Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৯ শ্রাবণ ১৪৩৩
  • শনিবার
  • ১৫ আগস্ট ২০২৬
Shah Rukh Khan

‘আলফা মেল’দের ‘ঘোল খাইয়ে’ রোম্যান্স, অ্যাকশনে কাঁপাবেন ‘কিং’ শাহরুখ! ভিডিওই প্রমাণ

বাদশা বরাবরই 'ট্রেন্ড সেটার'। চলতি ধারায় গা না ভাসিয়ে তিনি চিরকাল নিজের মতো করে বদলের হাওয়া এনেছেন বলিউডে। এবার 'কিং'-এর ক্ষেত্রেও যে তার ব্যতিক্রম হবে না, বিদেশের সেট থেকে ফাঁস হওয়া এক ভিডিওই তার প্রমাণ। শীতকালীন বক্স অফিসে আগুন ধরাবেন শাহরুখ খান।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ৮, ২০২৬, ১৪:৩৮

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ৮, ২০২৬, ১৪:৩৮

options
link
‘আলফা মেল’দের ‘ঘোল খাইয়ে’ রোম্যান্স, অ্যাকশনে কাঁপাবেন ‘কিং’ শাহরুখ! ভিডিওই প্রমাণ zoom
'আলফা মেল'দের 'ঘোল খাইয়ে' রোম্যান্স, অ্যাকশনে কাঁপাবেন 'কিং' শাহরুখ!
Advertisement

হিন্দি হোক বা দক্ষিণী, সিনেদুনিয়ার পর্দায় বর্তমানে ‘আলফা মেল’ ট্রেন্ডের রমরমা। ‘কবীর সিং’য়ের হাত ধরে শুরুটা করেছিলেন শাহিদ কাপুর। তারপর সেই ট্রেন্ডে গা ভাসিয়ে ‘অ্যানিম্যাল’ রণবীর কাপুর থেকে ‘ধুরন্ধর’ রণবীর সিংরা বক্স অফিসে বাজিমাত করেছেন। পর্দায় উগ্র পৌরষের দাপট নিয়ে সমাজ যতই চোখরাঙাক না কেন, দর্শকমহল যে এসব গল্প গপগপিয়ে গিলছে, বক্স অফিসের অঙ্কই তার প্রমাণ। কিন্তু বাদশা বরাবরই ‘ট্রেন্ড সেটার’। চলতি ধারায় গা না ভাসিয়ে তিনি চিরকাল নিজের মতো করে বদলের হাওয়া এনেছেন বলিউডে। এবার ‘কিং’-এর ক্ষেত্রেও যে তার ব্যতিক্রম হবে না, বিদেশের সেট থেকে ফাঁস হওয়া এক ভিডিওই তার প্রমাণ।

নতুন ভিডিওয় শাহরুখকে পাওয়া গেল সেই চিরসবুজ রোম্যান্টিক হিরোর অবতারে। যা দর্শক-অনুরাগীদের মনে করিয়ে দেবে ‘মহাব্বতে’, ‘বীর জারা’, ‘কল হো না হো’, ‘ম্যায় হুঁ না’র শাহরুখ খানের কথা। পরনে কালো রঙের ওভার সাইজ কোট। চোখে রোদচশমা। নতুন হেয়ারস্টাইলে ষাটোর্ধ্ব ‘কিং’ যেন তরুণী হৃদয়েও ঝড় তোলার ক্ষমতা রাখেন।

মেগাবাজেট সিনেমার ঝলক দেখে অনেকেরই অনুমান, ‘কিং’ ছবিতে শাহরুখ খানকে (Shah Rukh Khan) তুখড় অ্যাকশন হিরোর ভূমিকায় দেখা যাবে। কিন্তু নির্মাতারা বলছেন, ‘পিকচার অভি বাকি হ্যায়…’! খতরনাক খলনায়ক অবতারের পাশাপাশি এই সিনেমায় রোম্যান্স করতেও দেখা যাবে বাদশাকে। আসলে কিংয়ের সাড়ে তিন দশকের কেরিয়ারে আসমুদ্রহিমাচলের দর্শকমহলের কাছে রোম্যান্স আর শাহরুখ যেন পরস্পরের সমার্থক হয়ে উঠেছে। তিনি ‘কিং অফ রোম্যান্স’। আজও দু’বাহু প্রসারিত করে ঠোঁটের কোণের একচিলতে হাসি নিয়ে ধরা দিলে শত সহস্র নারীহৃদয়ে ঝড় ওঠে। তবে বিগত একদশকে শাহরুখ খানকে রোম্যান্টিক অবতারে চাক্ষুষ করার সুযোগ পাননি দর্শক-অনুরাগীরা। এবার ‘কিং’ ছবির সুবাদেই অ্যাকশন এবং রোম্যান্টিক দুই অবতারেই ধরা দেবেন শাহরুখ খান।

