Vivaan Ghosh

বন্ধ ‘চিরসখা’, বিতর্কের মাঝেই হন্যে হয়ে বেকার ভাতার ফর্ম খুঁজছেন ভিভান! প্রযোজকের কটাক্ষ…

'ঘাতক' প্রযোজনা সংস্থার হয়ে আওয়াজ তুলে সোমবারই মারাত্মক কটাক্ষের শিকার হন ভিভান ঘোষ। এবার 'চিরসখা' বন্ধ হওয়ায় অভিনেতার প্রশ্ন, 'আমাদের কী দোষ ছিল?'

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ৮, ২০২৬, ১৬:০৯

options
link
বন্ধ ‘চিরসখা’, বিতর্কের মাঝেই হন্যে হয়ে বেকার ভাতার ফর্ম খুঁজছেন ভিভান! প্রযোজকের কটাক্ষ…
'চিরসখা' বন্ধ হওয়ায় ভিভানের প্রশ্ন, 'আমাদের কী দোষ ছিল?' ছবি- গ্রাফিক্স

বুধবারই ‘ম্যাজিক মোমেন্টস মোশন পিকচার্স’ সংস্থার বিরুদ্ধে একজোটে ‘খড়্গহস্ত’ হয়েছে টলিউড। রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের (Rahul Arunoday Banerjee) অস্বাভাবিক মৃত্যুর প্রতিবাদে সংশ্লিষ্ট প্রযোজনা সংস্থাকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। আর্টিস্ট ফোরামের তরফে সিনেপাড়ার অগ্রজ শিল্পীরা সাফ জানিয়েছেন, ম্যাজিক মোমেন্টস-এর সঙ্গে বাংলার আর কোনও শিল্পী, কলাকুশলীরা কাজ করবে না। এমতাবস্থায় শৈবাল বন্দ্যোপাধ্যায় ও লীনা গঙ্গোপাধ্যায়ের মস্তিষ্কপ্রসূত দুই ধারাবাহিক ‘ভোলে বাবা পার করেগা’ এবং ‘চিরসখা’র সম্প্রচারও বন্ধ করা হয়েছে। আচমকা সিরিয়াল বন্ধ হওয়ায় স্বাভাবিকভাবেই সংশ্লিষ্ট দুই সিরিয়ালের অভিনেতা, কলাকুশলীরা পড়েছেন মহাবিপাকে! এমন আবহেই ‘চিরসখা’র ‘বুবলাই’ ওরফে ভিভান ঘোষ (Vivaan Ghosh) হন্যে হয়ে বেকার ভাতার ফর্ম খুঁজছেন!

Advertisement

রাহুলের মৃত্যুর প্রতিবাদে সিরিয়াল ছেড়ে লীনা-শৈবালের থেকে দূরত্ব বাড়িয়েছেন অম্বরীশ ভট্টাচার্য, রেশমি সেন, রাজন্যা মিত্রের মতো সিনিয়র শিল্পীরা। তবে এমতাবস্থায় ম্যাজিক মোমেন্টস প্রযোজিত সিরিয়ালে অভিনয় করা বাকি অভিনেতাদের ভবিষ্যৎ কী হবে? কোন প্রযোজনা সংস্থার দরজাতেই বা তাঁরা কড়া নাড়বেন? এমন অজস্র প্রশ্ন তৈরি হয়েছে। ঠিক এসময়েই ভিভান ঘোষের পোস্ট সংস্লিষ্ট বিতর্কযজ্ঞে ঘৃতাহূতির মতো কাজ করল!

মর্মান্তিক ঘটনার দিন দশেক পেরলেও ম্যাজিক মোমেন্টস-এর তরফে কোনও সদুত্তর পাওয়া যায়নি। সেই বিষয়টিই আরও ভাবিয়ে তুলেছে গোটা ইন্ডাস্ট্রিকে। বুধবারের বৈঠকের পরই সাংবাদিকদের মুখোমুখি হয়ে ‘ঘাতক’ প্রযোজনা সংস্থার বিরুদ্ধে সরব হয় আর্টিস্ট ফোরাম। মঙ্গলবারই চ্যানেল কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছিল যে আগামী রবিবার ‘চিরসখা’র শেষ সম্প্রচার হবে। পরিবর্তে সেই স্লটে দেখা যাবে মানালি মণীষা দে’র নতুন ধারাবাহিক ‘সংসারের সংকীর্তন’। রাহুলের মৃত্যুর প্রতিবাদে সিরিয়াল ছেড়ে লীনা-শৈবালের থেকে দূরত্ব বাড়িয়েছেন অম্বরীশ ভট্টাচার্য, রেশমি সেন, রাজন্যা মিত্রের মতো সিনিয়র শিল্পীরা। তবে এমতাবস্থায় ম্যাজিক মোমেন্টস প্রযোজিত সিরিয়ালে অভিনয় করা বাকি অভিনেতাদের ভবিষ্যৎ কী হবে? কোন প্রযোজনা সংস্থার দরজাতেই বা তাঁরা কড়া নাড়বেন? এমন অজস্র প্রশ্ন তৈরি হয়েছে। ঠিক এসময়েই ভিভান ঘোষের পোস্ট সংস্লিষ্ট বিতর্কযজ্ঞে ঘৃতাহূতির মতো কাজ করল!

