সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: যবে থেকে এসেছে মন জুড়ে রয়েছে। সৃজিত মুখোপাধ্যায়ের (Srijit Mukherji) নয়নের মণি হয়ে গিয়েছে। তাকে নিয়েই যেন সারাক্ষণের ব্যস্ততা। তার হাসিতেই ডুবে থাকা। না না, মিথিলার কথা হচ্ছে না। সৃজিতের আশিয়ানা জুড়ে রয়েছে আরও একজন। কে সে? কিছুদিন আগেই তো ঘর আলো করে এল!
হ্যাঁ, ঠিকই ধরতে পারছেন। এ হচ্ছে সৃজিত মুখোপাধ্যায়ের আদরের উলুপী। সেই পাইথন, যাকে সুদূর আমাজনের জঙ্গল থেকে বাড়ি নিয়ে এসেছেন পরিচালক। শুক্রবার একদিকে যেমন নারী দিবস, অন্যদিকে শিবরাত্রি, এমন দিনেই উলুপীর মিষ্টি এক ছবি শেয়ার করলেন সৃজিত। আর ক্যাপশনে লিখলেন, ‘সে হেসে উঠলেই সূর্য লজ্জা পায়’।

[আরও পড়ুন: ‘আমি এখনও BJP ছাড়িনি, তবে..’, একান্ত সাক্ষাৎকারে রাজনীতি প্রসঙ্গে পার্ণো]
বহুদিন ধরেই সৃজিত মুখোপাধ্যায় সাপ পোষার শখ ছিল। যেমনি ভাবা, তেমনি কাজ। সূত্রের খবর, বন দপ্তর থেকে যাবতীয় অনুমতি নিয়ে এবং নথিপত্র সমেত উলুপীকে বাড়ি নিয়ে আসেন পরিচালক। প্রথমেই তার ছবি সোশাল মিডিয়ায় শেয়ার করেননি। তবে নাম জানিয়ে লিখেছিলেন, “বাড়িতে তোমাকে স্বাগত উলুপী। আমাদের জীবন চিরতরে বদলে গেল।”

উলুপী কে? তা সৃজিতের এই পোস্টে লেখা ছিল না। তবে এমন খবর তো সবাই জেনেই যান। মহাভারতের সূত্র ধরেই নিজের প্রিয় পাইথনের নাম উলুপী রেখেছেন সৃজিত। নাগকন্যা ছিলেন উলুপী। অর্জুনের সঙ্গে বিয়ে হয়েছিল তাঁর।
[আরও পড়ুন: মাধবনের তাণ্ডবে জাগ্রত ‘শয়তান’, কীভাবে মোকাবিলা করলেন অজয়? পড়ুন রিভিউ ]
সর্বশেষ খবর
-
মর্মান্তিক! মহারাষ্ট্রে বিরাট ঢেউয়ের গ্রাসে মৃত্যু ৮ কিশোরের, বেড়াতে গিয়ে সমুদ্রস্নানে বিপত্তি
-
সরল পেলে-মমতার ছবি, যুবভারতীতে মোদি-শুভেন্দু, ব্রাজিল ম্যাচের জন্য সেজেছে স্টেডিয়াম
-
অভিষেকে আপত্তি অধীরের! মমতাকে বললেন, ‘লোটাকম্বল নিয়ে আসুন, তবে ব্যাগেজ বাদ দিয়ে’
-
তালিবানদের বাগে আনতে না পেরে নিরীহ আফগানদের হত্যা! ভয়াবহ বিমান হামলা পাকিস্তানের
-
হিন্দু সংগঠনের চাপে মহিলা কর্মীদের সরানো নিয়ে বিতর্ক! সরছেন আইফেল টাওয়ারের পরিচালক