শনিবারের রাত, বাংলার ‘বিগ বস’-এর ঘরে এবার জোড়া এলিমিনেশন! দাদার দরবারে যে মহাধামাকা হতে চলেছে তা বলার অপেক্ষাই রাখছে না। ঘড়ির কাঁটায় ঠিক রাত সাড়ে ন’টা, আর রিয়ালিটি শোয়ে বিনোদনের ডবল ডোজ! শনিবার একসঙ্গে দু’জন প্রতিযোগী বিগ বসের ঘর থেকে বেরিয়ে যাবেন। তবে কোন দু’জন প্রতিযোগী সেবিষয়ে এখনও পর্যন্ত নিশ্চিতভাবে কিছু জানা যায়নি। তবে জোড়া এলিমিনেশন যে এই শোয়ের দর্শকের কাছে বিরাট ধাক্কা তা বলাই বাহুল্য। শনিবারের ‘বিগ বস বাংলা’ (Bigg Boss Bangla) দেখার উন্মাদনা একলাফে কয়েক গুণ বেড়ে গেল তা বললে অত্যুক্তি হবে না।
আরও পড়ুন:
শোয়ের সম্প্রচারের পর একসপ্তাহ পেরনোর আগেই দুর্গ থেকে বের করে দেওয়া হয়েছিল অভিনেতা অনিন্দ্য সেনগুপ্তকে। এরপর ১৩ সেপ্টেম্বর রবিবার দাদার দরবারে নমিনেটেড ছিলেন চারজন। সেই তালিকায় ছিলেন দুর্নিবার সাহা, আলেকজান্দ্রা টেলর, সৃজলা গুহ ও জয়িতা চট্টোপাধ্যায়। চারজনের মধ্যে কে বেরিয়ে যাবেন তা নির্ধারণের ভার ছিল দর্শকের হাতে। জনতা জনার্দনের পছন্দের নিরিখেই বিগ বস বাংলা থেকে বেরিয়ে যান জয়িতা। এবার কোপ পড়তে চলেছে কোন দুজনের উপর সেই উত্তর দেবে সময়।

একদিকে যখন একসঙ্গে দু’জন প্রতিযোগী বেরিয়ে যাচ্ছেন, তখন তৃতীয় ‘ওয়াইল্ড কার্ড এন্ট্রি’ হিসেবে দূর্গে প্রবেশ করতে চলেছেন ‘মন্টু পাইলট’সৌরভ দাস। সৌরভ নিজে মুখে কুলুপ আঁটলেও সূত্রের খবর অন্তত সেদিকেই ইঙ্গিত করছে। অভিনেতা হওয়ার পাশাপাশি ‘অভিমান’-এর সুবাদে প্রযোজক হিসেবেও আত্মপ্রকাশ করেছেন সৌরভ দাস। গতবছরই যিশুর সঙ্গে যৌথ উদ্যোগে ‘হোয়াই সো সিরিয়াস’ নামে প্রযোজনা সংস্থা খুলেছেন তিনি।

সৌরভের আসন্ন প্রজেক্টের তালিকায় রয়েছে, জি ফাইভের সিরিজ ‘আলুর দোষ’। বর্তমানে রাজ চক্রবর্তীর নন-ফিকশনের শুটিংয়ে ব্যস্ত অভিনেতা। সম্প্রতি আবার মঞ্চে গায়ক হিসেবেও ফিরেছেন। এমন আবহেই সৌরভ দাসের ‘বিগ বস বাংলা’য় যোগ দেওয়ার কথা জানা গেল।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
‘ভুয়ো’ প্রকল্প দেখিয়ে ১৩১ কোটি আদায়! কলকাতা-সহ দেশের ২০ জায়গায় তল্লাশি ইডির
-
যত কাণ্ড রেজিনগরে! ‘বাঁশি’ হাতছাড়া হতেই গর্জে উঠলেন হুমায়ুন-পুত্র, মনে করালেন ২০১৬-র ‘ইতিহাস’
-
ট্রাম্পের রোষানলে বাক স্বাধীনতা! ‘সিএনএন’-সহ ৩ সংবাদমাধ্যমকে ‘নিষিদ্ধ’ ঘোষণা মার্কিন প্রেসিডেন্টের
-
‘লর্ডে’র ব্যাটে লর্ডসে সেঞ্চুরি, ২২ গজে মায়ের টোটকা! টিভি শোয়ের অভিষেকে সিক্রেট ফাঁস রোহিতের
-
ভাষা-ধর্মের নামে বিভেদ নয়, রাধাষ্টমীর সন্ধ্যায় ঐক্যের বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দুর