Divyanka Tripathi

ঠিকরে বেরচ্ছে প্রেগন্যান্সি গ্লো! দিব্যাঙ্কার সাধের অনুষ্ঠানে হবু মাকে আগলে বিবেক

তারকা পরিবারে এখন খুশির আমেজ। বিয়ের ১০ বছর পর দুই থেকে তিন হচ্ছেন অভিনেত্রী দিব্যাঙ্কা ত্রিপাঠি। বেবি শাওয়ারের অনুষ্ঠানে হবু মায়ের সঙ্গে আনন্দে সামিল ড্যাডি টু বি বিবেক দাহিয়া।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ২৩, ২০২৬, ১৮:৪০

options
link
ঠিকরে বেরচ্ছে প্রেগন্যান্সি গ্লো! দিব্যাঙ্কার সাধের অনুষ্ঠানে হবু মাকে আগলে বিবেক
দিব্যাঙ্কার সাধভক্ষণের অনুষ্ঠানে চওড়া হাসি বিবেকের। ছবি: ইনস্টাগ্রাম

এক সময় হিন্দি মেগার অত্যন্ত জনপ্রিয় জুটি ছিলেন দিব্যাঙ্কা ত্রিপাঠি ও বিবেক দাহিয়া। ২০১৬ সালে সাতপাকের বন্ধনে আবদ্ধ হন প্রেমিকযুগল। বিয়ের ১০ বছর পর পরিবারে আসছে নতুন সদস্য। দুই থেকে তিন হচ্ছেন দিব্যাঙ্কা-বিবেক। আগামী জুনেই বাবা-মা হওয়ার সাধ আস্বাদন করবেন তাঁরা। বেবি বাম্পের ছবি শেয়ার করে জীবনের এই খুশি সকলের সঙ্গে ভাগ করে নিয়েছেন যুগলে।

Advertisement

আগামী জুনে নতুন সদস্যের পদধূলি পড়ার আগে রীতি মেনে হবু মা দিব্যাঙ্কার (Divyanka Tripathi) পরিবার পরিজন ও কাছের বন্ধুদের নিয়ে সাধের অনুষ্ঠানের আয়োজন করা হয়। বেবি শাওয়ারের আয়োজনের নেপথ্যে ছিলেন দিব্যাঙ্কার ঘনিষ্ঠ বন্ধু ও প্রাক্তন সহ-অভিনেত্রী কিরণ দুবে। উল্লেখ্য, প্রায় দু’দশকের বেশি সময় বন্ধুত্বের বন্ধনে আবদ্ধ দু’জনে।

Advertisement
Pregnancy glow shines as Divyanka Tripathi celebrates her baby shower
দিব্যাঙ্কার জমজমাট সাধভক্ষণ। ছবি: দিব্যাঙ্কার ফেসবুক

সোশ্যাল মিডিয়ায় সেই ছবি ভাইরাল হতেই শুভেচ্ছায় ভাসছেন দিব্যাঙ্কা-বিবেক। উজ্জ্বল মেরুণ রঙের সালোয়ারে দিব্যাঙ্কার প্রেগন্যান্সি গ্লো যেন একেবারে ঠিকরে বেরচ্ছে। আর তাঁর হাত ধরে রেখেছেন হবু বাবা বিবেক। ‘ড্যাডি টু বি’ ও ‘মম টু বি’ স্যাশ পরে ছবির জন্য পোজ দিয়েছেন দিব্যাঙ্কা-বিবেক। বন্ধু ও পরিবারের সঙ্গে গ্রুপ ছবিতেও দুজনের মুখে চওড়া হাসি। সকলের সঙ্গে এভাবেই বিশেষ দিনটি উদযাপনে মেতেছেন দু’জনে। গত সপ্তাহে দিব্যাঙ্কা ও বিবেক যৌথ পোস্টের মাধ্যমে সুখবর শেয়ার করেছিলেন।

Advertisement
 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Divyanka Tripathi Dahiya (@divyankatripathidahiya)

আনন্দ ভাগ করে লেখেন, ‘১০ বছর পর গল্পে নতুন টুইস্ট। কিছু যাত্রা তাড়াহুড়ো করার জন্য নয়, বরং একসাথে প্রস্তুত হওয়ার জন্য। আর যখন মনে হয় গল্প সম্পূর্ণ তখনই জীবন সবচেয়ে সুন্দর অধ্যায়ের সংযোজন ঘটে। এখনও সেই অনুভূতিতে ডুবে আছি। অকারণেই হাসছি। কৃতজ্ঞতার সঙ্গে জানাচ্ছি আমরা আমাদের সন্তানের অপেক্ষায় রয়েছি।’

ধবধবে সাদা পোশাকে দিব্যাঙ্কার বেবি বাম্পের ছবিতে ফিদা ছোটপর্দার এই জনপ্রিয় অভিনেত্রীর অনুরাগীরা। টেলি তারকা শ্রদ্ধা আর্য দিব্যাঙ্কার সঙ্গে কাটানো বেশ কিছু সুন্দর ছবিও শেয়ার করেন। নীল পোশাকে নজর কেড়েছিলেন হবু মা আর মিন্ট সবুজ স্ট্র্যাপলেস ড্রেসে মোহময়ী শ্রদ্ধা। সমুদ্রের ধারে ক্যামেরার লুক দুই সুন্দরীর। অন্যদিকে শ্রদ্ধার ছেলের সঙ্গে খেলতে ও সময় কাটাতে দেখা যায় বিবেককে। এভাবেই তাঁরা একসঙ্গে বেবিমুন উপভোগ করছিলেন।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.