Shah Rukh Khan

শাহরুখের ভোলবদল! মেদহীন ছিপছিপে শরীরে কিং খানের ‘পাঠান’ লুক ভাইরাল

আপাতত স্পেনে চলছে এই ছবির শুটিং।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ১৬, ২০২২, ১৯:১৯

options
link
শাহরুখের ভোলবদল! মেদহীন ছিপছিপে শরীরে কিং খানের ‘পাঠান’ লুক ভাইরাল

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সোশ্যাল মিডিয়ায় ফের ট্রেন্ডিং ‘কিং ইজ ব্য়াক’! গত কয়েক সপ্তাহ ধরেই শাহরুখকে নিয়ে চর্চায় মত্ত নেটপাড়া। একে তো কয়েকদিন আগে ‘পাঠান’ ছবির টিজারে চমক দিয়েছেন তিনি। তার উপর শাহরুখের এক টুইটেই শোরগোল, যে কিং খান নাকি আনতে চলেছেন নিজস্ব ওটিটি অ্যাপ ‘এসআরেক প্লাস’। তবে এসব নিয়ে নানা মহলে নানা আলোচনা চললেও, শেষমেশ শাহরুখই জানালেন সত্যিটা। একটি ভিডিও শেয়ার করে কিং খান বুঝিয়ে দিলেন ‘এসআরকে প্লাস’ আসলে ‘ডিজনি হটস্টারের’ বিজ্ঞাপনী প্রচার। ঠিক এরই মাঝে বুধবার ভাইরাল হল শাহরুখের ‘পাঠান’ ছবির লুক। যা দেখে অনুরাগীরা একেবারেই হতবাক। ৫৭ বছরের শাহরুখের এমন চেহারা! ভক্তরা ভাসলেন ‘ওম শান্তি ওম’ ছবির নস্ট্য়ালজিয়ায়। ফের শাহরুখের শরীরে দেখা গেল এইট প্য়াক!

Advertisement

ভাইরাল হওয়া ছবিতে দেখা গিয়েছে, খালি গায়ে দাঁড়িয়ে রয়েছেন শাহরুখ। স্পষ্ট হয়েছে, শাহরুখের এইট প্য়াক। স্পেনে ‘পাঠান’ ছবির শুটিংয়ের সময়ই তোলা হয়েছে এই ছবি।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement
 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Shah Rukh Khan (@iamsrk)

Advertisement

[আরও পড়ুন:  এবার দক্ষিণে সলমন ম্যাজিক, তেলুগু ছবিতে সুপারস্টার চিরঞ্জীবীর সঙ্গে জুটিতে দাবাং খান]

‘পাঠান’-এর (Pathaan) টিজারে আলো আঁধারির মধ্যে মাত্র এক ঝলকই দেখা মিলেছিল শাহরুখের। তবে তাতেও তাঁর লম্বা চুলের নয়া লুক অনেকটাই স্পষ্ট হয়েছিল। আর গল্পের বিষয়বস্তু খানিকটা তুলে ধরলেন জন আব্রাহাম এবং দীপিকা পাড়ুকোন (Deepika Padukone)। এক চালচুলোহীন সর্বহারা ছেলের কাছে ভারতবর্ষই ধর্ম। এ দেশই তার অভিভাবক। আর সেই দেশকে রক্ষা করতেই বদ্ধপরিকর ‘পাঠান’। শাহরুখ জানালেন, ‘পাঠান’ কীভাবে দেশের রক্ষক হয়ে উঠলেন, তার নেপথ্য কাহিনি জানতে খানিকটা অপেক্ষা করতে হবে। আর এভাবেই জমে গেল ‘পাঠান’ ছবির টিজার।

[আরও পড়ুন: ‘কাশ্মীর ফাইলস’ ছবির সমালোচনায় স্বরা ভাস্কর, ‘আপনি চুপ করুন’, মন্তব্য নেটিজেনদের ]

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.