সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারতীয় শিল্প সংস্কৃতির সঙ্গে সেভাবে পরিচিত নন তিনি৷ তবে এ দেশে পা রেখেই যেভাবে দেশি ঢঙে তাঁকে স্বাগত জানানো হল, তাতে দারুণ খুশি ভিন ডিজেল৷

xXx: The Return of Xander Cage ছবির প্রচারে বলি ডিভা দীপিকা পাড়ুকোনের সঙ্গে মুম্বইয়ে এসেছেন হলিউড সুপারস্টার৷ বৃহস্পতিবার সকালে বাণিজ্যনগরীর বিমানবন্দরে পৌঁছতেই স্বাগত জানালেন মারাঠি কায়দায় শাড়ি পরিহিতা মহিলারা৷ তাঁর মাথায় শুভেচ্ছার টিকা লাগিয়ে দিলেন তাঁরা৷ সঙ্গে চলল মারাঠি বাজনা৷ এমন এলাহি আয়োজন মন কেড়েছে তাঁর৷ হলিউডে প্রথমবার অভিনয় করা দীপিকাও ফ্যানদের এমন ভালবাসায় আপ্লুত৷ ছবির প্রচারে হাজির পরিচালক ডিজে ক্যারুসোও৷

১৪ জানুয়ারি ভারতে মুক্তি পেতে চলেছে এই ছবি৷ তার আগের দিন প্রিমিয়ার শোয়ে দীপিকা-ডিজেলদের সঙ্গে উপস্থিত থাকবেন বি-টাউনের নাম করা তারকারা৷ শনিবারই দেশে ফিরে যাওয়ার কথা ডিজেলের৷ ছবিতে দীপিকা থাকায় ভারতের বাজারেও রমরমিয়ে ব্যবসা করবে xXx 3, এমনটাই মনে করছেন ভিন৷ আর দীপিকা? নতুন বছরের শুরুতেই ঠাসা সূচি তাঁর৷ নিজের প্রথম হলিউড ছবি প্রচারের জন্য একবার ক্যালিফোর্নিয়া দৌড়চ্ছেন তো পরের মুহূর্তে পৌঁছে যাচ্ছেন সঞ্জয় লীলা বনসালির পদ্মাবতীর শুটিং সেটে৷ সুপারহিট হতে চলেছে তাঁর আপকামিং ছবি, আশা দীপিকার৷
(গান বেঁধে ট্রাম্পকে বিঁধলেন রহমান, উঠে এল নোট বাতিলের গাথাও)
(ফটোশুটে টপলেস হলেন এই বলি অভিনেত্রী)
সর্বশেষ খবর
-
আলপনা, জোগাড়, ধুনুচি নাচেই সীমাবদ্ধ! পুজোয় পৌরোহিত্যে কেন পিছিয়ে নারীরা?
-
‘ইটস ডান ব্রো’, কমিশনের অন্তর্কলহে জ্ঞানেশকে তোপ দীপকের, ফের বিক্ষোভের ছক ‘আরশোলা’দের!
-
‘কোচিং জীবনের সবচেয়ে কঠিন সিদ্ধান্ত’, বৈভবকে সুযোগ দিয়ে সারারাত আক্ষেপ করেন গম্ভীর!
-
খামারবাড়িতে যুবতীকে ‘গণধর্ষণ’, অভিযোগ পুলিশ ও সিআরপিএফের জওয়ানদের বিরুদ্ধে, গ্রেপ্তার ৪
-
জিনপিং ওয়াশিংটনে পা রাখতেই বড় ঘোষণা ট্রাম্পের! লাল গালিচা-বোমারু বিমানে স্বাগত চিনা প্রেসিডেন্টকে