সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পহেলগাঁও হামলায় (Pahalgam Terror Attack) স্তম্ভিত গোটা দেশ। প্রতিবাদে সরব হয়েছে সবমহল। উপযুক্ত জবাবের দাবি জানিয়েছেন। এবার পহেলগাঁও নিয়ে মুখ খুললেন গায়িকা শ্রেয়া ঘোষাল (Shreya Ghoshal)। সোশাল মিডিয়ায় লিখলেন, “এটা দেশের আত্মায় আঘাত, না ভেবে পারছি না।” মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানালেন তিনি।

ঠিক কী লিখেছেন শ্রেয়া ঘোষাল? তিনি লেখেন, “পহেলগাঁওয়ের কথা না ভেবে পারছি না। ওটাই মাথায় ঘুরছে। ভয়ঙ্কর কাণ্ডের পর ওখানকার শান্ত পরিবেশ আমাকে ভাবাচ্ছে। ওদের পরিবারের কথা ভাবছি, যাঁদের জীবনটা আর কখনওই আগের মতো হবে না। এত সুন্দর, শান্তিপূর্ণ জায়গায় এতগুলো প্রাণ শেষ! আমার মন ভেঙে গিয়েছে।” তিনি আরও লেখেন, “যাঁদের সঙ্গে হিংসার কোনও যোগ নেই, তাঁরাই ভিক্টিম হল। এটা দেশের আত্মায় আঘাত।”
প্রসঙ্গত, মঙ্গলবার অর্থাৎ ২২ এপ্রিল জঙ্গি হানায় রক্তাক্ত হয়েছে ভূস্বর্গ। মৃত্যু হয়েছে ২৬ জন পর্যটকের। কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ পর্যন্ত পুরো ঘটনায় স্তম্ভিত। তিনি বলছেন, “সাম্প্রতিক সময়ে কাশ্মীরে সাধারণ নাগরিক বা পর্যটকদের উপর এত ভয়াবহ হামলা হয়নি। নিন্দার কোনও ভাষা নেই।” বৈসরন উপত্যকায় যেভাবে পর্যটকদের ধর্ম জিজ্ঞেস করে বেছে বেছে শুধু হিন্দু নাগরিকদের হত্যা করা হয়েছে, তাতে ক্ষোভের আগুনে ফুটছে গোটা দেশ। সরব হয়েছেন তাবড় তাবড় সেলেবরা। সলমন খান, শাহরুখ খান, সঞ্জয় দত্ত থেকে শ্রীজিত মুখোপাধ্যায়, অঙ্কুশ, মিমি-সকলেই ঘটনার নিন্দা করেছেন। সঞ্জয় দত্ত সোশাল মিডিয়ায় লিখেছিলেন, “ওরা ঠান্ডা মাথায় খুন করেছেন। এটা ক্ষমার অযোগ্য। ওই জঙ্গিদের জানা উচিত যে আমরা চুপ করে থাকব না।”
সর্বশেষ খবর
-
শ্রীলঙ্কাতেও তাড়া করছে অস্ট্রেলিয়ার জুজু! টেস্টের আগে বিশেষ আবদার গম্ভীরদের, সুযোগ পাবেন নবি?
-
৯৬ ঘণ্টা পার, এখনও বাংলাদেশে আটকে জলপাইগুড়ির চাষি, দীপঙ্করের পরিবারে বাড়ছে উদ্বেগ
-
রক্তের জোগান, খরচ ও ব্যবহারের স্বচ্ছতা, একটি সামাজিক দায়
-
পরিচারিকাকে চড়, চুলের মুঠি ধরে মার প্রৌঢ়ার! ভাইরাল ভিডিও ঘিরে শোরগোল
-
কাঁপছে মাটি, তাসের ঘর একের পর এক বিলাসবহুল বাড়ি! শিউরে ওঠা কলম্বিয়ার ধ্বংসলীলার ভিডিও