নেপাল দুর্যোগে বাংলার ৩৭ জন নিখোঁজ! চারটি পরিবারের একমাত্র উপার্জনকারীর কোনও খোঁজ মেলেনি। প্রিয়জনের খোঁজ না মেলার পাশাপাশি অর্থনৈতিক সমস্যায় পড়েছে পরিবারগুলি। সেই কথা মাথায় রেখে পরিবারগুলির পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। উত্তরবঙ্গের একটি পরিবারকে নিজের এক মাসের বেতন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। পাশাপাশি যে সমস্ত পরিবারের একমাত্র উপার্জনকারী নিখোঁজ, সেই পরিবারের এক সদস্যদের চাকরি দেওয়ার বিষয়ে চিন্তাভাবনা চলছে।
বুধবার নবান্নে নিখোঁজদের পরিবারগুলির সমস্যা নিয়ে বৈঠকে বসেন মুখ্যমন্ত্রী। বিভিন্ন দপ্তরের আধিকারিকরা ছিলেন। উপস্থিত ছিলেন নিখোঁজদের পরিবারের সদস্যরাও। সেখানে বেশ কয়েকটি বিষয়ে সিদ্ধান্ত ও আলোচনা হয়েছে। প্রথমত, উত্তরবঙ্গের একটি পরিবারকে নিজের এক মাসের বেতন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন মুখ্যমন্ত্রী। দ্বিতীয়ত, চার পরিবারের একমাত্র উপার্জনকারী নিখোঁজ হয়েছেন। সেই পরিবারগুলির একজন সদস্যকে চাকরি দেওয়ার বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। তৃতীয়ত, প্রতি চারটি পরিবারের খেয়াল রাখার জন্য একজন অফিসারকে দায়িত্ব দেওয়া হচ্ছে। কোনও অসুবিধা হলে তাঁরা যোগাযোগ করবেন অফিসারদের সঙ্গে।
পাশাপাশি নিখোঁজদের পরিবার জানিয়েছে, সদস্যরা নিখোঁজ হওয়ায় তাঁরা ব্যাঙ্কের কাজ করতে পারছেন না। গ্যাস বুকিংয়ের মতো কাজ করা যাচ্ছে না। পেনশন তোলার মতো প্রক্রিয়া আটকে গিয়েছে। এই সমস্যাগুলি যাতে দ্রুত মেটানো যায়, অফিসারদের তা দেখে দেওয়ার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।
অন্যদিকে, সরকার জানিয়েছে নিয়ম মেনে ডিএনএ নমুনা পাঠানো হয়েছে। তবে কোনও উত্তর আসেনি। এরপরই নিখোঁজদের পরিবারের তরফে নির্দিষ্ট সময়ের পর নিখোঁজদের মৃত বলে ঘোষণা করার দাবি করা হয়েছে। কিন্তু রাজ্যের অফিসারদের বক্তব্য, রাজ্য এমনটা করতে পারে না। কারণ বিষয়টি কেন্দ্রীয় ও নেপাল সরকারের ব্যাপার। কেন্দ্রীয় সরকারের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। যেমন নির্দেশ মিলবে সেই মতো কাজ করা হবে। তবে রাজ্যের হাতে সাহায্য করার যে পরিধি রয়েছে সেই মোতাবেক তাঁদের পাশে দাঁড়ানো হবে।
সর্বশেষ খবর
-
‘কমিউনিস্টরা ঠাকুর মানে’, স্বস্তিকার গণেশভক্তিতে ধেয়ে এল কটাক্ষ, মোক্ষম দিলেন নায়িকাও
-
এআই ছাড়া দিন চলে না? সাবধান, এই ৫ তথ্য ভুলেও জানাবেন না কৃত্রিম চ্যাটবটকে
-
শেষ মুহূর্তে সূচি বদল, পিছিয়ে গেল মোহনবাগান-মহামেডান মিনি ডার্বি, একই সময় শুরু তিন ম্যাচ
-
তৃণমূল নেতাকে কেন ডিম? যুবককে ফেলে বেধড়ক মার! রণক্ষেত্র রায়গঞ্জ আদালত চত্বর
-
এবার আরও দামি সুখটান! দাম বাড়ল একগুচ্ছ সিগারেটের, তালিকায় কোন কোন ব্র্যান্ড