Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শনিবার
  • ৬ জুন ২০২৬
Alia Bhatt

কী নাম রাখবেন মেয়ের? আগেই ঠিক করে ফেলেছিলেন আলিয়া!

রিয়ালিটি শোয়ের মঞ্চে নামটি জানিয়েছিলেন অভিনেত্রী।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: নভেম্বর ৭, ২০২২, ১৪:১৬

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: নভেম্বর ৭, ২০২২, ১৪:১৬

options
link
কী নাম রাখবেন মেয়ের? আগেই ঠিক করে ফেলেছিলেন আলিয়া! zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কী নাম রাখবেন মেয়ের, তা বহু আগেই ঠিক করে ফেলেছিলেন আলিয়া ভাট (Alia Bhatt)। রিয়ালিটি শোয়ের মঞ্চে নামটি জানিয়েছিলেন তিনি। আত্মবিশ্বাসী সুরেই বলেছিলেন, “আমার মেয়ের নাম এটাই রাখব।”

Ranbir Alia

Advertisement

কেমন দেখতে হয়েছে রণবীর কাপুর (Ranbir Kapoor) ও আলিয়া ভাটের (Alia Bhatt) প্রথম সন্তান? কী নাম হতে পারে তার? এই নিয়ে ইতিমধ্যেই চর্চা শুরু হয়েছে। আর এমন পরিস্থিতিতেই আলিয়ার পুরনো একটি মন্তব্য নিয়ে শোরগোল পড়ে গিয়েছে। ‘গাল্লি বয়’ সিনেমার মুক্তির আগে রিয়ালিটি শো ‘সুপার ডান্সার ৩’-এ গিয়েছিলেন রণবীর সিং এবং আলিয়া ভাট। সেখানেই আলিয়া নিজের সন্তানের নাম জানিয়েছিলেন। 

[আরও পড়ুন: ‘প্রকল্পের বরাত পেতে সাংসদ তহবিলে দিতে হয় কমিশন’, ফের দেবকে আক্রমণ হিরণের]

মজার ছলেই গোটা ঘটনার সূত্রপাত হয়েছিল। এক খুদে প্রতিযোগীর কাছে আলিয়ার নামের ইংরাজি বানান জানতে চাওয়া হয়েছিল। সে ভুল করে আলিয়ার বদলে আলমা (Almaa)  বলে ফেলে। তাতে হাসির রোল ওঠে। হাসতে হাসতেই আলিয়া সেই সময় জানিয়েছিলেন, নামটি তাঁর বেশ পছন্দ হয়েছে। আর নিজের মেয়ের নাম আলমাই রাখবেন। 

Ranbir Alia wedding

এখানে উল্লেখযোগ্য বিষয় হল যে আলিয়া সেদিন রিয়ালিটি শোয়ে আত্মবিশ্বাস নিয়েই বলেছিলেন, ‘মেয়ের নাম আলমা রাখব’। মেয়ে যদি হয় তাহলে তার নাম ‘আলমা’ রাখবেন, সেকথা অভিনেত্রী বলেননি। ঘটনাচক্রে রবিবার কন্যাসন্তানেরই মা হয়েছে তিনি। অক্টোবর মাসের ছয় তারিখ সাধ অনুষ্ঠানের ছবি আপলোড করেছিলেন আলিয়া। তার ঠিক এক মাস পরই সন্তানের জন্ম দিয়েছেন।  রণলিয়ার সন্তানের আগমনে অনুরাগীদের পাশাপাশি বলিউড তারকারাও খুশি। শুভেচ্ছার বন্যা বয়ে গিয়েছে। আলিয়ার হলিউড সিনেমার সহ-অভিনেত্রী তথা ‘ওয়ান্ডার উওম্যান’ খ্যাত তারকা গাল গাডোটও জানিয়েছেন শুভেচ্ছা। 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Alia Bhatt 🤍☀️ (@aliaabhatt)

[আরও পড়ুন: সুরেলা জুটির নতুন অধ্যায় শুরু, সাতপাকে বাঁধা পড়লেন সংগীতশিল্পী পলক মুচ্ছল ও মিঠুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.