সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ১৯৮৪ সালে কলকাতায় শুরু হয়েছিল মেট্রো রেলের প্রথম যাত্রা। শুধু এ রাজ্যে নয়, গোটা দেশেই সেই প্রথম মাটির তলায় কোনও রেল যাত্রা শুরু করে। ধীরে ধীরে দিল্লি, বেঙ্গালুরু, কোচি-সহ দেশের বেশ কয়েকটি শহরেই পরিষেবা বিস্তার করেছে মেট্রো রেল। বর্তমানে আটটি শহরে মোট ৩৭০ কিলোমিটারে যাত্রাপথ বিস্তৃত মেট্রোর। তবে আগামীদিনে সেই যাত্রাপথ আরও বাড়ানো হবে এবং সেটা খুব দ্রুতই। সম্প্রতি এমনটাই জানানো হয়েছে কেন্দ্রের পক্ষ থেকে।
[আয়কর আইনের অপব্যবহার করছে হাসপাতালগুলি, ক্যাগের বিস্ফোরক রিপোর্ট]
জানা গিয়েছে, দেশের ন’টি শহরে মোট ৩১৩ কিলোমিটার যাত্রাপথ বাড়ানো হবে মেট্রোর। ২০১৯ সালের মার্চ মাসের মধ্যেই এই কাজটি সম্পন্ন করা হবে বলে জানানো হয়েছে। এর মধ্যে বেশ কিছু মেট্রো প্রকল্প ইতিমধ্যে চলছে। এগুলির বেশিরভাগই শুরু হয়েছিল ইউপিএ আমলে। তবে লখনউ, আমেদাবাদ এবং নাগপুরের মেট্রো প্রকল্পগুলি শুরু হয়েছিল নরেন্দ্র মোদি সরকারের জমানায়। বর্তমানে গোটা দেশে মেট্রো রেল পরিষেবা বাড়ানোর কাজ চলছে। সবমিলিয়ে যার দৈর্ঘ্য প্রায় ৫৩৭ কিলোমিটার। দ্রুতই সেগুলি শেষ করা হবে।
[জিএসটির প্রতিবাদে রাজ্য জুড়ে ধর্মঘট পালন মিষ্টান্ন ব্যবসায়ীদের]
কেন্দ্রীয় নগরোন্নয়ন মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, ‘দেশে যানবাহনের সংখ্যা প্রচুর পরিমাণে বেড়ে গিয়েছে। প্রতিনিয়ত যানজটের মুখে পড়তে হয় সাধারণ মানুষকে। এই যানজট ও দূষণের হাত থেকে মুক্তি পেতেই মেট্রোর কাজ দ্রুত শেষ করতে চাইছে কেন্দ্র। যার জন্য মেট্রো প্রকল্পগুলির বরাদ্দ বাড়ানোর দিকেও নজর দেওয়া হয়েছে। ২০১৫-১৮ সালের মধ্যে মেট্রো প্রকল্পগুলির জন্য মোট ৪২ হাজার ৬৯৬ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।’ এছাড়া আরও বলা হয়েছে, কাজ দ্রুত শেষ করতে রাজ্যগুলির সঙ্গে সামঞ্জস্য বজায় রাখা হচ্ছে। বর্তমানে লখনউ, আমেদাবাদ, হায়দরাবাদ এবং নাগপুরেও মেট্রোর কাজ দ্রুতবেগে সম্পন্ন করা হচ্ছে। এই চার শহরের কাজ শেষ হলে দেশের মোট ১২টি শহরে মেট্রো পরিষেবা পাওয়া যাবে।
[ডোকলাম ইস্যুতে সুর নরম চিনের, দেখুন নয়া ভিডিও]
সর্বশেষ খবর
-
সত্যিকারের মুসাফির ক্যাফে! হিমাচল ও উত্তরাখণ্ডে অভিনব উদ্যোগ বিক্রান্ত ম্যাসির
-
ভোটের লড়াইয়ে ‘জোড়াফুল’ অতীত! ‘আপেল’ না ‘এসি’, কোন প্রতীকে লড়বে তৃণমূল?
-
অভিষেকের বিশ্বরেকর্ডের পর দুরন্ত বোলাররাও! আফগানিস্তানকে ‘চুনকাম’ করল ভারত
-
তৃণমূলের নাম ও প্রতীক ফ্রিজ করল কমিশন, নন্দীগ্রাম-রেজিনগরে লড়াইয়ে থাকছে না ‘ঘাসফুল’
-
এবার পাকিস্তানে লকডাউন! করোনা নয়, নতুন ‘বিপর্যয়’ পড়শি দেশে