বিশ্বকাপ জ্বরে কাবু আবালবৃদ্ধবনিতা। ফুলবলপ্রেমীরা তো এখন রাতজাগা তারা! এর মাঝেও কিন্তু, সিরিয়ালের ক্রেজ এতটুকু ফিকে হয়নি। নির্দিষ্ট সময়ে বাংলা মেগার দর্শক চোখ রাখছে টেলিভিশনের পর্দায়। বৃহস্পতিবার অর্থাৎ লক্ষ্মীবারে বাংলা সিরিয়ালের স্কোরবোর্ড প্রকাশ্যে আসতেই তা স্পষ্ট। বিশ্বকাপ উন্মাদার মাঝেও উজি-নিশা ম্যাজিক সুপারহিট। লাগাতার পয়লা স্থান দখল করে রয়েছে ‘জোয়ার ভাঁটা’। বেঙ্গল টপার হিসেবে হ্যাটট্রিক ‘জয়ার ভাঁটা’র। চলতি সপ্তাহে ৫.৫ পয়েন্ট সহযোগে প্রথম স্থানাধিকারী এই ধারাবাহিক।
নিজের স্থানে অপরিবর্তিত ‘পরিণীতা’ও। সন্তানসম্ভবা পারুল। স্বাভাবিকভাবই বদলেছে পারুল-রায়ানের সম্পর্কের সমীকরণ। এই ধারাবাহিক ঘিরে এখন দর্শকমহলে টানটান উত্তজেনা। চলতি সপ্তাহে ‘পরিণীতা’র প্রাপ্তি ৫.৩। তৃতীয় স্থানে ত্রয়ীর জয়জয়কার। গত সপ্তাহের মতো চলতি সপ্তাহেও তৃতীয় স্থানে ‘পরশুরাম আজকের নায়ক’। যুগ্মভাবে রয়েছে আরও দুই ধারাবাহিক’ প্রোফেসর বিদ্যা ব্যানার্জি’ ও ‘তারে ধরি ধরি মনে করি’। তিনটি মেগার ঝুলিতেই এসেছে ৫.২ পয়েন্ট।
আরও পড়ুন:
View this post on Instagram
চলতি সপ্তাহেও টিআরপি রেটিং চার্টে কামাল করেছে ‘অন্নপূর্ণার লক্ষ্মীরা’। স্বস্তিকা ঘোষ অভিনীত ‘অনুরাগের ছোঁয়া’ যেভাবে সম্প্রচারের শুরু থেকেই দর্শকের দিল জিতে নিয়েছিল, সেই ধারাবাহিকতাই বজায় রইল ‘অন্নপূর্ণার লক্ষ্মীরা’তেও। সেরা পাঁচে জায়গা করে নিচ্ছে এই মেগা। ৪.৮ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে বিরাজমান।
View this post on Instagram
এবার দেখে নেওয়া যাক, বিশ্বকাপ আবহে সেরা পাঁচের লড়াইয়ের শেষে ঠাঁই পেল কোন মেগা। ৪.৬ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থান দখল করেছে ‘গঙ্গা’। ‘গীতা এলএলবি’র পর টিআরপিতে চমক দেখাচ্ছে হিয়া মুখোপাধ্যায়। সৌজন্যে ‘গঙ্গা’ ধারাবাহিক। সাময়িক বিরতি কাটিয়ে এই মেগার হাত ধরেই ছোট পর্দায় ফিরেছেন।
প্রসঙ্গত, প্রতি সপ্তাহে টিআরপি তালিকায় নিয়ে কলাকুশলীদের মধ্যে একটা বাড়তি উত্তেজনা থাকে। নম্বরের ভিত্তিতে কোন ধারাবাহিক কাকে টেক্কা দিল ত নিয়ে দর্শকের মাথা ব্যথা না থাকলেও সিরিয়লের সঙ্গে যুক্ত প্রত্যেকের কাছে এই তালিকা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তা বলাই বাহুল্য।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
‘সুপ্রিম’ রক্ষাকবচ নিয়ে ভবানী ভবনে, ১০ ঘণ্টা জেরার পর বেরলেন অভিষেকের পিএ সুমিত
-
ভিডিওকলে স্বামীর পরকীয়া, ফোন ভেঙে দেওয়ায় স্ত্রীকে পুড়িয়ে মারল যুবক! হাড়হিম ঘটনা মালদহে
-
২৫ ফুটের ‘গামোছা’য় জুবিনের গান! শব্দে স্বর বুনে শ্রদ্ধার্ঘ্য অসমের তাঁতির
-
ডেকে অপমান! দু’ঘণ্টা অপেক্ষার পর রাজ ঠাকরের দেখা না পেয়ে ফিরলেন কমনওয়েলথ সোনাজয়ী
-
ইউপিআই পরিষেবা বিনামূল্যেই, তবে কোন ক্ষেত্রে গুনতে হবে মাশুল? জানাল মোদি সরকার