বিহারের জামুইয়ে কিশোরীকে শ্লীলতাহানি, সঙ্গী যুবককে হেনস্তার ঘটনায় গোটা দেশের নিন্দার ঝড় বইছে। এর মধ্যেই ওড়িশায় একদল ‘নীতিপুলিশ’ চরম হেনস্তা করল যুগলকে। অভিযোগ যুবককে মারধর করা হয়। সঙ্গী যুবতীর সঙ্গে অশালীন আচরণ করারও অভিযোগ। এই ঘটনার ভিডিও ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ায়।
ধেনকানাল জেলার পর্যটনস্থল কাপাইলাশমুখী রাস্তায় ঘটেছে এই ঘটনা। মোটরবাইকে চেপে যাচ্ছিলেন যুগল। তখনই একদল ব্যক্তি তাঁদের পথ আটকায়। অনলাইনে ছড়িয়ে পড়া ভিডিও ফুটেজে দেখা গিয়েছে, বেশ কয়েকজন ব্যক্তি ওই দু’জনকে ঘিরে রেখেছেন। যুবককে বাইক থেকে নামিয়ে মারধর করতে দেখা যায়। সেই সঙ্গে অন্য কয়েকজন ব্যক্তি সঙ্গী যুবতীর সঙ্গে অশালীন আচরণ করেন। ভিডিওতে শোনা গিয়েছে, যুবতী অনুনয়-বিনয় করছেন। বারবার বলছেন, আমাদের চলে যেতে দিন। যদিও মন ভেজেনি হেনস্তাকারীদের। তারা যুগলের সঙ্গে দুর্ব্যবহার করেই চলে।
🚨 First Jamui, now Kapilash, Odisha.
Advertisementsome men stopped them and assaulted them
If these allegations are true, those responsible must be identified and face strict legal action.
Tourist places must feel safe#Kapilash #Odisha pic.twitter.com/j8gks79Xjm
— Bikram (@honestvikram) September 21, 2026
একদল লোক কেন ওই দম্পতির রাস্তা আটকায়, জড়িত ব্যক্তিরা একে অপরকে চিনতেন কি না, আগে কোনও কথাবার্তা বা বিবাদ হয়েছিল কি না—তা জানা যায়নি। ইতিমধ্যে এই ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। ইনস্পেক্টর-ইন-চার্জ (আইআইসি) প্রতাপ দালেই জানেন, এই ঘটনার সঙ্গে জড়িত কয়েকজনের পরিচয় শনাক্ত করা হয়েছে এবং তদন্ত সাপেক্ষে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ্য, গত শনিবার জামুইয়ের এক স্থানীয় স্কুলের দুই পড়ুয়া সন্ধ্যায় কোচিং শেষে মাদওয়া পাহাড়ে বেড়াতে গিয়েছিল। ফেরার পথে তাঁদের পথ আগলে দাঁড়ায় কয়েকজন দুষ্কৃতী। বাধ্য হয়ে স্কুটার থামায় ওই যুগল। শুরু হয় নির্যাতন। প্রথমে গালাগালি। এরপর শারীরিক হেনস্তা। পুরোটাই ক্যামেরায় বন্দি করে রাখে ওই দলেরই একজন। সেই ভিডিও সমাজমাধ্যমে ছড়িয়ে পড়তেই হইচই পড়ে যায় (যদিও ভিডিওর সত্যতা যাচাই করেনি সংবাদ প্রতিদিন ডিজিটাল)। ভিডিওতে দেখা গিয়েছে, কিশোরীকে ঘিরে ধরে অশালীন আচরণ করছে অভিযুক্তরা। তার নাম, ঠিকানাও জিজ্ঞাসা করে তারা। শুধু তাই নয়, অশালীনভাবে স্পর্শও করা হয় কিশোরীকে। এরই মাঝে অভিযুক্তদের মধ্যে একজন কিশোরীকে তুলে নিয়ে রাস্তার অন্য প্রান্তে নিয়ে যাওয়ার চেষ্টাও করেন। রেহাই পায়নি কিশোরীর বন্ধুও। বেধড়ক মারধর করা হয় তাঁকে। গোটা ঘটনাটিকে ঘিরে নিন্দার ঝড় উঠেছে। প্রশ্নের মুখে পড়ে বিহারের নারী নিরাপত্তা এবং আইন-শৃঙ্খলা।
সর্বশেষ খবর
-
জিমন্যাস্টিক্সে ফাইনালে প্রণতি নায়েক, অব্যবস্থার শিকার, একার লড়াইয়েও চমক বঙ্গকন্যার
-
সাংসদ যেন কৃষক! নিজের বাড়িতে করম পুজোয় মাতলেন জ্যোতির্ময় সিং মাহাতো
-
‘বন্ধুত্বে’র প্রতিদান! মুকুন্দপুরে মমতাপন্থীদের ‘আক্রান্ত’ হওয়ার প্রতিবাদ কংগ্রেসের, সুগম জোটের পথ?
-
চৈতন্য ও সুলক্ষণা, ২ হস্তিশাবকের নামকরণ করলেন মুখ্যমন্ত্রী, কেন এই নাম? জানালেন নিজেই
-
এবিভিপি-টিএমসিপি সংঘর্ষের জের! ১ মাস বন্ধ বারাসত বিশ্ববিদ্যালয়ের হস্টেল! বেরিয়ে গেলেন ছাত্ররা