প্রেমে পড়লে মানুষ কী না করে। ভালোবাসার মানুষটাকে নিজের করে পেতে শত যুদ্ধ লড়তেও পিছপা হয় না প্রেমিক মন। প্রেমিকের সঙ্গে ঘর বাঁধতে স্বামীকে খুনের ঘটনা এখন প্রায়ই শোনা যায়। কিন্তু স্বামী ও প্রেমিককে নিয়ে একসঙ্গে সংসার? এমনটা হয়তো বেশিরভাগ মানুষ ভাবতেই পারেন না। তবে সেটাই করতে চান উত্তরপ্রদেশের এক মহিলা। প্রেমিক ও স্বামীর সঙ্গে একই ছাদের নিচে সংসারের সাধ বধূর! তাতে আপত্তি নেই সন্তানদেরও।
ব্যাপারটা ঠিক কী? জানা গিয়েছে, উত্তরপ্রদেশের সীতাপুর জেলার মাহমুদাবাদের বাসিন্দা অঞ্জু বর্মা। তাঁর স্বামী শুভম বর্মা। সুখেই কাটছিল সংসার। দম্পতির ২ সন্তান রয়েছে। জানা গিয়েছে, হঠাৎই অঞ্জুর জীবনে আগমন ঘটে দ্বিতীয় পুরুষের। পাশের গ্রামের বাসিন্দা নীতিন বিশ্বকর্মার সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন অঞ্জু। তবে স্বামী বা প্রেমিক, দু’জনের মধ্যে একজনকে বেছে নিতে পারেননি বধূ। সিদ্ধান্ত নেন তিনজন একসঙ্গে থাকার। কিন্তু স্বাভাবিকভাবেই তাতে আপত্তি জানায় পরিবারের লোকেরা।
আরও পড়ুন:
এরপর দম্পতি ও বধূর প্রেমিক সোজা হাজির হয় থানায়। অঞ্জু পুলিশকে জানান, তিনি শুভম ও নীতিন উভয়ের সঙ্গেই থাকতে চান। পুলিশের সামনে শুভমও জানান, তিনি স্ত্রী ও নীতিনের সঙ্গে থাকতে রাজি। প্রয়োজনে বাড়ি ছাড়তেও প্রস্তুত বলে জানান তিনি। একইভাবে নীতিনেরও একসঙ্গে থাকায় কোনও আপত্তি নেই। পুলিশ কর্মকর্তারা দীর্ঘক্ষণ ধরে সবপক্ষকে বোঝানোর চেষ্টা করেন। কিন্তু তাতে কোনও লাভ হয়নি। নিশ্চয়ই ভাবছেন কী চাইছে দম্পতির সন্তানরা? তারা মা, বাবা ও কাকুর সঙ্গে থাকতেই প্রস্তুত।
সর্বশেষ খবর
-
রোগী ভর্তির পর ৭২ ঘণ্টা প্রাইভেট প্র্যাকটিস না, সরকারি হাসপাতালের চিকিৎসকদের জন্য জারি কড়া নির্দেশিকা!
-
৭ দিনের ডেডলাইন! ধর্মতলার বিধান মার্কেট সরিয়ে জোকা লাইনের মেট্রোর কাজ শুরুর নির্দেশ হাই কোর্টের
-
এসএসসি চাকরি ‘বিক্রি’তে কোন পদের জন্য কত লক্ষ টাকা? পার্থ-অর্পিতার বিরুদ্ধে চার্জশিট ইডির
-
বরানগর-বারাকপুর মেট্রো পিঙ্ক লাইনের ছাড়পত্র দিল কলকাতা পুরসভা, অভিনন্দন শুভেন্দুর
-
ইরানের উপর কঠোর নিষেধাজ্ঞা! ‘তেহরানের সঙ্গে সম্পর্ক ছিন্ন করুন, না হলে…’, বিশ্বনেতাদের হুমকি আমেরিকার