সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ক’টা দিন আগেই তাঁর সম্পর্ক ভাঙার খবরে সরগরম ছিল নেটদুনিয়া৷ চলছিল নানা জল্পনা৷ তবে সেসব এখন অতীত৷ ভাঙা সম্পর্কের ইতিবৃত্ত পেরিয়ে এসেছেন অভিনেত্রী মিমি চক্রবর্তী৷ এবার তাঁর পরিবারে এল নতুন সদস্য৷
পরিচালক রাজ চক্রবর্তীর সঙ্গে অভিনেত্রী মিমির সম্পর্কটা টলিপাড়ায় প্রায় সকলেরই জানা ছিল৷ তাঁদের প্রেমকাহিনীর ক্ল্যাইম্যাক্সটাও যেন ভেবে ফেলেছিলেন পরিচিতরা৷ তবে বাস্তব যে কোনও কল্পনাকেও হার মানায়৷ আর তাই টলিপাড়ার অত্যন্ত জনপ্রিয় জুটিতেও ধরল ভাঙন৷ দীর্ঘদিনের সম্পর্কের সুতোটা ছিড়ল৷ তবে কিনা গল্প শেষ হলেও নটেগাছটি মুড়োয় না৷ আর তাই কিছুদিন এ নিয়ে চলেছিল দেদার চর্চা৷ তবে সময়ের প্রলেপ সবকিছুকেই ভুলিয়ে দেয়৷ অতীতকে পিছনে ফেলে এগিয়ে যেতে হয় মানুষকে৷ নিখাদ এই বাস্তবতাকে মেনেই জীবনের সে পথে এগিয়েছেন মিমি৷ এগিয়েছেন রাজও৷ টলিঅন্দরে গুজব, অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের সঙ্গে নাকি নয়া সম্পর্কের বাঁধনে জড়িয়েছে রাজ৷ দু’জনের জঙ্গল সাফারির ছবি সে জল্পনাতে ইন্ধন জুগিয়েছে৷ এবার এগনোর পালা মিমিরও৷ অবশ্য এখনও কোনও সম্পর্কে তিনি জড়িয়েছেন এমনটা শোনা যায়নি৷ তবে অন্য কিছুতে মজেছেন মিমি৷ সম্প্রতি টুইটারে তার কথা শেয়ারও করেছেন৷ নিজের পোষ্যের ছবি দিয়ে মিমি লিখেছেন, এই হল তাঁর পরিবারের নতুন সদস্য৷ নতুন এই সদস্য যে অনেকখানি ভালবাসার জায়গা জুড়ে আছে, তা স্পষ্ট৷
New member to family 😘😘 pic.twitter.com/PhdjlYZYxB
Advertisement— Mimssi (@mimichakraborty) February 5, 2017
পোষ্যকে বেজায় ভালবাসেন মিমি৷ এর আগে একাধিকবার সে কথা জানিয়েছেন তাঁর ফ্যানদের৷ কোথাও দেখা গিয়েছে পোষ্যকে জড়িয়ে তিনি ছবি তুলছেন, কোথাও বা ফর্কে করে তাকে খাইয়ে দিতে দেখা গিয়েছে অভিনেত্রীকে৷ মনোবিদরা বলেন, কেউ যখন খুব একা বোধ করেন, তখনই নাকি আঁকড়ে ধরেন পোষ্যকে৷ তবে কি সম্পর্কের চোরাগলি পেরতে পেরতে ক্লান্ত মিমিও কোথাও খুব একা বোধ করছেন? উত্তরটা হয়তো তোলা আছে শুধু অভিনেত্রী মনের গহনেই৷
😋😋😋#forkFeeding😋 pic.twitter.com/ktQ6EENiSg
— Mimssi (@mimichakraborty) January 18, 2017
সর্বশেষ খবর
-
‘যে ব্যাট করবে, সেই যদি আম্পায়ার ঠিক করে…’, নির্বাচন কমিশনার নিয়োগ নিয়ে মুখ খুলল সুপ্রিম কোর্ট
-
ঘরে বউ রেখে গোপনে ‘প্রেমিকা’ কোমলরানিকে বিয়ে গোবিন্দার! স্ত্রী সুনীতার খোঁচা, ‘পশুদেরও অধম’
-
রাষ্ট্রসংঘে তোতাপাখির ভিড়, সকলের মুখে এক বুলি! ভিডিও পোস্টে আন্তর্জাতিক মঞ্চকে কটাক্ষ ইজরায়েলের
-
কেন আইএসএফের প্রতীক খাম হাতছাড়া? কমিশনের কাছে রিপোর্ট তলব হাই কোর্টের
-
মেরুকরণ হলেই সম্ভব! উত্তরপ্রদেশের ছকে রেজিনগর জয়ের অঙ্ক বিজেপির