ছাব্বিশের মেট গালার লাল গালিচায় হেঁটে সদ্য ইতিহাসের পাতায় নাম লিখিয়েছেন করণ জোহর! কারণ এইপ্রথম ভারতীয় সিনেদুনিয়ার কোনও পরিচালক নিউ ইয়র্ক সিটির মেট্রোপলিটন মিউজিয়ামে আয়োজিত ফ্যাশনদুনিয়ার সবথেকে বড়, মর্যাদাপূর্ণ অনুষ্ঠানে যোগ দিলেন। যে অনুষ্ঠানকে ‘শৈলীর অস্কার’ হিসেবেও গণ্য করা হয়। সেই রেড কার্পেটেই পোশাকশিল্পী মণীশ মলহোত্রার ডিজাইন করা পোশাকে ভারতীয় সংস্কৃতি ও ঐতিহ্যের মেলবন্ধনে ঝড় তুলেছেন করণ জোহর (Karan Johar)। তবে বলিউড পরিচালকের পোশাক নিয়ে পাশ্চাত্য সিনেদুনিয়ায় শোরগোল হলেও মশকরা করার সুযোগ ছাড়লেন না টুইঙ্কল খান্না!
আরও পড়ুন:
রাজা রবি বর্মার আঁকা ‘অর্জুন ও সুভদ্রা’র দ্বারা অনুপ্রাণিত হয়ে করণের জন্য এই পোশাক ডিজাইন করেছেন মণীশ। পরনে ৬ ফুট লম্বা কেপটির মধ্যে ভারতীয় শিল্পকলাকে দক্ষতার সঙ্গে ফুটিয়ে তুলেছেন সেলেব পোশাকশিল্পী। যা তৈরি করতে প্রায় ৫৬০০ ঘণ্টা সময় লেগেছে।
চলতিবারের মেট গালায় করণ জোহরের পোশাককে নিঃসন্দেহে মেগাবাজেট লুকের তকমা দেওয়া যায়। কিংবদন্তি চিত্রকর রাজা রবি বর্মার আঁকা ‘অর্জুন ও সুভদ্রা’র দ্বারা অনুপ্রাণিত হয়ে করণের জন্য এই পোশাক ডিজাইন করেছেন মণীশ। পরনে ৬ ফুট লম্বা কেপটির মধ্যে ভারতীয় শিল্পকলাকে দক্ষতার সঙ্গে ফুটিয়ে তুলেছেন মণীশ। যে পোশাকটি তৈরি করতে প্রায় ৫৬০০ ঘণ্টা সময় লেগেছে। পোশাকে ছবি আঁকা থেকে জারদৌসি নকশার সূক্ষ্ম কারুকাজ করেছেন প্রায় ৮০ জন শিল্পী। সেই পোশাকই ঝড় তুলেছে ফ্যাশনদুনিয়ায়। এমনকী ‘আমুল’-এর তরফেও পরিচালককে শ্রদ্ধা জানানো হয়েছে রঙিন ব্যঙ্গচিত্রির মাধ্যমে। আর সেই রাজকীয় বেশেই মেট্রোপলিটন মিউজিয়ামে আয়োজিত মেট গালার লাল গালিচায় পশ্চিমী বিনোদুনিয়ায় পাপারাজ্জিদের ফ্ল্যাশের ঝলকানিতে বাজিমাত করেন করণ জোহর। কিন্তু বন্ধু পরিচালকের এহেন পোশাক সম্ভবত অক্ষয়ঘরণি তথা লেখিকার টুইঙ্কলের পেটে খিল ধরিয়েছে!

আর অভিনেত্রী-লেখিকা যে বরাবরই দুষ্টু-মিষ্টি শব্দচয়নে তারকামহলের বন্ধুদের অপ্রস্তুত অবস্থায় ফেলেন, তা বলাই বাহুল্য। সেকারণেই মায়ানগরীর সেলেবমহল টুইঙ্কল খান্নাকে নিয়ে তটস্থ থাকেন। এবার করণ জোহরের মেট গালা লুক নিয়ে যে মন্তব্য করলেন, তা শুধু নেটভুবনে নয়, বলিমহলেও চর্চার শিরোনামে। ইনস্টা স্টোরিতে করণের মেট গালা লুকের ছবি ভাগ করে নিয়ে টুইঙ্কল খান্নার মন্তব্য, ‘বাহ! দারুণ শিল্পকর্ম তো। একবার এই পোশাক পরে আমাদের বাড়িতে এসো, তোমাকে আমার বাড়ির দেওয়ালে টাঙিয়ে রাখব।’ আসলে রসিকতা করতে টুইঙ্কলের জুড়ি মেলা ভার! স্বভাবসিদ্ধ ভঙ্গিতে এবার বন্ধু পরিচালক করণ জোহরকে প্রশংসায় পঞ্চমুখ তিনি। তবে লেখিকার এহেন মন্তব্যে অনেকের কাছেই ঠাট্টা-টিটকিরির মতো ঠেকেছে। করণ যদিও অক্ষয়পত্নীকে পালটা কোনও জবাব দেননি।

আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
পরচুলা পরতেন বলেই খুন কেতন? ‘মোটিভ’ নিয়ে নয়া তত্ত্ব, মুখ খুললেন প্রয়াত তরুণের বাবা
-
বাংলার নতুন ওটিটি প্ল্যাটফর্ম ‘ম্যাট্রিক্স ওয়ান’, ক্লাসিক ছবি-সহ থাকছে একগুচ্ছ চমক
-
টাকা নিয়ে তারাতলার ত্রুটিযুক্ত প্ল্যান পাশ! মাথায় ‘ক্যামাক স্ট্রিটে’র হাত? পুলিশ হেফাজতে কালী
-
গ্রুপের শেষ ম্যাচে শুরু থেকে খেলবেন না মেসি! বিকল্প ভাবছেন কোচ স্কালোনি
-
‘অগ্নির সঙ্গে একদিন সিনেমা নিয়ে বসব’, পুরমন্ত্রীকে নিয়ে কোন পরিকল্পনার কথা জানালেন ঋতুপর্ণা?