সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অল্পের জন্য রক্ষা পেলেন এয়ার ইন্ডিয়া বিমানের ১৩৬ জন যাত্রী৷ তামিলনাড়ুর তিরুচিরাপল্লি বিমান বন্দরে টেক অফের সময় দেওয়ালে ধাক্কা খেয়ে বিপত্তি এয়ার ইন্ডিয়া বিমানের৷ বড়সড় দুর্ঘটনা না ঘটলেও বিমানের ধাক্কায় বন্দর লাগোয়া দেওয়াল ভেঙে পড়েছে বলে সংবাদ সংস্থা সূত্রে জানা গিয়েছে৷
[রাতারাতি উধাও গোয়ার বেশ কয়েকটি সমুদ্র সৈকত!]
জানা গিয়েছে, শুক্রবার এয়ার ইন্ডিয়ার একটি বিমানের ১৩৬ জন যাত্রী নিয়ে তামিলনাড়ুর তিরুচিরাপল্লি বিমানবন্দরে টেক অফ করে৷ অভিযোগ, সম্ভবত চালকের ভুলে টেক অফের সময় কন্ট্রোল রুমের পাঁচিলে ধাক্কা মারে বিমানটি৷ বিমানের ধাক্কায় হুড়মুড়িয়ে ভেঙে পড়ে কন্ট্রোল রুমের পাঁচিল৷ ঘটনায় কোনও হতাহতের কোনও খবর পাওয়া যায়নি। তবে বিমানটির প্রচুর ক্ষতি হয়েছে বলে এয়ার ইন্ডিয়া সূত্রে জানা গিয়েছে৷ দুর্ঘটনামাত্রই তড়িঘড়ি যাত্রীদের বিমান থেকে নামানোর ব্যবস্থা করা হয়৷
Trichy- Dubai Air India flight with 136 passengers on board hit the ATC compound wall at Trichy Airport yesterday and was diverted to Mumbai. The flight had got damaged under the belly, was declared fit for operations after inspection at Mumbai Airport. pic.twitter.com/8cczII46Mp
Advertisement— ANI (@ANI) October 12, 2018
[আম্বানির সঙ্গে চুক্তিতে বাধ্য হয়েছিল দাসাল্ট, রাফালে ইস্যুতে চাঞ্চল্যকর মোড়]
এয়ার ইন্ডিয়া সূত্রে জানা গিয়েছে, ত্রিচি থেকে দুবাই যাওয়ার জন্য ১৩৬ জন যাত্রীকে নিয়ে রওনা হয় বিমানটি৷ কিন্তু, হঠাৎই বিমানে ত্রুটি দেখা দেয়৷ উড়ানের সময় পাইলট অথবা সিগনালিংয়ের ভুলে দুর্ঘটনায় পড়ে বিমানটি৷ টেক অফের সময় দেওয়ালে ধাক্কা মারে৷ এর জেরে বিমানটির বেশ কিছুটা অংশ ক্ষতিগ্রস্ত হয়৷ পরে মুম্বই থেকে পৃথক একটি বিমানের ব্যবস্থা করিয়ে যাত্রীদের গন্তব্যে পাঠানো হয় বলে জানা গিয়েছে৷
এদিনের এই ঘটনার পর ত্রিচি থেকে বিমানটিকে মুম্বইয়ে ফরেনসিক টেস্টের জন্য পাঠানো হয়েছে৷ কী কারণে এই দুর্ঘটনা? তা জানতে শুরু হয়েছে তদন্ত৷ আপাতত ওই বিমানের পাইলট ও কো-পাইলটকে সরিয়ে দেওয়া হয়েছে৷
সর্বশেষ খবর
-
অ্যাকশনের ইঙ্গিত আগেই দিয়েছিলেন শমীক, এবার সাংগঠনিক রদবদলের পথে হাঁটছে রাজ্য বিজেপি
-
চা-চক্রের গভীর ব্যঞ্জনা, উষ্ণ জীবনবোধের পানীয়
-
‘এত চুরি করেছেন, চোর শুনতেই হবে!’ মমতার হেনস্তাকে ‘জনরোষ’ বললেন মুখ্যমন্ত্রী
-
দ্বিতীয় দিন ৬ ঘণ্টা জিজ্ঞাসাবাদ ভবানীভবনে, ‘আত্মগোপন’ নিয়ে মুখ খুললেন অভিষেকের আপ্তসহায়ক
-
‘এখনও মেয়ের সঙ্গে রাতটা কাটে’, দ্বিতীয় মৃত্যুবার্ষিকীতে চোখের জলে অভয়াকে স্মরণ মায়ের