Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ৪ জুন ২০২৬
Badshah Wedding

গান বিতর্ককে বুড়ো আঙুল দেখিয়ে গোপনে বিয়ে! দ্বিতীয় স্ত্রীর সঙ্গে বরবেশে ভাইরাল বাদশার ছবি

বিবাহবিচ্ছেদের ছ'বছর পর ফের বৈবাহিকবন্ধনে আবদ্ধ হলেন গায়ক-র‌্যাপার? গান নিয়ে বিতর্কের মাঝেই সোশাল মিডিয়ায় ভাইরাল বরবেশে বাদশার ছবি।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ২৪, ২০২৬, ১৬:০৯

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ২৪, ২০২৬, ১৬:০৯

options
link
গান বিতর্ককে বুড়ো আঙুল দেখিয়ে গোপনে বিয়ে! দ্বিতীয় স্ত্রীর সঙ্গে বরবেশে ভাইরাল বাদশার ছবি zoom
গান নিয়ে বিতর্কের মাঝেই বিয়ে সারলেন বাদশা। ছবি: ইনস্টাগ্রাম

বিতর্ক আর বাদশা যেন ‘চিরসখা’। একাধিক বিষয়ে বিতর্কে জড়ান এই গায়ক-র‌্যাপার। সদ্য মুক্তিপ্রাপ্ত ‘টাটিরি’ গানের দৃশ্যায়নে নারী শরীর নিয়ে চটুলতা ঘিরে বিতর্কের শিরোনামে বাদশা। এর মাঝেই সোশাল মিডিয়ায় বরবেশে হাজির! জ্যাসমিনের সঙ্গে বিবাহবিচ্ছেদের পর এবার ইশা রিখির সঙ্গে নাকি দাম্পত্যের নতুন অধ্যায়ের শুভ সূচনা করলেন ‘কন্ট্রোভার্সি কিং’ বাদশা। চর্চিত নবদম্পতি এখনও আনুষ্ঠানিকভাবে বিয়ের কথা ঘোষণা করেননি তবে ইশার মা পুনম রিখি তাঁর ইনস্টাগ্রাম হ্যান্ডেলে কিছু ছবি শেয়ার করেছেন।

এই ছবিগুলি থেকে নেটনাগরিকদের প্রাথমিক অনুমান, বিতর্ককে বুড়ো আঙুল দেখিয়ে ইশার সঙ্গে জীবনের নয়া ইনিংসে মজে বাদশা। পরিবারের সদস্যদের উপস্থিতিতে বাদশা ও ইশা বিয়ের রীতি পালন করছেন। বাদশার পরনে বাদামি কুর্তা ও সোনালি সাফা অন্যদিকে লাল রঙের ঐতিহ্যবাহী সালোয়ার কামিজে সুসজ্জিত নববধূ ইশা।

Advertisement

বাদশা ও প্রাক্তন স্ত্রী জ্যাসমিনের রয়েছে একটি কন্যা সন্তান। ২০২৪ সালে বাদশা জানান, দু’জনেই সম্পর্ক টিকিয়ে রাখতে অনেক চেষ্টা করেছিলেন কিন্তু শেষ পর্যন্ত তা কার্যকরী হল না।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by POONAM RIKHI (@poonamrikhi6)

বেশ কিছু ছবিতে দৃশ্যমান বিয়ের মালাও। একসঙ্গে হাসিমুখে পোজ দিতেও দেখা যাচ্ছে বাদশা-রিখিকে। পোস্টের ক্যাপশনে ইশার মা লিখেছেন, ‘ভগবান তোমাদের আশীর্বাদ করুক।’ ইন্ডাস্ট্রির অন্দরে কান পাতলে শোনা যায়, বাদশা ও ইশা প্রায় চার বছর সম্পর্কে ছিলেন। জানা যায়, এক পার্টিতে কমন ফ্রেন্ডের মাধ্যমে তাঁদের পরিচয় আর সেখান থেকেই প্রেমের সূত্রপাত।

উল্লেখ্য, বাদশা ও প্রাক্তন স্ত্রী জ্যাসমিনের রয়েছে একটি কন্যা সন্তান। ২০২৪ সালে বাদশা জানান, দু’জনেই সম্পর্ক টিকিয়ে রাখতে অনেক চেষ্টা করেছিলেন কিন্তু শেষ পর্যন্ত তা কার্যকরী হল না। তাঁর কথায়, সন্তানের ভালোর জন্যই আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। বর্তমানে তাঁর মেয়ে লন্ডনে থাকার দরুণ খুব বেশি দেখা সাক্ষাৎ হয় না।

২০১৩ সালে বড়পর্দায় হাতেখড়ি ইশা রিখির। এই ছবিতে তাঁর সঙ্গে অভিনয় করেছিলেন সিপ্পি গিল ও ওম পুরি। এরপর ২০১৮-তে ‘নবাবজাদে’ ছবির মাধ্যমে বলিউডে আত্মপ্রকাশ। বিপরীতে ছিলেন বরুণ ধাওয়ান, রাঘব জুয়েল ও পুনীত পাঠক।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.