Sudha Chandran

কৃত্রিম পা খুলে দেখান! বিমানবন্দরে অভিনেত্রী সুধা চন্দ্রনকে হেনস্তা

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে সাহায্য চাইলেন অভিনেত্রী।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: অক্টোবর ২২, ২০২১, ১৬:৩৭

options
link
কৃত্রিম পা খুলে দেখান! বিমানবন্দরে অভিনেত্রী সুধা চন্দ্রনকে হেনস্তা

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিমানবন্দরে হেনস্তার শিকার হলেন জনপ্রিয় নৃত্যশিল্পী ও অভিনেত্রী সুধা চন্দ্রন। ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করে সুধা চন্দ্রন ( Sudha Chandran) গোটা ঘটনা বিস্তারিত জানিয়ে সাহায্য চেয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছেও।

Advertisement

ভিডিওতে সুধা বলেন, ‘আমাদের প্রিয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে একটি অনুরোধ নিয়ে এসেছি। আমি সুধা চন্দ্রন। পেশায় একজন অভিনেত্রী, নৃত্যশিল্পী। যে কৃত্রিম পা নিয়ে ইতিহাস গড়েছে। বিশ্বের দরবারে ভারতকে সম্মানিত করেছে। কিন্তু যখন আমি কর্মসূত্রে শহর থেকে বাইরে যাই। বিমানবন্দরে বার বার হেনস্তার মুখে পড়ি। আমাকে কৃত্রিম পা খুলে দেখাতে হয়। আমি যদি সিআইএসএফ অফিসারদের স্ক্যান করে দেখার কথা বলি, অফিসাররা রাজি হন না। মোদিজি আপনার কাছে একটাই অনুরোধ এমন একটা সিনিয়র সিটিজেন কার্ড তৈরি করুন। যাতে আমাদের আরও সুবিধা হয়। ‘

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[আরও পড়ুন: আরিয়ানকে মাদক জোগাড় করে দিতেন অনন্যা! এনসিবিকে কী জানালেন অভিনেত্রী?]

সুধা চন্দ্রনের এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই সিআইএসএফের পক্ষ থেকে একটি টুইট করে অভিনেত্রীর কাছে ক্ষমাও চাওয়া হয়েছে। টুইটে লেখা হয়, আমরা অভিনেত্রী সুধা চন্দ্রনের কাছে ক্ষমাপ্রার্থী। আসলে নিরাপত্তার খাতিরেই কৃত্রিম পা খুলতে বলা হয়েছিল। এরপর থেকে সব সদস্যকে বলে রাখা হবে, ভবিষ্যতে যেন কোনও সমস্যা না হয়।

Advertisement

সুধা চন্দ্রনের এই পোস্টটি শেয়ার করেছেন অভিনেতা করণবীর বোহরাও। তিনিও অভিনেত্রী সুধা চন্দ্রনের কথায় সহমত পোষণ করেছেন।

‘কহি কিসি রোজ’ ও ‘নাগিন’ ধারাবাহিকে অভিনয় করেছিলেন সুধা চন্দ্রন। তাঁর জীবনের উপর নির্মিত দক্ষিণী ছবি ময়ূরীতে অভিনয় করে জাতীয় পুরস্কার জিতেছিলেন সুধা। পরে হিন্দিতে ‘নাচে ময়ূরী’ নামে এই ছবি মুক্তি পায়।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Sudhaa Chandran (@sudhaachandran)

[আরও পড়ুন:অস্কারের দৌড়ে ভিকির ‘সর্দার উধম ‘, বিদ্যার ‘শেরনি’, কে হাসবে শেষ হাসি?]

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.