Sreemoyee Chattoraj

‘এই ভালোবাসার সফরে…’, বিবাহবার্ষিকীতে কাঞ্চনকে বিশেষ বার্তা শ্রীময়ীর

কর্মসূত্রে আলাপ। প্রেম। পাকাপাকিভাবে ঘর বাঁধার সিদ্ধান্ত। সকলের নজর এড়িয়ে আইনি বিয়ে সেরেছিলেন কাঞ্চন মল্লিক ও শ্রীময়ী চট্টোরাজ। ২ মার্চ সারেন সামাজিক বিয়ে।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ২, ২০২৬, ১৪:০০

options
link
‘এই ভালোবাসার সফরে…’, বিবাহবার্ষিকীতে কাঞ্চনকে বিশেষ বার্তা শ্রীময়ীর
বিবাহবার্ষিকীতে সোশাল মিডিয়ায় আদুরে পোস্ট শ্রীময়ীর। ছবি: ইনস্টাগ্রাম

কর্মসূত্রে আলাপ। প্রেম। পাকাপাকিভাবে ঘর বাঁধার সিদ্ধান্ত। সকলের নজর এড়িয়ে প্রেমদিবসে আইনি বিয়ে সেরেছিলেন কাঞ্চন মল্লিক ও শ্রীময়ী চট্টোরাজ। পরে অবশ্য সামাজিক রীতিনীতি মেনে চারহাত এক হয় তাঁদের। বিয়ের দু’বছর পূর্ণ হল সোমবার। বিয়ের জন্মদিনে সোশাল মিডিয়া পোস্টে ‘বন্ধু’ কাঞ্চনকে আদরে ভরালেন শ্রীময়ী (Sreemoyee Chattoraj)।

Advertisement
Sreemoyee Chattoraj wishes Kanchan Mallick
কাঞ্চন ও শ্রীময়ী। ছবি: ইনস্টাগ্রাম

ইনস্টাগ্রামে তিনটি ছবি পোস্ট করেন শ্রীময়ী। পরনে লাল শাড়ি। সঙ্গে ডিজাইনার নীল ব্লাউজ। কানে বড় ঝুমকো দুল। পাশে কাঞ্চনের পরনে প্রায় রংমিলান্তি মেরুন রঙের কুর্তা। কাঞ্চনের বাহুলগ্না ওই ছবিতে স্পষ্ট দু’জনের রসায়ন। শ্রীময়ী লেখেন, “আমাদের এই ভালোবাসার সফরের আরও একটি বছর পূর্ণ হলো। শুভ বিবাহবার্ষিকী আমার প্রিয় বন্ধু!একসাথে হাঁটার এই সফর যেন সারাজীবন এমনই মধুর থাকে। জীবন আমাকে হয়তো আরও অনেক কারণ দিয়েছে খুশি থাকার, কিন্তু আমি সবথেকে খুশি তুমি আর কৃষভি আমার জীবনের সবচেয়ে সুন্দর উপহার।” জীবনের বিশেষ দিনে শুভেচ্ছার জোয়ারে ভাসছেন দু’জনে।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement
 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Sreemoyee Chattoraj Mullick (@sreemoyeechattoraj)

Advertisement

এর আগে আইনি বিয়ের দ্বিতীয় বর্ষপূর্তিতে সোশাল মিডিয়া পোস্টে স্ত্রীকে ভালোবাসায় ভরান কাঞ্চন মল্লিক। স্ত্রী শ্রীময়ীর উদ্দেশে তারকা বিধায়ক বলেন, “২০২৪ সালের ১৩ ফেব্রুয়ারি গভীর রাতে তুমি প্রশ্ন করেছিলে, ‘তুমি কি আমাকে সত্যি বিয়ে করতে চাও? ভেবে বল।’ আমি ‘হ্যাঁ’ বলেছিলাম। ১৪ ফেব্রুয়ারি সকালে আমরা দু’জনে শুধু দু’জনে যাই আইনত বিবাহ বন্ধনে আবদ্ধ হতে। আমাদের সাক্ষী আমরাই আর উকিল বাবু। আরেকজন ছিলেন যাকে সবাই ঈশ্বর বলেন। সেইদিন আমার জীবনের ভুল রাস্তায় চলা গাড়িটাকে ইউ-টার্ন করিয়ে তুমি ঠিক রাস্তায় চালালে। এখন আমার জীবনের গাড়ির চালক তুমি। আমি শুধু হেল্পার। আর আমাদের গাড়ির নতুন প্যাসেঞ্জার ছোট্ট কৃষভি। আমাদের জীবনের গাড়ি চলুক দূর্বার গতিতে, কিন্তু সাবধানে। শুভ বিবাহবার্ষিকী।” সামাজিক বিয়ের দ্বিতীয় বর্ষপূর্তিতে কীভাবে কাটাবেন দু’জনে, তা এখনও জানা নেই। তবে জীবনের বিশেষ দিনে আপাতত শুভেচ্ছার জোয়ারে ভাসছেন দু’জনে।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.