সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২০০০ সালে বড় মেয়ে রেনে’কে (Renee Sen) দত্তক নিয়েছিলেন প্রাক্তন মিস ইউনিভার্স সুস্মিতা সেন (Sushmita Sen)। নিজের পুরনো সাক্ষাৎকারে জানিয়েছিলেন মেয়ের সঙ্গে আত্মিক যোগের কথা। বলেছিলেন, অনাথালয়ে গিয়ে নাকি নিজের পছন্দমতো নাম ধরে ডেকেছিলেন সুস্মিতা। যে শিশুকন্যা সাড়া দিয়েছিল, তাঁকেই আপন করে নিয়েছিলেন। স্নেহ, ভালবাসায় বড় করে তুলেছেন। আজ সেই কন্যা একুশে পা রেখেছে। আর মাকে আদর্শ করে রেনেও বলিউডে অভিনেত্রী হিসেবে নিজের পরিচিতি পাওয়ার চেষ্টা শুরু করে দিয়েছেন। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া শুটিংয়ের ছবিকে কেন্দ্র করেই রটেছে খবর।
[আরও পড়ুন: ভেঙে পড়েছে শরীর, ক্যানসার আক্রান্ত সঞ্জয় দত্তের ছবি দেখে উদ্বিগ্ন অনুরাগীরা]
শোনা গিয়েছে, ছবির নাম ‘সুট্টাবাজি’ (Suttabaazi)। লকডাউনের মধ্যেই শুটিং শুরু হয়েছে। ছবি দেখে বোঝা যাচ্ছে, কলাকুশলীদের বেশিরভাগই নতুন প্রজন্মের। সূত্রের খবর, নারী স্বাধীনতার প্রেক্ষাপটে তৈরি হচ্ছে ‘সুট্টবাজি’। মা-মেয়ের সম্পর্কের প্রেক্ষাপটেই সিনেমার পুরো কাহিনি। ছবিতে রেনের চরিত্রের মা ও বাবার চরিত্রে অভিনয় করছেন রাহুল ভোরা (Rahul Vohra) এবং কোমল ছাব্রিয়া (Komal Chhabria)। ছবির পরিচালক নবাগত কবীর খুরানা (Kabeer Khurana)। সেপ্টেম্বরেই ২১ বছরে পা দিয়েছেন রেনে। সেই অবসরে পরিবারের সঙ্গে ছবি আপলোড করেছিলেন সুস্মিতা। দুই পালিতা কন্যা রেনে, আলিশার পাশাপাশি ছিলেন প্রেমিক রহমান শলও (Rohman Shawl)।
[আরও পড়ুন: ‘ছেলেদের কেন সংস্কার শেখানো হয় না?’ ধর্ষণ নিয়ে BJP বিধায়কের মন্তব্যে প্রবল ক্ষুব্ধ স্বরা-কীর্তি]
সর্বশেষ খবর
-
‘ইসলামই শ্রেষ্ঠ’, মন্তব্য কর্নাটকের মন্ত্রীর, হিন্দু ধর্মকে হেয় করার অভিযোগ বিজেপির
-
ঠোঁটে সারাক্ষণ কৃষ্ণনাম, সাধু বেশে আশ্রয় নিয়ে একের পর এক মঠে লুট! তারপর…
-
নেপালের দুর্যোগে ভাসবে উত্তরপ্রদেশ? ফুঁসছে নারায়ণী-গণ্ডক, প্লাবনের শঙ্কায় সতর্কতা একাধিক জেলায়
-
পাথর হয়েছিল পিত্তথলিতে, অস্ত্রোপচার হল অ্যাপেনডিক্স! কাঠগড়ায় এনআরএস হাসপাতাল
-
হবু স্ত্রী ইউরোপের রাজকন্যা! বিলাওয়াল ভুট্টোর বিয়ে নিয়ে জল্পনা, কী বলছে পাকিস্তান পিপলস পার্টি?