বছরের শুরুতেই জিয়াগঞ্জের ভূমিপুত্র অরিজিৎ সিং (Arijit Singh) সিনেমায় প্লে ব্যাক না করার সিদ্ধান্ত নেন। অবসরগ্রহণের কথা ঘোষণা করতেই তোলপাড় নেটদুনিয়ায়। অরিজিৎ ভক্তদের মনেও ওঠে নানাবিধ প্রশ্নের ঝড়। তাঁর মতো একজন শিল্পীর এহেন সিদ্ধান্ত যেন কিছুতেই মেনে নিতে পারেনি গায়কের অনুগামীরা। সিনেমার গান থেকে অরিজিৎ সিংয়ের অবসর ঘোষণার পর অবশ্য আমির খানের আবদার ফেরাতে পারেননি। জিয়াগঞ্জে অরিজিৎ সিংয়ের দরবারে এসেছিলেন খোদ বলিউডের মিস্টার পারফেক্টশনিস্ট।
আরও পড়ুন:
যেহেতু অরিজিৎ সিং ‘একদিন’ এই ছবির সঙ্গীতের দায়িত্বে তাই প্লে ব্যাক থেকে বাণপ্রস্থ ঘোষণার পর অরিজিতের কাছে এসে ছবির জন্য গান তৈরি করে নিয়ে গিয়েছেন। বেশ কিছু অসম্পূর্ণ ও অপ্রকাশিত গান এখনও মুক্তির অপেক্ষায় রয়েছে, যেগুলো এই বছর এবং সম্ভবত আগামী বছরেও প্রকাশিত হবে। আমিরের পর এবার অক্ষয় কুমারের (Akshay Kumar) আসন্ন ছবির গানে অরিজিতের সেই ম্যাজিক্যাল ভয়েজ। সৌজন্যে ‘ভূত বাংলা’।
সম্প্রতি প্রকাশিত হয়েছে ‘ভূত বাংলা’র টিজার যা দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। কমেডি, হরর এবং ক্লাসিক ওয়ান-লাইনার ডায়লগের মিশেলে দর্শকের দৃষ্টি আকর্ষণ করেছে।
অক্ষয় কুমার অভিনীত এই ছবিটি পরিচালনা করেছেন প্রিয়দর্শন। আগামী ১০ এপ্রিল সিলভার স্ক্রিনে মুক্তির অপেক্ষায় আক্কির নতুন ছবি। ‘ভূত বাংলা’ ঘিরে উত্তেজনার পারদ যখন চড়ছে ঠিক সেই মুহূর্তে আরও একটি সুখবর। সম্প্রতি মুক্তি পেয়েছে এই ছবির দ্বিতীয় গান ‘তু হি দিসদা’।
প্রীতমের সুরে যেখানে কণ্ঠ দিয়েছেন অরিজিৎ সিং ও নিকিতা গান্ধী। রোম্যান্টিক দৃশ্যায়নে নজর কেড়েছে অক্ষয়-ওয়ামিকা জুটি। অরিজিৎ সিংয়ের সঙ্গে কাজের সুযোগ পেয়ে ধন্যবাদজ্ঞাপন করে অভিনেতা বলেন, ‘তোমার সঙ্গে কাজ করা সবসময়ই একটা বিশেষ অনুভূতি।’
View this post on Instagram
সম্প্রতি প্রকাশিত হয়েছে ‘ভূত বাংলা’র টিজার যা দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। কমেডি, হরর এবং ক্লাসিক ওয়ান-লাইনার ডায়লগের মিশেলে দর্শকের দৃষ্টি আকর্ষণ করেছে। এই ছবিতে অক্ষয়, ওয়ামিকা ছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন পরেশ রাওয়াল, আসরানি ও রাজপাল যাদবের মতো প্রথমসারির শিল্পীরা।
উল্লেখ্য, তাঁদের মতো জনপ্রিয় অভিনেতাদের প্রত্যাবর্তনে জিয়া নস্ট্যাল সিনেপ্রেমীরা। এই ছবির গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন তব্বু। ‘ভূত বাংলা’ প্রযোজনার দায়িত্বে রয়েছেন অক্ষয় কুমার, শোভা কাপুর ও একতা কাপুর। হাসি, রোম্যান্স এবং হালকা ভয়ের অভিজ্ঞতা দর্শক কতটা উপভোগ করবে তার জন্য আরও কয়েকটা দিন তো অপেক্ষা করতে হবে।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
জেলবন্দি আত্মীয়, জামিন পাওয়াতে ছত্তিশগড় হাই কোর্টের প্রধান বিচারপতির উপর কালাজাদু ৪ যুবকের!
-
ঠিকমতো খাবার পাচ্ছে না দত্তক-প্রাণীরা! খাদ্যে নজরদারির অধিকার অভিভাবকদের
-
বিপজ্জনক গতিতে ছুটে এল উপমুখ্যমন্ত্রীর কনভয়, গাড়ি চাপা পড়ে মৃত্যু প্রৌঢ়র
-
পণের দাবিতে খুনে স্বামীকে শাস্তি দিতে প্রমাণের প্রয়োজন নেই! চাঞ্চল্যকর রায় এলাহাবাদ হাই কোর্টের
-
কংগ্রেসে ফিরছেন অমরিন্দর? রাহুলের প্রশংসার পর মুখ খুললেন ‘ক্যাপ্টেন’ নিজেই