Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১৫ আশ্বিন ১৪৩৩
  • শুক্রবার
  • ২ অক্টোবর ২০২৬
West Bengal Weather Update

ফের নিম্নচাপের ভ্রুকুটি! চলতি সপ্তাহেও বৃষ্টির সম্ভাবনা, ভেস্তে যাবে পুজোর কেনাকাটা?

মৎস্যজীবীদের গভীর সমুদ্রে যাওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। 

নিরুফা খাতুন
নিরুফা খাতুন

শেষ আপডেট: সেপ্টেম্বর ৩০, ২০২৬, ১১:৩৩

link
নিরুফা খাতুন
নিরুফা খাতুন

শেষ আপডেট: সেপ্টেম্বর ৩০, ২০২৬, ১১:৩৩

options
link
ফের নিম্নচাপের ভ্রুকুটি! চলতি সপ্তাহেও বৃষ্টির সম্ভাবনা, ভেস্তে যাবে পুজোর কেনাকাটা? zoom
ফের নিম্নচাপের ভ্রুকুটি! চলতি সপ্তাহেও বৃষ্টির সম্ভাবনা।
Advertisement

পুজোর হাতে মাত্র কয়েকটা দিন। স্বাভাবিকভাবেই চুটিয়ে কেনাকাটা করছেন সকলে। কেউ কেউ আবার প্ল্যান করেছে অক্টোবর পড়লেই কেনাকাটা শুরু করবেন। তবে প্রশ্ন একটাই, বাদ সাধবে না তো বৃষ্টি? রাজ্যবাসীর জন্য সুখবর শোনাতে পারল না হাওয়া অফিস। কারণ, নিম্নচাপ। আগামিকাল অর্থাৎ বৃহস্পতিবার থেকে ফের বৃষ্টি বাড়বে রাজ্যে। উত্তাল হতে পারে সমুদ্রও। ফলে মৎস্যজীবীদের গভীর সমুদ্রে যাওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। 

জানা গিয়েছে, গভীর নিম্নচাপ মায়ানমার উপকূল এবং সংলগ্ন দক্ষিণ-পূর্ব বাংলাদেশ ও উত্তর-পূর্ব বঙ্গোপসাগরের উপর একটি সুস্পষ্ট নিম্নচাপ অঞ্চলে পরিণত হয়েছে। এটি উত্তর-উত্তর পশ্চিম দিকে দক্ষিণ-পূর্ব বাংলাদেশ এবং মায়ানমার, মিজোরাম, ত্রিপুরা ও উত্তর-পূর্ব বঙ্গোপসাগরের সংলগ্ন অঞ্চলের দিকে এগোতে থাকবে এবং পরবর্তী ২৪ ঘণ্টায় ধীরে ধীরে দুর্বল হয়ে পড়বে। এর প্রভাবে বৃহস্পতিবার এবং শুক্রবার বৃষ্টির সম্ভাবনা কিছুটা বাড়বে উপকূলের কাছাকাছি জেলাগুলোতে। যদিও হালকা বৃষ্টির সম্ভাবনা একাধিক জেলায়। শনিবার থেকে সোমবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা বাড়বে জলীয়বাষ্প জনিত অস্বস্তি। তবে তাপমাত্রার বড়সড় পরিবর্তনের সম্ভাবনা নেই। 

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

হাওয়া অফিস সূত্রে খবর, আজ থেকে উত্তরবঙ্গের উপরের দিকের জেলাগুলোতে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হতে পারে। বৃহস্পতিবার থেকে রবিবার পর্যন্ত পাঁচ জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি হবে। সোমবার থেকে বৃষ্টি কমবে উত্তরবঙ্গে। উল্লেখ্য, বাংলাদেশ ও মায়ানমার উপকূলে সমুদ্র উত্তাল থাকবে। উত্তর-পূর্ব এবং পূর্ব মধ্য বঙ্গোপসাগরে ঝড়ের গতিবেগ ৪৫ থেকে ৬৫ কিলোমিটার পর্যন্ত হতে পারে। উপকূলে মৎস্যজীবীদের কোনও সতর্কবার্তা নেই। তবে আজ, বুধবার উত্তর-পূর্ব বঙ্গোপসাগর এবং পূর্ব মধ্য বঙ্গোপসাগরের গভীরে যেতে নিষেধ করা হয়েছে মৎস্যজীবীদের। 

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.