Aindrila Sharma

কাটছে সংকট, কিছুটা সুস্থ ঐন্দ্রিলা শর্মা, দ্রুত ফিরে আসার প্রার্থনায় অনুরাগীরা

ঐন্দ্রিলার সুস্থতা কামনা করছেন টেলিপাড়ার তাঁর সহকর্মীরা।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: নভেম্বর ৭, ২০২২, ১৬:১০

options
link
কাটছে সংকট, কিছুটা সুস্থ ঐন্দ্রিলা শর্মা, দ্রুত ফিরে আসার প্রার্থনায় অনুরাগীরা

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক:  গত কয়েকদিন ধরেই অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মার শারীরিক অবস্থা নিয়ে দুশ্চিন্তায় তাঁর পরিবার ও তাঁর অনুরাগীরা। সোশ্যাল মিডিয়ায় নেটিজেনরা ঐন্দ্রিলার সুস্থতা কামনা করে নানা পোস্টও করছেন। হাসপাতাল সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী, ঐন্দ্রিলার শারীরিক অবস্থা কিছুটা স্থিতিশীল। জ্বর নেই তাঁর। সংক্রমণের প্রকোপও কম এখন। রক্তচাপ আপাতত স্বাভাবিক মাত্রায়। তবে এখনও রয়েছেন সিপ্যাপ সাপোর্টে। চিকিৎসকদের কড়া নজরে রয়েছেন তিনি।

Advertisement

গত মঙ্গলবার রাতে অভিনেত্রীকে ভরতি করা হয় হাওড়ার একটি বেসরকারি হাসপাতালে। হাসপাতাল সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী, ব্রেন স্ট্রোক হয় ঐন্দ্রিলার (Aindrila Sharma)। সেদিন রাতেই তাঁর মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয়।

Advertisement

কালার্স বাংলার ‘ঝুমুর’ ধারাবাহিকের মাধ্যমে বাংলা টেলিভিশনের জগতে নিজের অভিনয় সফর শুরু করেন ঐন্দ্রিলা। স্টার জলসার ‘জীবন জ্যোতি’ ধারাবাহিকেও মুখ্য চরিত্রে দেখা গিয়েছিল তাঁকে। সান বাংলার ‘জিয়ন কাঠি’ ধারাবাহিকে অভিনয় করেন তুলির ভূমিকায়। বহুদিন ধরেই ক্যানসারের সঙ্গে পাঞ্জা লড়ছেন। একবার নয় দু-দু’বার মারণ রোগ থাবা বসিয়েছে তাঁর শরীরে। দু’বারই ক্যানসারকে হার মানিয়েছেন অভিনেত্রী।

Advertisement

[আরও পড়ুন: কী নাম রাখবেন মেয়ের? আগেই ঠিক করে ফেলেছিলেন আলিয়া!]

“দীর্ঘ লড়াইয়ের অবসান। আজ যে আমি কেমন অনুভব করছি তা বলে বোঝাতে পারব না। হয়তো এই দিনটি দেখতে পেতাম না, যদি আমার পরিবার ও সব্যসাচী পাশে না থাকতো, পাশে থাকা কাকে বলে আমি জেনেছি এই এক বছরে। আমি সত্যি ভাগ্যবতী”, ভিডিও আপলোড করে লিখেছিলেন ঐন্দ্রিলা। পাশাপাশি হাসপাতাল ও চিকিৎসকদেরও ধন্যবাদ দিয়েছিলেন। ধন্যবাদ জানিয়েছিলেন ইন্ডাস্ট্রির সেই সমস্ত মানুষদের, যাঁর কঠিন সময়ে পাশে ছিলেন এবং খোঁজ নিয়েছেন। সবশেষে নিজের অনুরাগীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছিলেন অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা। সেই লড়াকু ঐন্দ্রিলাই আবার হাসপাতালের বিছানায়। ফের সে লড়ছে বাঁচার লড়াই।

Aindrila-1

ঐন্দ্রিলার সুস্থতা কামনা করছেন টেলিপাড়ার তাঁর সহকর্মীরা। অনুরাগীরাও চাইছেন দ্রুত সুস্থ হয়ে ঘরে ফিরুক ঐন্দ্রিলা। ফের নতুন করে কাজ শুরু করুক।

[আরও পড়ুন: ‘মিঠি’ হয়ে কামব্যাক ‘মিঠাই’-এর, প্রোমো ভিডিও দেখে কী বলছেন দর্শকরা?]

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.