত ইলেকট্রনিক্স ডিভাইস জমা দেওয়ার নোটিস নিয়েই শাহরুখের বাড়িতে হাজির হয়েছিলেন এনসিবি কর্তারা। তবে শাহরুখ বা গৌরী খান কারও সঙ্গেই দেখা হয়নি এনসিবি কর্তাদের। অন্যদিকে, শাহরুখপুত্র আরিয়ানের মুম্বই হাইকোর্টে জামিন মামলার শুনানি ফের হবে ২৬ অক্টোবর। তবে বৃহস্পতিবার বিশেষ আদালতের নির্দেশ ৩০ অক্টোবর পর্যন্ত জেলেই থাকতে হবে আরিয়ানকে। 

Shahrukh-Khan

গত ২ অক্টোবর রাতে মুম্বই থেকে গোয়াগামী বিলাসবহুল প্রমোদতরী কর্ডেলিয়ায় (Cordelia Cruise) রেভ পার্টি আয়োজনের খবর পান এনসিবি আধিকারিকরা। সেই অনুযায়ী যাত্রী সেজে প্রমোদতরীতে ওঠেন তাঁরা। পার্টি শুরু হওয়ার পরই পুলিশ একে একে ১০ জনকে আটক করে। মাদক কাণ্ডে জেরা করা হয় আরিয়ান খানকেও। ঘণ্টার পর ঘণ্টা জেরার পর গ্রেপ্তার হন শাহরুখপুত্র।

[আরও পড়ুন: পরীমণির জন্মদিনে এবার বিশেষ থিম, অতিথিদের পরতে হবে লাল-সাদা পোশাক!]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.