কন্যাসম সহ অভিনেত্রী কোমল রানি স্বর্ণকারের সঙ্গে পরকীয়ায় লিপ্ত হয়েছেন ‘হিরো নম্বর ওয়ান’ গোবিন্দা! একসঙ্গে মুম্বইয়ে লালবাগচা রাজার দর্শন করেছেন চর্চিত প্রেমিযুগল। গোবিন্দার সঙ্গে কোমলের সম্পর্ক নিয়ে চর্চা এখন টক অফ দ্য টাউন। এর আগেও বহু নারীতে আশক্ত হয়েছেন গোবিন্দা, সে কথা একাধিক সাক্ষাৎকারে বলেছেন তারকাপত্নী সুনীতা (Sunita Ahuja)। এযাবৎকাল যখন কোমলের কোমল স্পর্শে শিহরিত হচ্ছেন গোবিন্দা, তখন এক রাতের সঙ্গী হিসেবে কাকে পছন্দ করলেন স্ত্রী সুনীতাও।
আরও পড়ুন:
যাঁর নাম নিয়েছেন শুনলে অবশ্য অবাক নাও হতে পারেন। কারণ তিনি তো আবালবৃদ্ধবনিতার হৃদয়জুড়ে থাকেন। হ্যাঁ, বলিউড বাদশা শাহরুখ খানের কথাই বলছি। কিং খানের নামই নিয়েছেন গোবিন্দাঘরনি। একটি প্রশ্নের উত্তরে কোনও রাখঢাক না করে ‘ওয়ান নাইট স্ট্যান্ড’ তথা এক রাতের সঙ্গী হিসেবে শাহরুখই সেরা পছন্দ তা বলে দেন সুনীতা।

‘লক আপ ২’ দিয়ে জনপ্রিয়তা অর্জনের পর ‘হোয়াই নট উইথ এমএনএল’ সিজন ৩-এ এসেছিলেন। সেখানেই র্যাপিড-ফায়ার রাউন্ডে বলিউডের তিনজন অভিনেতার মধ্যে থেকে একজনকে পছন্দ করার চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া হয়। একটি মজার কাল্পনিক পরিস্থিতি নিয়ে প্রশ্ন করা হয়। ওয়ান-নাইট স্ট্যান্ডের জন্য শাহরুখ খান, শাহিদ কাপুর ও হর্ষবর্ধন রানের মধ্যে একজনকে বেছে নিতে বলা হয়। কোনও দ্বিধা ছাড়াই শাহরুখ খানকে বেছে নেন এবং স্পষ্ট করে দেন যে কোনও পরিস্থিতিতেই সুপারস্টার শাহরুখই হবেন তাঁর প্রথম পছন্দ।

সুনিতা নিজের অবস্থান স্পষ্ট করে বলেন, “আপনি যাই জিজ্ঞাসা করুন না কেন, আমার প্রথম পছন্দ সবসময় শাহরুখ খানই থাকবেন।” সংশ্লিষ্ট সাক্ষাৎকারে গোবিন্দাকে বিয়ে প্রসঙ্গে সুনীতা জানান “ওকে বিয়ে করে আমার কোনও অনুশোচনা নেই। আমি চাই মানুষ নিজের মতো জীবনযাপন করুক এবং অন্যদেরও তাঁদের মতো করে বাঁচতে দিক। সে তাঁর জীবন যাপন করছে। আমিও আমার মতো করে জীবন গুছিয়ে নিচ্ছি।”
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
বাংলার ভোটে কত খরচ করেছে বিজেপি? কমিশনে দেওয়া তথ্যে মিলল হিসাব
-
নেতা-কর্মীদের বিরুদ্ধে ‘মিথ্যা মামলা’, প্রত্যাহারের দাবিতে রেজিনগর থানার সামনে ধরনা হুমায়ুনের
-
চুলের ব্যবসায় চাপে বাংলা, বাজার দখলে এগিয়ে পড়শি দেশ
-
নিউটাউনে আদানিদের ২ হাজার শয্যার হাসপাতাল, ভিত্তিপ্রস্তর স্থাপন মুখ্যমন্ত্রীর
-
অসাংবিধানিক! সিএনএন-সহ ৩ সংবাদমাধ্যমের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের নির্দেশ, আদালতে ধাক্কা ট্রাম্পের