ইউপিআই লেনদেনে ২০০০ টাকার বেশি পেমেন্টে দিতে হবে অতিরিক্ত ফি (UPI Transaction Charges)। মঙ্গলবার এই মর্মে নির্দেশিকা জারি করেছিল কেন্দ্র। বুধবার প্রকাশ করা হয়েছে অতিরিক্ত ফি’র কাঠামো। তারপরেই কেন্দ্রীয় অর্থমন্ত্রকের তরফ থেকে সাফ জানানো হয়েছে, এই সিদ্ধান্তের নেপথ্যে কোনও বিদেশি প্রভাব ছিল না। ভারত স্বাধীনভাবে এই সিদ্ধান্ত নিয়েছে। উল্লেখ্য, রাহুল গান্ধী-সহ কংগ্রেস নেতৃত্ব দাবি করেছিল, মার্কিন তোষণ করে এই সিদ্ধান্ত নিয়েছে মোদি সরকার।
‘পেমেন্ট অ্যান্ড সেটেলমেন্ট সিস্টেমস অ্যাক্ট’-এ সংশোধনী পাশ হয়েছে বাদল অধিবেশনে। ওই সংশোধনীতেই প্রস্তাব ছিল, অনলাইন আর্থিক লেনদেনে ফি আরোপ করা হবে। অনলাইন লেনদেনের উপর এমডিআর বসানো হবে। এই এমডিআর বিষয়টি কী? যখন কোনও ব্যবসায়ী অনলাইনে অর্থ গ্রহণ করেন, তার জন্য ব্যাঙ্ককে একটি নির্দিষ্ট পরিমাণ ফি প্রদান করেন। এই এমডিআর তথা মার্চেন্ট ডিসকাউন্ট রেট বিষয়টি ২০২০ সালের পর থেকে আর ভারতের বাজারে কার্যকর ছিল না। সেসময় থেকেই ভারতে অনলাইন লেনদেনের পরিমাণ বাড়তে থাকে। এবার ফিরছে এমডিআর।
আরও পড়ুন:
মঙ্গলবার নির্দেশিকা প্রকাশ্যে আসতেই কংগ্রেস দাবি করে, এটা স্রেফ পথ তৈরি করা হল আগামী দিনে সমস্ত অনলাইন পেমেন্টে ফি বসানোর জন্য। রাহুলের তোপ, ‘মার্কিন সংস্থাগুলি ভারতের এমডিআরমুক্ত ব্যবস্থার বিরোধিতা করে এসেছে দীর্ঘদিন। এবার মার্কিন চাপের মুখে নতিস্বীকার করলেন প্রধানমন্ত্রী।’ কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের কথায়, ব্যবসায়ীদের উপর কর বসানো হলে সেটা শেষ পর্যন্ত আমজনতার পকেট থেকেই উশুল হবে সেটা কেন্দ্র অবশ্যই জানে।
কিন্তু কংগ্রেসের নাম না করেই পালটা দিয়েছে কেন্দ্র। অর্থমন্ত্রকের বিবৃতিতে বলা হয়েছে, ‘কেউ কেউ দাবি করছেন যে ইউপিআই লেনদেনে ফি বসানোর বিষয়টি বাহ্যিক চাপের জের। কিন্তু এই কথার সত্য়তা নেই। ভারত স্বাধীনভাবে এই সিদ্ধান্ত নিয়েছ অনলাইন পেমেন্ট ব্যবস্থার স্বার্থে।’ কেন্দ্র আরও জানিয়েছে, ইউপিআই পেমেন্ট ব্যবস্থাকে শক্তিশালী করতেই এই ব্যবস্থা। এই এমডিআর কোনও কর বা ফি নয়। এমডিআর থেকে প্রাপ্ত অর্থ ভাগ করে দেওয়া হবে অনলাইন পেমেন্টের সমস্ত পক্ষের মধ্যে।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
‘কমিউনিস্টরা ঠাকুর মানে’, স্বস্তিকার গণেশভক্তিতে ধেয়ে এল কটাক্ষ, মোক্ষম দিলেন নায়িকাও
-
এআই ছাড়া দিন চলে না? সাবধান, এই ৫ তথ্য ভুলেও জানাবেন না কৃত্রিম চ্যাটবটকে
-
শেষ মুহূর্তে সূচি বদল, পিছিয়ে গেল মোহনবাগান-মহামেডান মিনি ডার্বি, একই সময় শুরু তিন ম্যাচ
-
তৃণমূল নেতাকে কেন ডিম? যুবককে ফেলে বেধড়ক মার! রণক্ষেত্র রায়গঞ্জ আদালত চত্বর
-
এবার আরও দামি সুখটান! দাম বাড়ল একগুচ্ছ সিগারেটের, তালিকায় কোন কোন ব্র্যান্ড