Advertisement
Siddharth Anand Condemns Leak Of Deepika Padukone, SRK's King look
‘কিং’ শাহরুখের লুক ফাঁস হতেই সরব পরিচালক সিদ্ধার্থ। ছবি- ইনস্টাগ্রাম

দক্ষিণ আফ্রিকার সেট থেকে ফাঁস হওয়া ছবি-ভিডিওয় দিন কয়েক আগেই দীপিকা পাড়ুকোনের সঙ্গে হাতে হাত রেখে রোম্যান্টিক অবতারে ধরা দিয়েছেন বাদশা। এবার নতুন ভিডিওয় শাহরুখকে পাওয়া গেল সেই চিরসবুজ রোম্যান্টিক হিরোর অবতারে। যা দর্শক-অনুরাগীদের মনে করিয়ে দেবে ‘মহাব্বতে’, ‘বীর জারা’, ‘কল হো না হো’, ‘ম্যায় হুঁ না’র শাহরুখ খানের কথা। পরনে কালো রঙের ওভার সাইজ কোট। চোখে রোদচশমা। নতুন হেয়ারস্টাইলে ষাটোর্ধ্ব ‘কিং’ যেন তরুণী হৃদয়েও ঝড় তোলার ক্ষমতা রাখেন। অতঃপর বলিপাড়ার চলতি ‘আলফা মেল’ ট্রেন্ড ভেঙে যে ‘কিং’ এবারের শীতকালীন বক্স অফিসে আগুন ধরাবেন, তা বলাই বাহুল্য।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Filmfare (@filmfare)

ঘোষণার পর থেকেই ৪০০ কোটি বাজেটের এই অ্যাকশনধর্মী ছবি ঘিরে সিনেপ্রেমীদের উন্মাদনা তুঙ্গে। শুক্রবার প্রযোজনা সংস্থার তরফে উন্মোচিত ঝলকে ফের অ্যাকশন হিরো অবতারে নজর কাড়লেন কিং খান। ক্যাপশনে উল্লেখ, ‘এমন এক গর্জন, যা পুরো রাজত্বকে কাঁপিয়ে দেওয়ার ক্ষমতা রাখে। ‘কিং’ আসছে ২০২৬ সালের ২৪ ডিসেম্বর।’ দিন দুয়েক আগেই জানা যায়, বাদশা ঘনিষ্ঠ ডিস্ট্রিবিউটর সংস্থা ‘পেন মারুধর’ ২৫০ কোটি টাকায় ‘কিং’-এর থিয়েট্রিক্যাল স্বত্ব কিনেছে। শাহরুখ খানের প্রযোজনা সংস্থা রেড চিলিজ এন্টারটেইনমেন্টের সঙ্গে এই সংস্থার দীর্ঘদিনের সম্পর্ক। এর আগেও ‘জওয়ান’, ‘ডাঙ্কি’, ‘জিরো’, ‘বদলা’, ‘ইত্তেফাক’ সহ বহু ছবি মুক্তির নেপথ্যে রয়েছে এই সংস্থা। কানাঘুষো, ভারতের বিভিন্ন রাজ্যের প্রায় দশ হাজারেরও বেশি স্ক্রিনে মুক্তি পাবে ‘কিং’। এহেন রাজসূয় যজ্ঞের নেপথ্যে শাহরুখ ঘনিষ্ঠ ডিস্ট্রিবিউটর সংস্থা। অতঃপর বড়দিন থেকেই যে বক্স অফিসে অশ্বমেধের ঘোড়া ছোটাবেন ‘কিং’, তা বলাই বাহুল্য।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.