নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা ট্রাকে মারণ ধাক্কা গাড়ির। এই ঘটনায় মধ্যপ্রদেশের উমারিয়া জেলায় মৃত্যু হল মহিলা ও শিশু-সহ একই পরিবারের ৪ জনের। আশঙ্কাজনক আরও এক মহিলা হাসপাতালে চিকিৎসাধীন।
পুলিশ জানিয়েছে, ভোর সাড়ে তিনটে নাগাদ সিভিল লাইন থানা এলাকার ভারুলা গ্রামের কাছে দুর্ঘটনা ঘটে। রাস্তার ধারে দাঁড়িয়েছিল ট্রাকটি। তীব্র গতিতে ছুটছিল গাড়িটি। আচমকা চালক নিয়ন্ত্রণে হারিয়ে ট্রাকের পিছনে ধাক্কা মারেন। এর জেরে ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে একই পরিবারের চারজনের। মৃত্যু হয়েছে এক শিশু এবং একজন মহিলার।
দুর্ঘটনার ব্যাপক অভিঘাতে গাড়িটি সম্পূর্ণ দুমড়েমুচড়ে যায়। উদ্ধারকারীদের দীর্ঘ সময়ের প্রচেষ্টার পর ভিতরে থাকা জীবিত ব্যক্তি এবং মৃতদেহগুলি উদ্ধার করা সম্ভব হয়েছে। দুর্ঘটনাগ্রস্ত ওই পরিবারটি অনুপ্পুর জেলার লিলহাটোলার বাসিন্দা। তাঁরা সাতনা জেলার তীর্থস্থান চিত্রকূটে যাচ্ছিলেন। মাঝপথে দুর্ঘটনার কবলে পড়েন। পুলিশ জানিয়েছে, গাড়িতে থাকা একমাত্র জীবিত খুশবো মার্কোর অবস্থা আশঙ্কাজনক। কাটনি জেলা হাসপাতালে তাঁর চিকিৎসা চলছে।
সর্বশেষ খবর
-
রোগী ভর্তির পর ৭২ ঘণ্টা প্রাইভেট প্র্যাকটিস না, সরকারি হাসপাতালের চিকিৎসকদের জন্য জারি কড়া নির্দেশিকা!
-
৭ দিনের ডেডলাইন! ধর্মতলার বিধান মার্কেট সরিয়ে জোকা লাইনের মেট্রোর কাজ শুরুর নির্দেশ হাই কোর্টের
-
এসএসসি চাকরি ‘বিক্রি’তে কোন পদের জন্য কত লক্ষ টাকা? পার্থ-অর্পিতার বিরুদ্ধে চার্জশিট ইডির
-
বরানগর-বারাকপুর মেট্রো পিঙ্ক লাইনের ছাড়পত্র দিল কলকাতা পুরসভা, অভিনন্দন শুভেন্দুর
-
ইরানের উপর কঠোর নিষেধাজ্ঞা! ‘তেহরানের সঙ্গে সম্পর্ক ছিন্ন করুন, না হলে…’, বিশ্বনেতাদের হুমকি আমেরিকার