রাজ্য-রাজনীতিতে যখন ‘হাওয়া বদল’ তখন বাংলা ধারাবাহিক ‘জোয়ার ভাঁটা’র ভাগ্যবদল। হ্যাঁ, জুনের দ্বিতীয় সপ্তাহে ফের বেঙ্গল টপারের তকমা ছিনিয়ে নিল জি বাংলার এই অন্যতম জনপ্রিয় ধারাবাহিক। ঝুলিতে এসেছে ৫.৩ পয়েন্ট। উল্লেখ্য, গত সপ্তাহে ৫.১ পয়েন্ট নিয়ে পয়লা স্থান দখল করেছিল এই মেগা। চলতি সপ্তাহেও নিজের স্থান অপরিবর্তিত রাখল ‘জোয়ার ভাঁটা’ তা বলাই বাহুল্য। এই মেগার ঝুলিতে এসেছে ৫.৩ পয়েন্ট। ধারাহিকতা বজায় রেখে বৃহস্পতিবার প্রকাশিত হয়েছে বাংলা সিরিয়ালের টিআরপি তালিকা। একনজরে দেখে নেওয়া যাক দর্শকের পছন্দের নিরিখে সেরা দশের তালিকায় ঠাঁই পেল আর কোন কোন মেগা।
৪.৯ পয়েন্ট সহযোগে দ্বিতীয় স্থানাধিকারী ‘পরিণীতা’। প্রথম তিনের শেষে অর্থাৎ তৃতীয় স্থানে ত্রয়ীর কামাল। সেই তলিকায় রয়েছে ‘পরশুরাম আজকের নায়ক’, ‘প্রতিজ্ঞা’ ও ‘গঙ্গা’। এই তিন মেগার মোট প্রাপ্তি ৪.৮ পয়েন্ট। ৪.৭ পয়েন্টের ভিত্তিতে চতুর্থে ‘তারে ধরি ধরি মনে করি’। পঞ্চমে জোড়া সাফল্য, ‘প্রোফেসর বিদ্যা ব্যানার্জি’ ও ‘অন্নপূর্ণার লক্ষ্মীরা’। দুই মেগার ঝুলিতে এসেছে ৪.৬ পয়েন্ট।
আরও পড়ুন:
View this post on Instagram
‘অনুরাগের ছোঁয়া’ শেষ হওয়ার পর এই ধারাবাহিকের হাত ধরে ছোট পর্দায় ফিরেছেন স্বস্তিকা ঘোষ। এছাড়াও রয়েছেন ‘জগদ্ধাত্রী’ খ্যাত সৌম্যদীপ মুখোপাধ্যায় তথা স্বয়ম্ভু। নতুন জুটিকে ঘিরে মেগার দর্শকের উন্মাদনা ছিল চোখে পড়ার মতো। ষষ্ঠ স্থানাধিকারী ‘কনে দেখা আলো’। এই ধারাবাহিকের প্রাপ্তি ৪.২ পয়েন্ট। চলতি সপ্তাহে ৪.১ পয়েন্ট নিয়ে সপ্তম স্থান দখল করেছে ঘূর্ণি।
View this post on Instagram
টিআরপি তালিকার সেরা দশের শেষ তিনে অর্থাৎ অষ্টম, নবম আর দশম স্থান দখলকারী ধারাবাহিক কোনগুলি? ৩.৮ পয়েন্ট সহযোগে অষ্টম স্থানে বিরাজমান ‘ও মোর দরদিয়া’। নবমে ‘কমলা নিবাস’, এই সিরিয়ালের মোট প্রাপ্তি ৩.৫ পয়েন্ট। আর দশমে ভাগ্যে শিকে ছিঁড়ল ‘সংসারের সংকীর্তন ‘-এর। এই মেগার সম্বল ৩.১ পয়েন্ট।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
‘সুপ্রিম’ রক্ষাকবচ নিয়ে ভবানী ভবনে, ১০ ঘণ্টা জেরার পর বেরলেন অভিষেকের পিএ সুমিত
-
ভিডিওকলে স্বামীর পরকীয়া, ফোন ভেঙে দেওয়ায় স্ত্রীকে পুড়িয়ে মারল যুবক! হাড়হিম ঘটনা মালদহে
-
২৫ ফুটের ‘গামোছা’য় জুবিনের গান! শব্দে স্বর বুনে শ্রদ্ধার্ঘ্য অসমের তাঁতির
-
ডেকে অপমান! দু’ঘণ্টা অপেক্ষার পর রাজ ঠাকরের দেখা না পেয়ে ফিরলেন কমনওয়েলথ সোনাজয়ী
-
ইউপিআই পরিষেবা বিনামূল্যেই, তবে কোন ক্ষেত্রে গুনতে হবে মাশুল? জানাল মোদি সরকার