সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দীর্ঘদিন ধরে তালিবানের কবজায় আফগানিস্তান৷ যুদ্ধবিধ্বস্ত দেশটিতে বিশেষত মহিলাদের স্বাধীনতা বলে প্রায় কিছুই নেই৷ সেখানে সূর্য ওঠে প্রাকৃতিক নিয়মে৷ শিক্ষা-সংস্কৃতির অন্দরে তার আলো সেভাবে পৌঁছায়নি ৷ তাই তো নারীদের উপর নিপীড়ন, অত্যাচার লেগেই রয়েছে৷ সেখানেই ‘আফগান স্টার’ নামে একটি টেলিভিশন শো আয়োজিত হয়েছিল৷ মৌলবাদী সশস্ত্র গোষ্ঠী তালিবানদের দখলে থাকা দেশটিতে পুরুষদের ছাপিয়ে সকলের মন জয় করে নিলেন এক তরুণী৷ হাসলেন জয়ের হাসি৷
[ আরও পড়ুন: রাহুল আমার বড় দাদার মতো, বিতর্কে জল ঢাললেন স্বপ্না চৌধুরি]
যুদ্ধবিধ্বস্ত দেশ আফগানিস্তান৷ সেখানেই যুক্তরাষ্ট্রের জনপ্রিয় রিয়েলিটি শো ‘আমেরিকান আইডল’র আদলে ‘আফগান স্টার’ নামে এক প্রতিযোগিতার আয়োজন করা হয়৷ তেরো বছর ধরে এই অনুষ্ঠানটির আয়োজন করা হয়৷ প্রতিবারই পুরস্কার ঘরে তোলেন তালিবান অধ্যুষিত দেশের পুরুষেরা৷ তবে তাতেই এল বদল৷ চলতি সপ্তাহে প্রতিযোগিতায় চূড়ান্ত বিজয়ীর নাম ঘোষণা করা হয়। একজন নারী হিসাবে প্রথমবার গান দিয়ে পুরুষদের হারিয়ে সেরার শিরোপা জিতলেন জারা ইলহাম।

ওই তরুণী আফগানিস্তানের ছোট একটি পরিবারে বড় হয়েছেন৷ জারা ইলহামের বয়স এখনও কুড়ির গণ্ডি পেরোয়নি। পরিবারের কেউ গান করেন না৷ কিন্তু অন্যান্যদের গান শুনে অনুপ্রাণিত হয়েছেন জারা৷ চেয়েছিলেন সংগীতশিল্পী হিসাবে বিখ্যাত হতে৷ সেই অনুযায়ী ‘আফগান স্টার’ প্রতিযোগিতায় যোগ দেন ইলহাম৷ তাঁর মধুর কণ্ঠ আর সুরের মূর্ছনায় যেন প্রাণ পায় আফগান লোকসংগীত৷ তাতেই মুগ্ধ হয়ে যান বিচারকরা৷ ইলহামের গান মন ছুঁয়েছে দর্শকদের। যেমন গানের গলা, তেমনই সৌন্দর্যেও হার মানিয়েছেন তাবড় তাবড় সুন্দরীদেরও৷
[ আরও পড়ুন: ভোট বাজারে ছোট-বড় একত্রে, সিপিএম প্রার্থীর নামে দেওয়াল লিখল শিশুশিল্পী]

[ আরও পড়ুন: বাঘা-হীন গুপীর গল্প নিয়ে ছোটপর্দার ছবি ‘গুপীগাএন’, মুখ্য চরিত্রে ঋতব্রত-সব্যসাচী]
‘আফগান স্টার’-এর খেতাব পাওয়ার পর তিনি বলেন, ‘‘আমি জয়ী হতে পেরে খুবই গর্বিত৷ কিন্তু এটা ভেবে খুব কষ্ট হচ্ছে যে আমি একজন নারী হিসাবে প্রথম আফগান আইডলের স্বীকৃতি পেলাম৷’’ বর্তমান যুগেও তালিবানদের আতঙ্কে প্রায় পর্দানসীন আফগান নারীরা৷ সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে ইলহামের জয় নিঃসন্দেহে অন্য মাত্রা পেয়েছে৷ আন্তর্জাতিক গণমাধ্যমেও শিরোনামে স্থান পেয়েছেন বছর কুড়ির সুন্দরী। তালিবানি বন্দুকের বিরুদ্ধে সুর, তাল, লয় নিয়েই লড়াই চালিয়ে যেতে চান ইলহাম৷
সর্বশেষ খবর
-
ফের রণক্ষেত্র মণিপুর, স্কুলের প্রধানশিক্ষক-সহ ৫ জনের রক্তে লাল হল মাটি!
-
‘বেঁচে আছে তো?’ বেড়াতে গিয়ে বিধ্বস্ত নেপালে নিঁখোজ কলকাতার ৬! উৎকণ্ঠায় পরিবার
-
মুহূর্তে ‘জলরাক্ষস’ গ্রাস করল স্ত্রী-পুত্রকে! নেপালের ব্যবসায়ীর দু’চোখে এখনও আতঙ্ক ও বিষাদ
-
ক্যামাক স্ট্রিটে ফের ঝুলল ‘বেআইনি’ হোর্ডিং! ‘যতদূর যেতে হয়, যাব’ পুলিশের সঙ্গে গাজোয়ারির পর হুঁশিয়ারি অভিষেকের
-
মহারাষ্ট্র পিএসসি পরীক্ষার প্রশ্ন ‘ফাঁস’! ব্যর্থ প্রেমকাহিনিতেই প্রকাশ্যে কেলেঙ্কারি