সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এক মহিলা বনাধিকারিককে বেধড়ক মারধরের অভিযোগ৷ এই ঘটনার জেরে ফের প্রকাশ্যে নেতার দাদাগিরি৷ এবার অভিযোগের তির তেলেঙ্গানা রাষ্ট্রীয় সমিতির বিধায়কের ভাইয়ের দিকে৷ পুলিশে অভিযোগ দায়ের হয়েছে৷ তবে সরকারি আধিকারিককে মারধরের ঘটনায় গ্রেপ্তার হয়নি কেউই৷
[ আরও পড়ুন: দ্বিতীয় ইনিংসের প্রথম ‘মন কি বাত’, জল সংরক্ষণেই জোর মোদির]
যত দিন যাচ্ছে ততই কমছে গাছের সংখ্যা৷ লাগাতার গাছ কাটার প্রভাব পড়েছে বাস্তুতন্ত্রে৷ তাই বনদপ্তরের উদ্যোগেই তেলেঙ্গানার শিরপুর কাগজনগর ব্লকের কোমারাম ভীম আসিফাবাদে গাছ বসানোর সিদ্ধান্ত নেওয়া হয়৷ কয়েক হেক্টর জমিতে গাছ লাগানোর পরিকল্পনা করা হয়েছিল৷ কিন্তু এলাকায় পৌঁছাতেই বনকর্মীরা দেখেন পরিস্থিতি একেবারেই অন্যরকম৷ গাছ বসাতে দেওয়া হবে না, এই দাবি নিয়ে বনকর্মীদের দিকে তেড়ে আসেন একদল গ্রামবাসী৷ তাঁদের নেতৃত্ব দেন তেলেঙ্গানা রাষ্ট্রীয় সমিতির বিধায়কের ভাই কনেরু কৃষ্ণ৷ লাঠি দিয়ে বেধড়ক মারধর করা হয় বনদপ্তরের মহিলা আধিকারিককেও৷ বিশাল পুলিশবাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি আয়ত্ত্বে আনেন৷
[ আরও পড়ুন: দুর্নীতি রুখতে পদক্ষেপ, দ্রুত ‘এক দেশ এক রেশন কার্ড’ চালুর উদ্যোগ মোদি সরকারের]
বিধায়কের ভাই যদিও মহিলা বনাধিকারিককে মারধরের কথা স্বীকার করে নিয়েছেন৷ তিনি বলেন,‘‘গাছ বসানোর নামে জোর করে জায়গা দখল করছিল বনদপ্তর৷ গ্রামবাসীদের সঙ্গে নিয়ে সেকথাই বলতে গিয়েছিলাম আধিকারিকদের৷ কিন্তু আচমকাই উত্তপ্ত বাক্য বিনিময়ের মাঝেই মারধর করে ফেলি৷ পরিকল্পনামাফিক কিছু করিনি৷’’ হামলায় গুরুতর চোট পেয়েছেন ওই আধিকারিক৷ বর্তমানে এক হাসপাতালে ভরতি রয়েছেন অনিতা নামে ওই আধিকারিক৷ শরীরের একাধিক জায়গায় চোট পেয়েছেন তিনি৷ এই ঘটনায় মোট ১৬ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে৷ ভারতীয় দণ্ডবিধির ৩৫৩, ৩৩২, ৩০৭, ১৪৭, ১৪৮, ১৪৯, ৪২৭ এবং ৫০৭ ধারায় মামলা রুজু করা হয়েছে৷ তবে মারধরের ঘটনায় এখনও কেউই গ্রেপ্তার হয়নি৷
#WATCH Telangana: A police team & forest guards were attacked allegedly by Telangana Rashtra Samithi workers in Sirpur Kagaznagar block of Komaram Bheem Asifabad district, during a tree plantation drive. (29-06) pic.twitter.com/FPlME1ygCp
— ANI (@ANI) June 30, 2019
সর্বশেষ খবর
-
ভদ্রলোকের এক কথা! চ্যাম্পিয়ন হয়েও ফের নকভির হাত থেকে ট্রফি নিল না ভারত
-
রেজিনগরের নির্বাচন কোন্দলে বাম ঐক্য চুরমার! প্রার্থী বাছাইয়ে সিপিএমের ‘দাদাগিরি’ মানতে নারাজ আরএসপি
-
ব্লক-আনব্লকের পর ঘনিষ্ঠতা! মেসে অন্তরঙ্গ মুহূর্তের মাঝেই প্রেমিকার বিশেষ বন্ধুর ফোন, পুরুলিয়া কাণ্ডের নেপথ্যে প্রতিশোধ?
-
স্মৃতি-শেফালির দুরন্ত ব্যাটিং, ‘ঘূর্ণিঝড়’ স্পিনারদের! শ্রীলঙ্কাকে হারিয়ে এশিয়াসেরা ভারত
-
বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! ধর্ষণের অভিযোগ মহম্মদ শামির ভাইয়ের বিরুদ্ধে