Trina Saha

তৃণাকে ছাড়াই দোলে থাইল্যান্ডে নীল! অভিনেতার ‘সোলো ট্রিপ’ আরও উসকে দিল বিচ্ছেদ গুঞ্জন

মুম্বইয়ে হিন্দি ধারাবাহিকের শুটিংয়ে ব্যস্ত নীল। তৃণা ব্যস্ত কলকাতায় তাঁর জনপ্রিয় পরশুরাম ধারাবাহিকের শুটিংয়ে।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ২৮, ২০২৬, ২০:৪১

options
link
তৃণাকে ছাড়াই দোলে থাইল্যান্ডে নীল! অভিনেতার ‘সোলো ট্রিপ’ আরও উসকে দিল বিচ্ছেদ গুঞ্জন
নীল ভট্টাচার্য ও তৃণা সাহা, ছবি: ইনস্টাগ্রাম।

বাংলা টেলিভিশন দুনিয়ার অন্যতম জুটি নীল-তৃণা। বছর চার আগে সংসার পেতেছেন তাঁরা দু’জনে। একটা সময় অবধি তাঁদের সোশাল মিডিয়া হ্যান্ডেলে চোখ রাখলেই দেখা যেত তাঁদের ‘হ্যাপেনিং’ জীবনযাপন। যদিও হালফিলে সেই রসায়নে নাকি ভাঁটা পড়েছে বলেই গুঞ্জন। এই নিয়ে মুখ খোলেননি তাঁরা কেউই। এর মাঝেই এবার শোনা যাচ্ছে, এবার নাকি স্ত্রী তৃণাকে ছাড়াই থাইল্যান্ড পাড়ি দেবেন অভিনেতা। সেখানেই নাকি এবারের দোল কাটাবেন তিনি।

Advertisement

নীল বিনা অনেকদিন ধরেই কলকাতায় থাকছেন তৃণা। তাহলে কি দূরত্ব বেড়েছে তাঁদের? এই প্রশ্নের উত্তরে বারবার সামনে তাঁরা নিয়ে এসেছেন কারণ হিসেবে তাঁদের কাজকে। মুম্বইয়ে হিন্দি ধারাবাহিকের শুটিংয়ে ব্যস্ত নীল। তৃণা ব্যস্ত কলকাতায় তাঁর জনপ্রিয় পরশুরাম ধারাবাহিকের শুটিংয়ে। মুম্বইয়েই কি এবারের রঙের উৎসবটা কাটাবেন নীল? এই নিয়ে সংবাদমাধ্যমে মুখ খুলেছেন তিনি। জানিয়েছেন, অভিনয়ের মতো পেশায় পি আর’র মতো বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। কলকাতার বাইরে বেরোলে তার ব্যাপ্তি অনেক। তাই পরিচিত পেতে ও নিজের কাজের সঠিক স্বীকৃতি পেতে বাইরের জগতেও কাজ করাটা খুব দরকার। মুম্বইয়ে কাজের সুযোগ অনেক বেশি। এবং এই মুহূর্তে মুম্বই, পুণে করেই কেটে যাচ্ছে সময় তাঁর। এই মুহূর্তে নাকি পুণেতেই রয়েছেন নীল। সেখান থেকেই এরপর থাইল্যান্ড যাওয়ার পরিকল্পনা এমনটাও জানান তিনি।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement
নীল ভট্টাচার্য ও তৃণা সাহা, ছবি: ইনস্টাগ্রাম।

থাইল্যান্ডে ‘সোলো ট্রিপ’ করবেন অভিনেতা। কাজেই তৃণা যে সঙ্গে যাচ্ছেন না সেকথা বলাই বাহুল্য। দোলের সময় থাইল্যান্ডে যে ‘ফুল মুন’ উৎসব হয় তাতেই নাকি যোগদান করতে চলেছেন নীল।

স্বাভাবিকভাবেই উঠে আসে এই প্রশ্ন, তাহলে কি সঙ্গে যাচ্ছেন তৃণাও? এর উত্তরে নীল সংবাদমাধ্যমের কাছে জানিয়েছেন, এবারের দোল উদযাপন থাইল্যান্ডেই সারবেন তিনি। থাইল্যান্ডে ‘সোলো ট্রিপ’ করবেন অভিনেতা। কাজেই তৃণা যে সঙ্গে যাচ্ছেন না সেকথা বলাই বাহুল্য। দোলের সময় থাইল্যান্ডে যে ‘ফুল মুন’ উৎসব হয় তাতেই নাকি যোগদান করতে চলেছেন নীল। ‘ত্রিনীল’ জুটির দীর্ঘদিনের ভালোবাসার সম্পর্ক পরিণতি পেয়েছিল ২০২১ সালে। তবে বিয়ের ছ’মাস কাটতে না কাটতেই তাঁদের বিবাহবিচ্ছেদের গুঞ্জন দানা বাঁধে। যা বারবার ফিরে ফিরে এসেছে। এমনকী অনেকেই বলেছেন এই বিয়ে নাকি চুক্তির বিয়ে। যদিও এই নিয়ে কখনও মুখ খোলেননি নীল ও তৃণা।

Advertisement
ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.