Ravneet Singh Bittu

মুখ্যমন্ত্রী মানের বিরুদ্ধে মদ-ডিমে প্রতিবাদ, আটক বিজেপির প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী

CM Bhagwant Mann: অভিযোগ, মুখ্যমন্ত্রীর কনভয় লক্ষ্য করে ডিম ছোড়ার চেষ্টা করেছিলেন তিনি। যার জেরে তাঁকে আটক করল পাঞ্জাব পুলিশ। এই ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ১৯, ২০২৬, ১৭:৪২

options
link
মুখ্যমন্ত্রী মানের বিরুদ্ধে মদ-ডিমে প্রতিবাদ, আটক বিজেপির প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী
মদ-ডিম-টমেটো হাতে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী রবণীত সিং বিট্টু।

বিধানসভা নির্বাচনের আগে পাঞ্জাবে রাজনৈতিক চাপানউতোর চরম আকার নিল। মুখ্যমন্ত্রী ভগবন্ত সিং মানের (CM Bhagwant Mann) কনভয়ের সামনে ডিম-টমেটো ও মদ হাতে প্রতিবাদ জানাতে গিয়েছিলেন বিজেপি সাংসদ তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী রবণীত সিং বিট্টু (Ravneet Singh Bittu)। অভিযোগ, মুখ্যমন্ত্রীর কনভয় লক্ষ্য করে ডিম ছোড়ার চেষ্টা করেছিলেন তিনি। যার জেরে তাঁকে আটক করল পাঞ্জাব পুলিশ। এই ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে।

Advertisement

শনিবার পাঞ্জাব কৃষি বিদ্যালয়ে এক কর্মসূচি ছিল মুখ্যমন্ত্রী মানের। কনভয় সেখানে আসার অনেক আগেই সদলবলে সেখানে উপস্থিত হন বিট্টু। তাঁর হাতে ছিল মদের বোতল সঙ্গে টমেটো ও ডিম। সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, মান মদ খেতে ভালোবাসেন। তাই এগুলি সঙ্গে এনেছি। প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী আরও বলেন, “আমি চাইলে মুখ্যমন্ত্রীর গাড়ির কনভয়ে ডিম-টমেটো ছুড়তে পারতাম। কিন্তু আম আদমি পার্টির মতো আমি তা করিনি। কারণ বিজেপির রাজনীতি এত নিচে নামতে পারে না।” এই ঘটনার পর পুলিশ আটক করে বিট্টুকে। তাঁর বিরুদ্ধে মুখ্যমন্ত্রীর কনভয়ে ডিম ছোড়ার অভিযোগ তুলে এফআইআর দায়ের করা হয়।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী বলেন, “আমি চাইলে মুখ্যমন্ত্রীর গাড়ির কনভয়ে ডিম-টমেটো ছুড়তে পারতাম। কিন্তু আম আদমি পার্টির মতো আমি তা করিনি। কারণ বিজেপির রাজনীতি এত নিচে নামতে পারে না।”

উল্লেখ্য, পশ্চিমবঙ্গের ধারা অনুসরণ করে ভোটের আগে ডিম রাজনীতি শুরু হয়েছে পাঞ্জাবে। শুক্রবার বিজেপি সাংসদ বিট্টুর গাড়িতে ডিম ছোড়ার অভিযোগ ওঠে আপের বিরুদ্ধে। এর পালটা শনিবার এই কাণ্ড করেন বিট্টু। তবে এফআইআর দায়ের প্রসঙ্গে বিট্টু বলেন, “আমার বিরুদ্ধে যদি এফআইআর দায়ের হয়ে থাকে, তাহলে আমার কনভয়ে হামলায় আপ কর্মীদের বিরুদ্ধে এফআইআর দায়ের হওয়া উচিত।” মুখ্যমন্ত্রীর কনভয়ে ডিম ছোড়া হয়নি বলে বিট্টু দাবি করলেও আপের দাবি প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী মুখ্যমন্ত্রীকে লক্ষ্য করে ডিম ছুড়েছেন।

Advertisement

আপকে তোপ দেগে আরও বিট্টু বলেন, “মাদকমুক্ত পাঞ্জাব যাত্রা শুরু করেছে বিজেপি, কিন্তু আম আদমি পার্টি এর বিরোধিতা করছে। বিজেপি নেতাদের কালো পতাকা দেখাচ্ছে ওরা। প্রতিবাদের নামে এই ধরনের নোংরামি অবিলম্বে বন্ধ হওয়া উচিত। শাসক দল যদি বিজেপির কর্মসূচিতে বাধা দেয়, তবে তাদেরও একই পরিণতির মুখে পড়তে হবে।”

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.