বন্ধুর আত্মহত্যার বিচার চেয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ অ্যামিটির ছাত্র

বিচার চেয়ে সুশান্তর এক বন্ধু দ্বারস্থ হল সুপ্রিম কোর্টের৷

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ৫, ২০১৬, ১৭:২৬

options
link
বন্ধুর আত্মহত্যার বিচার চেয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ অ্যামিটির ছাত্র

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অ্যামিটির আইন কলেজের ছাত্র সুশান্ত রোহিলার আত্মহত্যার পর প্রায় এক মাস পেরলেও, এই ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে কোনওরকম শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়নি৷ আর তাই এবার বিচার চেয়ে সুশান্তর এক বন্ধু দ্বারস্থ হল সুপ্রিম কোর্টের৷

Advertisement

সম্প্রতি অ্যামিটির আইন কলেজের চতুর্থ বর্ষের ছাত্র রাঘব শর্মা সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির কাছে একটি পিটিশন দায়ের করেন৷ এই পিটিশনে রাঘব সুশান্তর পরিবার এবং বন্ধু-বান্ধবের তরফ থেকে এই ঘটনায় অভিযুক্তদের শাস্তির দাবি করেছেন৷

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

চিঠিতে তিনি  লিখেছেন, গত মে মাসে সুশান্ত অ্যামিটি আইন কলেজের প্রতিষ্ঠাতা এবং সভাপতি ড. অশোক চৌহানকে একটি চিঠি লিখেছিলেন৷ উপস্থিতির হার কম থাকায় তাঁকে পরীক্ষায় বসতে না দিলে তিনি মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়বেন, এমন কথাও তিনি চিঠিতে জানিয়েছিলেন৷ কিন্তু তাঁর কথায় কান দেননি অ্যামিটি কর্তৃপক্ষ৷ আর তাই আত্মহত্যার পথ বেছে নিয়েছেন সুশান্ত৷

Advertisement

প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করে রাঘব লিখেছেন, ‘ডঃ অশোক চৌহান যদি সুশান্তর পাঠানো ইমেলটির দিকে একটু নজর দিতেন এবং গোটা বিষয়টি নিয়ে একটু সচেতন হতেন তবে সুশান্ত আজ জীবিত থাকত৷’

প্রসঙ্গত, গত আগস্ট মাসের ১০ তারিখ পরীক্ষায় বসতে না পারার কারণে অবসাদগ্রস্ত হয়ে আত্মহত্যা করেন ২১ বছরের সুশান্ত রোহিলা৷ আর তারপরই তাঁর মৃত্যুকে ঘিরে উত্তাল হয়ে ওঠে অ্যামিটি ক্যাম্পাস৷ সোশ্যাল নেটওয়ার্কিং সাইটের মাধ্যমে সুশান্তর সহপাঠীরা এই ঘটনায় কলেজ কর্তৃপক্ষর উদাসীনতার বিরুদ্ধে সরব হন৷ আর এবার সর্বোচ্চ আদালতের দ্বারস্থ হলেন তাঁরা৷

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.