আরও এক বৃহস্পতিবার অর্থাৎ বাংলা মেগার স্কোরকার্ড প্রকাশের দিন। সপ্তাহজুড়ে কোন ধারাবাহিক দর্শকমনকে কতটা প্রভাবিত করল সেই নিরিখেই তৈরি হয় টিআরপি তালিকা (Bengali Serial TRP)। বাংলা সিরিয়ালের দর্শক এই লিস্ট নিয়ে বিন্দুমাত্র ভাবিত নয়, কিন্তু কলাকুশলীদের কাছে টিআরপি তালিকা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সে কথা বলাই বাহুল্য। দর্শকের জনপ্রিয়তার মাপকাঠিতেই নির্ধারিত হয় সেরা পাঁচে ঠাঁই পাওয়ার প্রাপ্তিযোগ। অনেকসময় কোনো মেগা লাগাতার নিজের স্থানে দখল করে থাকে। কখনও আবার টিআরপি তালিকায় টিকে থাকার লড়াইয়ের জমে ওঠে প্রতিযোগীতা। কোন ধারাবাহিক কাকে টেক্কা দিল, কে এগিয়ে গেল বা পিছিয়ে গেল সেই হিসেবই কষেই প্রতি সপ্তাহে তৈরি হয় টিআরপি তালিকা।
আরও পড়ুন:
বিশ্বকাপের মরশুমে বাঙালির ড্রইংরুমে খেলা ভার্সেস সিরিয়ালের লড়াই প্রায় প্রতি ঘরের চেনা ছবি। ফিফা বিশ্বকাপ আবহে চলতি সপ্তাহে সেরা পাঁচের তালিকাটা কেমন? লাগাতার পয়লা স্থান দখল করেছিল ‘জোয়ার ভাঁটা’। বেঙ্গল টপার হিসেবে হ্যাটট্রিকের পর এই সপ্তাহে প্রথম স্থান থেকে ছিটকে গেল এই মেগা। উজি-নিশাকে টেক্কা দিয়ে যৌথভাবে পয়লা স্থান দখল করল ‘পরিণীতা’ ও ‘তারে ধরি ধরি মনে করি’। দুই ধারাবাহিকের ঝুলিতে এসেছে ৫.৩ পয়েন্ট।
টিআরপি তালিকার দ্বিতীয় স্থানেও জোড়া সাফল্য। ৫.১ পয়েন্ট সহযোগে যুগ্মভাব দ্বিতীয় স্থানে রয়েছে ‘পরশুরাম আজকের নায়ক’ ও ‘প্রোফেসর বিদ্যা ব্যানার্জি’। সেরা পাঁচের লড়াইয়ে তৃতীয় স্থানে ‘জোয়ার ভাঁটা’। এক ধাক্কায় অনেকাই নম্বর কমল এই ধারাবাহিকের। ৫.০ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে বিরাজমান এই ধারাবাহিক। চলতি সপ্তাহেও টিআরপি রেটিং চার্টে চতুর্থে রয়েছে ‘অন্নপূর্ণার লক্ষ্মীরা’।
View this post on Instagram
সম্প্রচারের প্রথম সপ্তাহ থেকেই টিআরপিতে প্রথম দশে বা প্রথম পাঁচে জায়গা করে নিচ্ছে এই মেগা। চলতি সপ্তাহে মোট প্রাপ্তি ৪.৯ পয়েন্ট। আর পঞ্চমে ‘গঙ্গা’। জুনের সপ্তাহেও নিজের স্থানে বহাল এই মেগা। গীতা এলএলবি’র পর সাময়িক বিরতি কাটিয়ে এই মেগার হাত ধরেই ছোট পর্দায় ফিরেই কামাল করছেন হিয়া মুখোপাধ্যায়।
View this post on Instagram
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
তারাতলা বিপর্যয়ে ফিরহাদের গ্রেপ্তারির আশঙ্কা! অগ্নিমিত্রা বললেন…
-
বিশ্বকাপে সুপারহিট ভিন্সেলোত্তি! ‘নেইমারের সঙ্গে খেলাটা গর্বের’, ব্রাজিলকে জিতিয়ে বলছেন ভিনি
-
‘বাইচুংই পারে ভারতীয় ফুটবলের হাল ফেরাতে’, মার্কিন মুলুকে বসেও ইস্টবেঙ্গলে মন মাইক ওকোরোর
-
নজরদারি ছিল না! তারাতলা কাণ্ডে কালো তালিকাভুক্ত নির্মাণ সংস্থা ও আর্কিটেক্ট
-
রাম মন্দিরে চুরি, ৮ গ্রেপ্তারির পর ট্রাস্টের শীর্ষ পদ থেকে ইস্তফা দিলেন চম্পত রাই