সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: স্বাধীনতা দিবস উদযাপনের অনুষ্ঠানে উপস্থিত না থাকায় বিপাকে উত্তরাখণ্ডের আইএস অফিসাররা। তাঁদের বিরুদ্ধে নজিরবিহীন ব্যবস্থা নেওয়া হবে।ইতিমধ্যে মোট ৫৪ জন আইএএস আধিকারিকের বিরুদ্ধে শো-কজ নোটিস পাঠানো হয়েছে। এর মধ্যে রয়েছে অতিরিক্ত সচিব এবং প্রধান সচিবের নামও। অভিযোগ এরা কেউই স্বাধীনতা দিবসে সরকারি অনুষ্ঠানে হাজিরা দেননি। বর্তমানে উত্তরাখণ্ডে মোট ৮৭ জন আইএএস অফিসার রয়েছেন। এর মধ্যে ১০ জন রয়েছেন ডেপুটেশনে।
[আরও বেকায়দায় চিন, ডোকলাম ইস্যুতে সরাসরি ভারতের পাশে জাপানও]
জানা গিয়েছে, ৫৪ জনের মধ্যে রয়েছেন ৪৬ জন অতিরিক্ত সচিব, ১ জন প্রধান সচিব, ৫ জন ভারপ্রাপ্ত সচিব এবং ২ জন সচিব। শো-কজের নোটিসে তাঁদের ওই দিন উপস্থিত না থাকার কারণ জানাতে বলা হয়েছে। এবং সেটা যত শীঘ্র সম্ভব। যদি কারোর উত্তর পছন্দসই না হয়, তাহলে তাঁর বার্ষিক রিপোর্টে এর প্রভাব পড়বে। এমনটাই জানানো হয়েছে উত্তরাখণ্ড সরকারের পক্ষ থেকে। এর আগে স্বাধীনতা দিবসের দিন দেরাদুন প্যারেড গ্রাউন্ডে সরকারের তরফ থেকে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। পতাকা উত্তোলন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রীও।আমলাদের মধ্যে মাত্র ১০ জনই সেখানে এসেছিলেন। আর এতেই চটে যান মুখ্যমন্ত্রী ত্রিবেন্দ্র সিং রাওয়াত। সঙ্গে সঙ্গে অনুপস্থিত আমলাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপের কথাও জানান। তারপরই অনুপস্থিত আইএএস আধিকারিকদের হাতে ধরানো হল এই শো-কজ নোটিশ।
[ভ্যান নিয়ে নিরীহ পথচারীদের পিষে হত্যা আইএসের, বার্সেলোনায় মৃত্যুমিছিল]
শুধু আইএএস অফিসাররা নন, গোটা রাজ্যে স্বাধীনতা দিবসের দিন কোন কোন সরকারি আমলা অফিসের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না, সেই তালিকাও তৈরির নির্দেশ দেওয়া হয়েছে। উত্তরাখণ্ডের মুখ্যসচিব এস রামস্বামী প্রত্যেকটি জেলাশাসক এবং রাজ্যের প্রত্যেকটি বিভাগকে এই মর্মে চিঠিও পাঠিয়েছেন। যাঁরা উপস্থিত ছিলেন না, তাঁদের বিরুদ্ধেও উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে। ত্রিবেন্দ্র সিং রাওয়াত সরকারের এই পদক্ষেপ প্রসঙ্গে এক আধিকারিক বলেন, ‘১৭ বছর আগে এই রাজ্যটি গঠিত হলেও, আজ পর্যন্ত স্বাধীনতা দিবসে উপস্থিত না থাকার জন্য এত কড়া ব্যবস্থা নেওয়া হয়নি। গত কয়েকবার হুঁশিয়ারি দেওয়া হলেও এই প্রথম এধরনের কড়া পদক্ষেপ নেওয়া হল।’
[সম্পত্তি রয়েছে, অথচ আইটি রিটার্ন ফাইল করেননি? এবার সাবধান!]
সর্বশেষ খবর
-
সত্যিকারের মুসাফির ক্যাফে! হিমাচল ও উত্তরাখণ্ডে অভিনব উদ্যোগ বিক্রান্ত ম্যাসির
-
ভোটের লড়াইয়ে ‘জোড়াফুল’ অতীত! ‘আপেল’ না ‘এসি’, কোন প্রতীকে লড়বে তৃণমূল?
-
অভিষেকের বিশ্বরেকর্ডের পর দুরন্ত বোলাররাও! আফগানিস্তানকে ‘চুনকাম’ করল ভারত
-
তৃণমূলের নাম ও প্রতীক ফ্রিজ করল কমিশন, নন্দীগ্রাম-রেজিনগরে লড়াইয়ে থাকছে না ‘ঘাসফুল’
-
এবার পাকিস্তানে লকডাউন! করোনা নয়, নতুন ‘বিপর্যয়’ পড়শি দেশে