সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিগ বস-এর অন্দর মহলে পাক সুন্দরীদের সমাগম আগেই হয়েছে৷ ভারতীয় দর্শকের স্মৃতিতে এখনও বিরাজমান বীনা মালিকের সৌম্যকান্তি৷ তবে এবারে সেই স্থান দখল করতে পারেন আরেক পাক সুন্দরী৷
কোয়ান্ডিল বালোচ৷ নামটা শুনেছেন কি? একটু হিন্ট দেওয়া যাক৷ সম্প্রতি বিরাট কোহলিকে প্রেম নিবেদন করেছিলেন পাকিস্তানের এক মডেল৷ এবারে মনে পড়ল তো? হ্যাঁ, সব ঠিক থাকলে এই পাক সুন্দরীকেই দেখা যেতে পারে বিগ বস-এর দশম সংস্করণে৷
নিজের লাস্যময়ী অবতারে দর্শকদের পাশাপাশি বিগ বস প্রতিযোগী অস্মিত প্যাটেলেরও মন জয় করেছিলেন বীনা৷ দু’জনের বেশ কিছু অন্তরঙ্গ মুহূর্ত ঝড় তুলেছিল সোশ্যাল মিডিয়ায়৷ যদি সূত্রের খবর সত্যি হয়৷ বিগ বস-এর আগামী মরশুমে বীনাকে বেশ টক্কর দেবেন মিস বালোচ৷

সর্বশেষ খবর
-
বীরভূম থেকে পাচার হচ্ছে বিস্ফোরক! সূত্রের খোঁজে পাথর ব্যবসায়ীর বাড়িতে অভিযান এনআইএ-র
-
হস্টেলের খাবারেই কেন্নো, আরশোলা! বিশ্বভারতীর খাবারের মান যাচাইয়ে নজরদারি
-
রাষ্ট্রসংঘে ট্রাম্পের দূতের সঙ্গে ৩ ঘণ্টার বৈঠক আরাঘাচির, হরমুজ খুলতে দিলেন শর্ত
-
জিমন্যাস্টিক্সে ফাইনালে প্রণতি নায়েক, অব্যবস্থার শিকার, একার লড়াইয়েও চমক বঙ্গকন্যার
-
সাংসদ যেন কৃষক! নিজের বাড়িতে করম পুজোয় মাতলেন জ্যোতির্ময় সিং মাহাতো