সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হিন্দি টেলিভিশনের অভিনেত্রী তুনিশা শর্মার (Tunisha Sharma) মৃত্যু নিয়ে নানা তথ্য প্রকাশ্যে আসছে। এবার অভিনেত্রীর এক আত্মীয় মন্তব্যে জল্পনার সৃষ্টি হয়েছে। তাঁর বক্তব্য, মৃত্যুর ১০ দিন আগে হাসপাতালে ভরতি হতে হয়েছিল তুনিশাকে।

‘আলিবাবা: দাস্তান এ কাবুল’ (Ali Baba: Dastaan-E-Kabul) সিরিয়ালের সেটে কুড়ি বছরের তুনিশার ঝুলন্ত দেহ উদ্ধার হয়। প্রথমে শোনা গিয়েছিল, মেকআপ রুমে তুনিশার মরদেহ পাওয়া গিয়েছে। কিন্তু পরে আবার শোনা যায়, শৌচালয়ের দরজা ভেঙে অভিনেত্রীর দেহ উদ্ধার করেছিল পুলিশ। ইতিমধ্যেই তুনিশাকে আত্মহত্যায় প্ররোচনার দেওয়ার অভিযোগে তাঁর সিরিয়ালের নায়ক সিজান মহম্মদ খানকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁকে চারদিনের পুলিশি হেফাজতে পাঠানো হয়েছে। তুনিশার আরও এক সহ-অভিনেতা পার্থ জুৎসিকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।
[আরও পড়ুন: ‘Y’ ক্যাটাগোরির নিরাপত্তায় মর্নিং ওয়াক! নেটিজেন কটাক্ষ করতেই পালটা বিবেক অগ্নিহোত্রীর]
শোনা গিয়েছে, সিজানের সঙ্গে সম্পর্কে ছিলেন তুনিশা। মৃত্যুর দিন পনেরো আগে তাঁদের ব্রেকআপ হয়। এই প্রসঙ্গে কথা বলতে গিয়েই তুনিশার আত্মীয় জানান, ‘আলিবাবা: দাস্তান এ কাবুল’ সিরিয়ালের শুরু থেকেই সিজান ও তুনিশার মধ্যে নৈকট্য তৈরি হয়েছিল। মৃত্যুর ১০ দিন আগে তুনিশার অ্যাংজাইটি অ্যাটাক হয়েছিল। সেই কারণেই তাঁকে হাসপাতালে ভরতি করা হয়েছিল। তুনিশার মা যখন মেয়ের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন তিনিও সঙ্গে ছিলেন। এমনটাই জানিয়েছেন ওই আত্মীয়। তাঁর দাবি, তুনিশা সেই সময় জানিয়েছিলেন তিনি প্রতারিত হয়েছেন।

আগামিকাল অর্থাৎ মঙ্গলবার তুনিশার শেষকৃত্য সম্পন্ন হবে। মাত্র কুড়ি বছর বয়সে অভিনেত্রীর এমন মৃত্যু মেনে নিতে পারছেন না হিন্দি টেলিভিশনের তারকারা। সোশ্যাল মিডিয়ায় শোক প্রকাশ করেছেন সায়ন্তনী ঘোষ, করণ কুন্দ্রা, করণবীর বোহরার মতো তারকারা।
View this post on Instagram
[আরও পড়ুন: অবিকল যেন বাজপেয়ী! ‘ম্যায় অটল হু’ সিনেমার ফার্স্টলুকে চমকে দিলেন পঙ্কজ ত্রিপাঠী]
সর্বশেষ খবর
-
গুরুত্ব বাড়ছে নতুন প্রজন্মের! এবার নন্দনে জেন জি চলচ্চিত্র উৎসবের আয়োজন, কী বললেন ‘ইন্ডাস্ট্রি’?
-
ইমরানের স্বাস্থ্য নিয়ে উদ্বেগ, ফের পাক প্রধানমন্ত্রীকে চিঠি গাভাসকর, কপিল-সহ ২১ প্রাক্তন অধিনায়কের
-
আনন্দপুরে পরিচারিকাকে ধর্ষণের চেষ্টা, ছুরির কোপ! ফিল্মি কায়দায় চলন্ত ট্রেন থেকে রাঁধুনীকে ধরল পুলিশ
-
বরফ কারখানার অ্যামোনিয়া গ্যাস লিক! অসুস্থ শিশু-সহ কমপক্ষে ২৫, উত্তপ্ত হাড়োয়া
-
রাখিতে গেজেটপ্রেমী ভাই-বোনকে কী দেবেন ভাবছেন? রইল দারুণ গিফটের আইডিয়া