সংবাদ প্রতিবাদ ডিজিটাল ডেস্ক: দেখুন কাণ্ড! বিমানবন্দরে যে এমনটা ঘটবে, তা কল্পনাও করতে পারেননি শাহিদ কাপুরের স্ত্রী মীরা কাপুর (Meera Kapoor)। গোটা ঘটনায় এতটাই অবাক মীরা যে, ইনস্টাগ্রামে লিখে ফেললেন পুরো ঘটনা।
তা কী লিখলেন শাহিদের বউ মীরা?
মীরা তাঁর ইনস্টাগ্রামে একটি ছবি শেয়ার করেছেন। যেখানে দেখা যাচ্ছে, একটি প্যাকেটে আচার ভরতি। সেই প্যাকেটের ছবি শেয়ার করে মীরা লিখলেন, ‘যখন তোমাকে এয়ারপোর্টে আটকানো হয় ঘরে বানানো, ভালবাসায় ভরা , শীত-স্পেশ্যাল ফুলকপি-শালগমের আচার।’ সঙ্গে মীরা লিখলেন, ‘তুমি পাঞ্জাবি হলে এটা আরও ভাল করে বুঝবে।’ আর শেষে লিখলেন, ‘আর এরপর অফিসিয়ালরা হেসে বলে আচার আছে… যেতে দাও।’
View this post on Instagram
[আরও পড়ুন: দীপিকার মেজাজে অপরাজিতা আঢ্য, নাচলেন ‘বেশরম রং’ গানে, দেখুন ভিডিও]
বলিউড অভিনেতা শাহিদ কাপুরকে ২০১৫ সালে বিয়ে করেন মীরা। ২০১৬ সালে জন্ম হয় শাহিদ ও মীরার মেয়ে মিশার। ২০১৮ সালে শাহিদ-মীরার কোল আলো করে আসে ছেলে জৈন। চলতি বছরের জুলাই মাসে সাত বছর পূর্ণ হয় মীরা ও শাহিদের বিয়ের।
View this post on Instagram
[আরও পড়ুন: মৃত্যুর ১০ দিন আগে হাসপাতালে ভরতি হয়েছিলেন তুনিশা! অভিনেত্রীর আত্মীয়র মন্তব্যে জল্পনা]
সর্বশেষ খবর
-
ফুটপাথে দুধ গরম কাণ্ডে পরিবারের পাশে মমতা, ‘বাড়িতে রাখছেন না কেন?’, তোপ শুভেন্দুর
-
মার্কিন মুলুকে ধাক্কা ভারতীয়দের, বাড়ছে এইচওয়ানবি ভিসার ফি! খরচ বাড়বে পড়ুয়াদেরও?
-
কঠোর পদক্ষেপ করা যাবে না, মহুয়ার গ্রেপ্তারি পরোয়ানায় অন্তর্বর্তী স্থগিতাদেশ হাই কোর্টের
-
সৌদি ফেরত মুসলিমরা বেশি গোঁড়া! কেরল নিয়ে বিশ্বব্যাঙ্কের রিপোর্টে উদ্বিগ্ন থারুর
-
স্বামী ও প্রেমিককে নিয়ে এক ছাদের নিচে সংসার বধূর! মায়ের ‘কীর্তি’তে খুদে সন্তানরা বলছে…