ধর্ষণের অভিযোগ শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের আপ্তসহায়কের (Srabanti Chatterjee PA) বিরুদ্ধে। সূত্রের খবর, সহকর্মীকে যৌনহেনস্তার অভিযোগে সোমবার তাঁকে গ্রেপ্তার করে হাওড়ার চ্যাটার্জিহাট থানার পুলিশ। পাশাপাশি অভিনেত্রীর আপ্তসহায়কের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় ধর্ষণের মামলা রুজু হয়েছে বলেও জানা গিয়েছে। অভিযুক্ত আদতে বাংলা সিনেপাড়ায় শ্রাবন্তীর আপ্তসহায়ক বলেই পরিচিত। খবর প্রকাশ্যে আসতেই অভিনেত্রীকেও উত্তরোত্তর প্রশ্নের মুখে পড়তে হচ্ছে! সেই প্রেক্ষিতেই সোমবার দুপুরে এক বিবৃতি জারি করে ওই আপ্তসহায়কের সঙ্গে পেশাগত সম্পর্ক ছিন্ন করলেন অভিনেত্রী।
আরও পড়ুন:
গত ১২ জুন ওই নির্যাতিতা চ্যাটার্জিহাট থানায় শ্রাবন্তীর আপ্তসহায়কের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন। সেই প্রেক্ষিতেই পুলিশ একটি ধর্ষণের মামলা রুজু করে তদন্ত শুরু করে। এরপর রবিবার রাতে হাওড়া থেকে গ্রেপ্তার করা হয় অভিযুক্তকে।
পুলিশি সূত্রে খবর, ধৃত ব্যক্তি এক ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থার সঙ্গে যুক্ত। সেই সংস্থারই এক সহকর্মী তাঁর বিরুদ্ধে যৌনহেনস্তার অভিযোগ আনেন। কাজ করতে করতেই দু’জনের মধ্যে আলাপ। এরপর নিজের বাড়িতে ডেকে তরুণী সহকর্মীকে ধর্ষণের চেষ্টা করেন অর্ঘ মুখোপাধ্যায়।
পুলিশের কাছে অভিযোগকারিণী জানিয়েছেন, গত ১২ এপ্রিল একটি কাজে চ্যাটার্জিহাট এলাকায় অভিযুক্তের বাড়িতে গিয়েছিলেন তিনি। সেখানেই ওই মহিলাকে অভিযুক্ত ধর্ষণ করেন, বলে অভিযোগ। এরপর গত ১২ জুন ওই নির্যাতিতা চ্যাটার্জিহাট থানায় শ্রাবন্তীর আপ্তসহায়কের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন। সেই প্রেক্ষিতেই পুলিশ একটি ধর্ষণের মামলা রুজু করে তদন্ত শুরু করে। এরপর রবিবার রাতে হাওড়া থেকে গ্রেপ্তার করা হয় অভিযুক্তকে। আর সোমবার ধৃতকে হাওড়া আদালতে তোলা হয়। সংশ্লিষ্ট ঘটনায় মুখ খুলেছেন শ্রাবন্তী নিজেও। কী মন্তব্য অভিনেত্রীর?

শ্রাবন্তী চট্টোপাধ্যায় জানান, “হাওড়ার ষষ্ঠীতলার বাসিন্দা অর্ঘ মুখোপাধ্যায় এযাবৎকাল আমাকে ম্যানেজ করতেন। যেহেতু ২০২৪ সাল থেকে তান্তেওয়ালা কোম্পানিই আমার যাবতীয় কাজ ম্যানেজ করে আসছে, সেইসূত্রেই ওই সংস্থা মারফৎ ওর সঙ্গে আমার পরিচয়। তবে সদ্য জানতে পারলাম, ওর বিরুদ্ধে ফৌজদারী মামলা জারি হয়েছে। যা আমার জন্যে খুবই অস্বস্তিকর! আমি যদিও ওঁর ব্যক্তিগত গতিবিধি সম্পর্কে অবগত নই, তবে এই ঘটনার পর তান্তেওয়ালা সংস্থাকে জানিয়েছি যে, ওর সঙ্গে আর কাজ করা আমার পক্ষে সম্ভব নয়।”
View this post on Instagram
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
রতনে রতন চেনে! ৫০ লাখের তোলাবাজিতে সুমিতের ‘সঙ্গী’ আইপ্যাকের প্রতীক জৈনের আপ্তসহায়ক?
-
শিল্ডেও ভরসা জুনিয়ররা, কাস্টমসের বিরুদ্ধে জিতে অভিযান শুরু ইস্টবেঙ্গলের
-
সিন্ডিকেট অপরাধ, তোলাবাজি! দেবরাজ মামলায় বারাসত আদালতে চার্জগঠন
-
‘রাবণ জেন্টলম্যান’ বলে কটাক্ষের শিকার স্বঘোষিত বামপন্থী শোলাঙ্কি, ধেয়ে এল ‘দিমাগি নকশাল’ তোপ
-
মানত করেই পুজোর কাজে অংশ, ভোগের দায়িত্বে বিধবারা, উত্তরের এই পুজোয় দশমীর পর মৎস্যমুখ