সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বুধবার সকালে ভয়াবহ রেলদুর্ঘটনায় আতঙ্ক ছড়ায় উত্তরপ্রদেশের রাইবেরেলিতে৷ লাইনচ্যুত হয়ে যায় নিউ ফরাক্কা এক্সপ্রেস৷ ঘটনায় এখনও পর্যন্ত প্রাণ হারিয়েছেন কমপক্ষে পাঁচজন৷ আহত বহু৷
#SpotVisuals from Raebareli: 5 died, several injured after 6 coaches of New Farakka Express train derailed 50 m from Harchandpur railway station this morning. NDRF teams from Lucknow and Varanasi have reached the spot. pic.twitter.com/aK1jiAuReV
Advertisement— ANI UP (@ANINewsUP) October 10, 2018
Advertisement
[হিন্দুত্বের ধ্বজা উড়িয়ে মধ্যপ্রদেশে প্রচারে নামছে ‘ভক্ত’ রাহুল]
বুধবার সকালে উত্তরপ্রদেশের হারচাঁদপুর স্টেশন থেকে ৫০ মিটার দূরে আচমকা লাইনচ্যুত হয়ে যায় নিউ ফরাক্কা এক্সপ্রেসের ছটি কামরা৷ ঘটনায় এখনও পর্যন্ত পাঁচজনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে৷ আহত বহু৷ ইতিমধ্যেই লখনউ ও বারাণসী থেকে ঘটনাস্থলে পৌঁছে গিয়েছে এনডিআরএফ-এর দল৷ যুদ্ধকালীন তৎপরতায় আহতদের উদ্ধার কাজ চালানো হচ্ছে৷ আহতদের স্থানীয় হাসপাতালে ভরতি করা হয়েছে৷ তাঁদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে খবর৷ কীভাবে ঘটল এমন ঘটনা? যান্ত্রিক ত্রুটির কারণেই দুর্ঘটনা বলে প্রাথমিক অনুমান রেলের৷
[এবার যৌন কেলেঙ্কারিতে অভিযু্ক্ত এম জে আকবর, শোরগোল সোশ্যাল মিডিয়ায়]
গতকাল রাতে মালদহ থেকে নয়াদিল্লির উদ্দেশে রওনা দিয়েছিল এক্সপ্রেস ট্রেনটি৷ ট্রেনে বহু বাঙালি যাত্রী ছিলেন জানা গিয়েছে৷ তবে রেলের তরফে এখনও পর্যন্ত নিহত ও আহতদের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি৷ পুজোর প্রাক্কালে এমন ঘটনায় উদ্বিগ্ন যাত্রীরা৷ ঘটনায় দুঃখপ্রকাশ করেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথও৷ জেলাশাসক, এসপি, স্বাস্থ্য দপ্তরের আধিকারিক এবং এনডিআরএফ-কে সবরকম সাহায্যের নির্দেশ দিয়েছেন তিনি৷ এর সঙ্গে নাশকতার কোনও যোগ রয়েছে কি না, তা খতিয়ে দেখছে এটিএস৷
CM Yogi Adityanath has taken cognisance of the train accident 50 m from Harchandpur railway station. He has directed the DM, SP, health authorities and NDRF to provide all possible relief and rescue. https://t.co/YRVTNQTqNw
— ANI UP (@ANINewsUP) October 10, 2018
যাত্রীদের পরিবারের সাহায্যের জন্য চালু করা হয়েছে হেল্পলাইন নম্বরও৷ দীনদয়াল উপাধ্যায় স্টেশন থেকে চালু নম্বর৷
New Farakka Express train derailment in #Raebareli: Emergency helpline no. set up at Deen Dayal Upadhyaya Junction-BSNL-05412-254145
Railway-027-73677. Emergency helpline numbers set up at Patna Station –
BSNL-0612-2202290, 0612-2202291, 0612-220229, Railway Phone No.- 025-83288— ANI (@ANI) October 10, 2018
সর্বশেষ খবর
-
ফের নিম্নচাপের ভ্রুকুটি! চলতি সপ্তাহেও বৃষ্টির সম্ভাবনা, ভেস্তে যাবে পুজোর কেনাকাটা?
-
মাথায় বন্দুক ঠেকিয়ে টাকা-মোবাইল লুট! বালোচিস্তানে ডাকাতের খপ্পরে পাকিস্তানি ফুটবল দল
-
পার্টি অফিসেই দুষ্কৃতীদের গুলিতে খুন উদ্ধব শিবিরের শিব সেনা নেতা! ব্যাপক উত্তেজনা মহারাষ্ট্রে
-
‘কিং রিটার্নস টু…’, বক্সায় এল বিহারের বাঘিনী, খাঁচাতেই খোশমেজাজে হলদে ডোরা-কাটা
-
ভোর হতেই খনি এলাকায় অ্যাকশনে ইডি! ঠিকাদারের বাড়িতে তদন্তকারীরা, বাইরে জওয়ানরা