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement
Vivan Ghosh’s sarcastic post on ban sparks controversy
‘চিরসখা’ ধারাবাহিকে ভিভান ঘোষ। ছবি- সংগৃহীত

“বেকার ভাতা কেন? নাটক কোরো না! ট্যালেন্ট থাকলে অন্য প্রযোজনা সংস্থয় কাজ খোঁজো। আর কাজ না পেলে বুঝবে এতদিন ‘ফেভারিটিসিজমে’র কারণে কাজ পেয়েছ। ট্যালেন্ট দিয়ে নয়।…” 

ভিভান প্রশ্ন তুলেছেন, ‘আমাদের কী দোষ ছিল?’ এই প্রশ্ন শুধু ‘চিরসখা’র ‘বুবলাই’য়ের নয়, বরং টেলিপাড়ার একাধিক তারকামনেই এমন আশঙ্কার উদ্রেক হয়েছে। তবে বুধবার সোশাল পাড়ায় ভিভান ঘোষ যে পোস্ট করেছেন, তা নিয়ে ফের আরেকপ্রস্থ হইচই! অভিনেতার জিজ্ঞাস্য, ‘বেকার ভাতার ফর্ম কোথায় পাওয়া যায় একটু জানাবেন। আজ থেকে ‘চিরসখা’র সকলে তো বেকার। তাই সবাই জানতে চাইছে।’ এহেন ব্যাঙ্গাত্মক খোঁচা নজর এড়ায়নি একাংশের। নেটবাসিন্দাদের পাশাপাশি ভিভানকে কটাক্ষ করে প্রযোজক রানা সরকারের মন্তব্য, “বেকার ভাতা কেন? নাটক কোরো না! ট্যালেন্ট থাকলে অন্য প্রযোজনা সংস্থয় কাজ খোঁজো। আর কাজ না পেলে বুঝবে এতদিন ‘ফেভারিটিসিজমে’র কারণে কাজ পেয়েছ। ট্যালেন্ট দিয়ে নয়। সেটা মানতে পারলে বেকার ভাতা চাও। ফালতু সব সিরিয়াল ড্রামা!”

Advertisement

আসলে গত সোমবারই লীনা স্তুতি করে ফেসবুকে পোস্ট করে চরম বিতর্কে জড়িয়েছিলেন ভিভান ঘোষ। সেসময়ে তিনি বলেন, “ম্যাজিক মোমেন্টস-এ শেষ দেড় বছর কাজ করে আমার অভিজ্ঞতা হল- ওঁরা আর্টিস্টদের যা সম্মান দেয়, সেটা অন্য কোনও হাউস দেয় না। দ্বিতীয়ত, এই হাউসে কমফোর্ট জোন আছে বলেই সাবিত্রী চট্টোপাধ্যায় ও মাধবী মুখোপাধ্যায়দের মতো শিল্পীরা শুধু ম্যাজিক মোমেন্টস-এই কাজ করে। তৃতীয়ত, লীনা গঙ্গোপাধ্যায়ের সঙ্গে কাজ করার জন্যেও সকলে উদগ্রীব থাকে। এই কথাগুলো না বললে নিজেকে কেমন দোষী-দোষী লাগছিল।” এহেন মন্তব্যে বিতর্কের স্ফুলিঙ্গ জ্বলে উঠতেই সেই পোস্ট মুছে ফেলেন ‘চিরসখা’র বুবলাই। এবার সিরিয়াল বন্ধ হওয়ায় বেকার ভাতার ফর্মের খোঁজ করে ফের চর্চায় ভিভান ঘোষ।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.