সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শুভশ্রীর শোওয়ার ঘরে তিনি গেলেন। গিয়ে দেখলেন, জামা পরতে ব্যস্ত নায়িকা। পিঠের বেশ কিছুটা খোলা। অনেক টেনে-হিঁচড়েও চেনটা লাগাতে পারছেন না তিনি! জিৎ এক টানে চেনটা তুলে দিতেই শুরু হল বিপত্তি!

স্বাভাবিক! শত্রুপুরীতে এমন ভুল কি আর কেউ করে!
না হয় অনেক দিন একসঙ্গে কাজ করেননি জিৎ, শুভশ্রী। তা বলে এবার থেকে তাঁদের শত্রু বলা হবে?

ব্যাপারটা ঠিক সেরকম নয়। রাজ চক্রবর্তীর নতুন ছবি ‘অভিমান’-এর সূত্রে ফের একসঙ্গে কাজ করছেন জিৎ, শুভশ্রী। সঙ্গে রয়েছেন সায়ন্তিকাও। সেই ছবির গল্প অনুযায়ীই শুভশ্রী জিতের শত্রুর মতন!

সম্প্রতি মুক্তি পেয়েছে ছবির ট্রেলার। সেখানে দেখা যাচ্ছে হুইলচেয়ারবন্দি সব্যসাচী চক্রবর্তীকে। চিত্রনাট্যে তিনি নায়কের ঠাকুর্দা। জন্মদিনে তাঁর একটাই ইচ্ছা- বোনের সঙ্গে দীর্ঘ দিনের ব্যবধান দূর হোক!

সেই সূত্রেই ড্রাইভার সেজে জিৎ পৌঁছন অঞ্জনা বসুর বাড়িতে। সেখানে তাঁর জন্য অপেক্ষা করেছিল অনেকটা ভুল বোঝাবুঝি, শত্রুতা আর ত্রিকোণ প্রেম। যার কয়েক ঝলক দেখে নিতে পারেন নিচের ভিডিওয় ক্লিক করে।

বাকিটা যখন পুজোর সময় ছবি মুক্তি পাবে, তখনই দেখবেন না হয়!
সর্বশেষ খবর
-
সামুরাই সূর্যাস্ত, শিষ্য জাপানকে হারিয়ে বিশ্বকাপের শেষ ষোলোয় গুরু ব্রাজিল
-
‘তৃণমূলের ঘুরে দাঁড়ানোর শক্তি নেই’, বঙ্গে বিজেপির বিরুদ্ধে লড়াইয়ের ডাক কংগ্রেস নেতা বেনুগোপালের
-
এবছরই দেশে ফেরার ঘোষণা হাসিনার, কী বলল ঢাকা?
-
‘বিয়ে করতে জেলে যাচ্ছি’, টোপর পরিয়ে ‘জামাই আদর’, তৃণমূল কাউন্সিলরকে ঘিরে জনরোষ!
-
বাড়বে স্ক্রিনের সংখ্যা! ভারতীয় সিনে ইন্ডাস্ট্রির উন্নতিতে একগুচ্ছ ঘোষণা কেন্দ্রের