সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নদীতে স্নান করতে নেমে গভীর জলে যাওয়াই কাল হল। এর ফলে মারাত্মক কাণ্ড ঘটল মধ্যপ্রদেশের (Madhya Pradesh) চম্বল (Chabmbal) নদীতে। কুমিরের (Crocodile) পেটে চলে গেল ১০ বছরের শিশু। পরে গ্রামবাসীর রোষের মুখে পড়ে ওই কুমিরটি। লাঠি, দড়ি, জালের সাহায্যে কুমিরটিকে ধরে ফেলে গ্রামবাসীরা। মারধর করা হয় কুমিরটিকে। এমনকী তার পেট চিরে শিশুটিকে উদ্ধারের দাবি জানায় উত্তেজিত জনতা। পুলিশ ও বন্যপ্রাণ উদ্ধারকারী দলের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি সামাল দেয় শেষ পর্যন্ত।
ঘটনাটি মধ্যপ্রদেশের শেওপুর এলাকার। পুলিশ ও গ্রামবাসীদের বক্তব্য, মঙ্গলবার ভোরে স্থানীয় চম্বল নদীতে স্নান করতে নেমেছিল বছর দশকের শিশুটি। সে সাঁতরে গভীর জলে চলে যায়। এমন সময় কুমিরটি আক্রমণ করে শিশুটিকে। আক্রান্ত শিশু দ্রুত সাঁতরে পাড়ে ওঠার চেষ্টা করে। কিন্তু বিরাট চেহারার শক্তিশালী কুমিরটি ডাঙার কাছ থেকে শিশুটিকে ফের গভীর জলে টেনে নিয়ে যায়। এরপর গিলে ফেলে শিশুটিকে।
[আরও পড়ুন: জনসংখ্যা নিয়ন্ত্রণে মানতে হবে ধর্মের ভারসাম্য, সওয়াল যোগীর]
মঙ্গলবার এই বিষয়ে স্থানীয় রঘুনাথপুর থানার পুলিশ আধিকারিক শ্যাম বীর সিং বলেন, “শিশুটি গভীর জলে যাওয়াতেই কুমির আক্রমণ করেছিল। গ্রামবাসীরাই জানায়, কুমির গিলে খেয়েছে ওই শিশুটিকে। ঘটনাটিকে কেন্দ্র করে উত্তেজনা তৈরি হয়। পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে।”
সর্বশেষ খবর
-
এবার পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে শ্লীলতাহানি, তোলাবাজির অভিযোগ, পুলিশের দ্বারস্থ বধূ
-
‘খুব বাঁচা বেঁচেছি, মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ’, রচনার সুরবদলের পরই কেন একথা বললেন মনোরঞ্জন?
-
আয়ারল্যান্ডের বিরুদ্ধেও চুনকাম! ১০৫০ দিন পর সিরিজ হার ভারতের, কেন খেলানো হল না বৈভবকে?
-
‘তোলাবাজি’র অর্থে মেয়ে-স্বামীর নামে সম্পত্তি, নির্বাচনী হলফনামায় তথ্য গোপন! তৃণমূল বিধায়কের বিরুদ্ধে পুলিশে অভিযোগ
-
অস্ট্রেলিয়ার কাছে হেরে গ্রুপ থেকে বিদায়, বিশ্বকাপে স্বপ্নভঙ্গ ভারতের মেয়েদের