সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ৬৪ বছরের নায়কের সঙ্গে কোমর দুলিয়ে উদ্দাম নাচ। তার জেরেই নেটিজেনদের একাংশের রোষানলে উর্বশী রাউতেলা। বাবার বয়সি নায়কের সঙ্গে এমন ‘অশ্লীল’ নাচ কীভাবে নাচতে পারেন ৩০ বছরের নায়িকা? সেই প্রশ্ন তুলে করা হয়েছে বিদ্রুপ।

বলিউড সিনেমায় এখন খুব একটা উর্বশীকে দেখা যায় না। তবে সোশাল মিডিয়ায় বেশ সক্রিয় অভিনেত্রী। আবার ঋষভ পন্থের সঙ্গে মাঝেমধ্যেই তাঁর নাম জড়িয়ে নানা রটনা রটে। তবে এবারে তেলুগু সিনেমা ‘ডাকু মহারাজ’-এর গানের ভিডিওর জন্য কটাক্ষের শিকার নায়িকা। অভিযোগ, তেলুগু স্টার নন্দমুরি বালাকৃষ্ণর সঙ্গে যেভাবে অভিনেত্রী নেচেছেন তা বড়ই অশালীন।
সোশাল মিডিয়ায় ভিডিও শেয়ার করে লেখা হয়েছে, ‘এ কী দেখা যাচ্ছে? এত বয়স্ক একজন মানুষ এভাবে নাচছেন, তাও মেয়ের বয়সি নায়িকার সঙ্গে? এমন জিনিয়াস কোরিওগ্রাফি নিয়ে যিনি আসুন না কেন, নায়ক কীভাবে রাজি হতে পারেন? অত্যন্ত জঘন্য।’ উ্রর্বশী নিজে এমন নাচের জন্য কীভাবে রাজি হলেন, সেই প্রশ্নও তোলা হয়েছে।

২০১৩ সালে সানি দেওলের ‘সিং সাব দ্য গ্রেট’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিনেত্রী হিসেবে নিজের সফর শুরু করেছিলেন উর্বশী। তার পরবর্তী কেরিয়ারে হিটের সংখ্যা খুব একটা নেই। তেলুগু সিনেমা ‘ডাকু মহারাজ’-এ গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে তাঁকে। এই ছবির মাধ্যমেই তেলুগু ইন্ডাস্ট্রিতে অভিষেক হচ্ছে ববি দেওলের। আগামী ১২ জানুয়ারি সিনেমা হলে ‘ডাকু মহারাজ’-এর মুক্তি পাওয়ার কথা।
Ninna #Peelings… Ippudu #DabidiDibidi…
Enti Shekar sir ee Choreography 😵💫😵💫😵💫#DaakuMaharaaj pic.twitter.com/pUMVuT179C
— NEWS3PEOPLE (@news3people) January 2, 2025
সর্বশেষ খবর
-
আয়ারল্যান্ডের বিরুদ্ধেও চুনকাম! লজ্জার সিরিজ হার শ্রেয়সের ভারতের, কেন খেলানো হল না বৈভবকে?
-
‘তোলাবাজি’র অর্থে মেয়ে-স্বামীর নামে সম্পত্তি, নির্বাচনী হলফনামায় তথ্য গোপন! তৃণমূল বিধায়কের বিরুদ্ধে পুলিশে অভিযোগ
-
অস্ট্রেলিয়ার কাছে হেরে গ্রুপ থেকে বিদায়, বিশ্বকাপে স্বপ্নভঙ্গ ভারতের মেয়েদের
-
জুলাই গণহত্যা মামলায় ঢাকার প্রাক্তন কমিশনার-সহ ৩ পুলিশকর্মীর মৃত্যুদণ্ড
-
৭ মাস পর খুলছে কাঁকিনাড়া জুটমিল, শিল্পের পুনর্জাগরণে খুশি ৩০০০ শ্রমিক