ডুবে ডুবে জল খাচ্ছেন সাহেব ভট্টাচার্য (Saheb Bhattacharjee) ও সুস্মিতা দে (Susmita Dey)। স্টুডিওপাড়ায় এই গুঞ্জন নতুন কিছু নয়। এবার প্রকাশ্যে সাহেবকে ‘হিরো’ সম্বোধন সুস্মিতার। যদিও প্রেমের গুঞ্জনে সিলমোহর না দিলেও বিভিন্ন সময় ইঙ্গিতপূর্ণ পোস্টে প্রেমের গুঞ্জন নিজেরাই উসকে দিয়েছেন তাঁরা। এবারও তার অন্যথা হল না। সাহেবকে আদুরে পোস্টে তাঁর নতুন সিরিয়ালের জন্য শুভেচ্ছায় ভরালেন সুস্মিতা। সঙ্গে কি লিখলেন মনের কথাও?
আরও পড়ুন:
কয়েকদিন ধরেই শোনা যাচ্ছিল, ‘কথা’ ধারাবাহিক শেষে ফের টেলিপর্দায় ফিরছেন সাহেব। এবার হিয়া মুখোপাধ্যায়ের সঙ্গে নতুন ধারাবাহিকে জুটি বাঁধছেন অভিনেতা। নতুন ধারাবাহিকের নাম ‘গঙ্গা’। সোমবার প্রকাশ্যে এসেছে সেই ধারাবাহিকেরই প্রোমো। যা নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করে সাহেবের উদ্দেশ্যে ক্যাপশনে সুস্মিতা লিখেছেন, ‘আমার হিরো’। সেই পোস্টে ট্যাগ করেছেন সাহেবকে। নতুন ধারাবাহিকের জন্য সাহেবকে শুভেচ্ছা জানিয়ে প্রেমের গুঞ্জনই ফের উসকে দিলেন সুস্মিতা সে বিষয়ে কোনও সন্দেহ নেই নেটিজেনদের। এই ধারাবাহিক পুলিশ অফিসারের চরিত্রে দেখা যাবে সাহেব ভট্টাচার্যকে। তাঁর চরিত্রের নাম ‘অর্জুন’। অন্যদিকে তাঁর বিপরীতে রয়েছেন হিয়া, তাঁর চরিত্রের নাম গঙ্গা। পার্শ্বচরিত্রে দেখা যাবে কৌশাম্বী চক্রবর্তীকে। ‘ফুলকি’ ধারাবাহিকের পর ফের ‘গঙ্গা’র সুবাদে পর্দায় ফিরবেন কৌশাম্বী।

এবার হিয়া মুখোপাধ্যায়ের সঙ্গে নতুন ধারাবাহিকে জুটি বাঁধছেন অভিনেতা। নতুন ধারাবাহিকের নাম ‘গঙ্গা’। সোমবার প্রকাশ্যে এসেছে সেই ধারাবাহিকেরই প্রোমো। যা নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করে সাহেবের উদ্দেশ্যে ক্যাপশনে সুস্মিতা লিখেছেন, ‘আমার হিরো’।
বলে রাখা ভালো, ধারাবাহিক শেষ হলেও বাংলা টেলিভিশনের জনপ্রিয় জুটিদের মধ্যে প্রথম সারিতেই রয়েছে ‘কথা’ ও ‘অগ্নি’। এই দুই চরিত্রে তুমুল জনপ্রিয়তা পেয়েছেন সুস্মিতা দে এবং সাহেব ভট্টাচার্য। টেলিপাড়ায় গুঞ্জন, দুজনের এই অনস্ক্রিন রসায়নের প্রভাব নাকি অফস্ক্রিনেও পড়েছে। ধারাবাহিকে অগ্নিভ ওরফে অগ্নির চরিত্রে অভিনয় করে দর্শকদের প্রশংসা পেয়েছেন সাহেব। তাঁর বিপরীতে সুস্মিতা রয়েছেন কথার ভূমিকায়। এই দুজনের খুনসুটি ভরা সম্পর্ক দর্শকদের বেশ পছন্দের। যদি গুঞ্জন সত্যি হয় তাহলে নতুন ধারাবাহিকে হিয়া-সাহেব জুটিকে দর্শক একইরকম ভালোবাসায় ভরিয়ে দেন কি না এখন সেটাই দেখার।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
সিআইডি সেজে ব্যবসায়ীকে প্রকাশ্য রাস্তা থেকে অপহরণ করে ডাকাতি, তদন্তে পুলিশ
-
‘আত্মঘাতী’ বিস্ফোরণে কাঁপল করাচির সেনা দপ্তর, চলল গুলি, মৃত্যু তিন পাক সেনার
-
লেনিন নয়, হৃদয় সম্রাট শিবাজি! ‘লাল’ যাদবপুরে পালিত ‘হিন্দু সাম্রাজ্য দিবস’
-
লিঙ্কডিনে ফুটবলার খুঁজে বিশ্বকাপের নকআউটে! কেপ ভার্দের স্বপ্নের সওদাগর যে মানুষটা
-
জীবিকা হারানো হকারদের এককাট্টা করে আন্দোলনের প্রস্তুতি ‘কালীঘাট তৃণমূলের’, ফের পথে মমতা!