সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হস্টেলের চারতলা থেকে ঝাঁপ দিয়ে আত্মঘাতী হলেন এক নার্সিং পড়ুয়া। শুক্রবার সকালে চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে অন্ধ্রপ্রদেশের চিত্তুরে। মৃতের নাম পল্লবী কুপ্পম। বয়স ১৯ বছর। কেন তিনি আত্মহত্যার পথ বেছে নিলেন, তা এখনও স্পষ্ট নয়। তবে গোটা ঘটনায় কলেজ কর্তৃপক্ষকেই কাঠগড়ায় তুলেছেন মৃতের পরিবার।
জানা গিয়েছে, চিত্তুরের পিএইএস কলেজে স্নাতক স্তরে দ্বিতীয় বর্ষের ছাত্রী ছিলেন পল্লবী।গত বৃহস্পতিবার রাতে আচমকা হস্টেলের চার তলা থেকে তিনি ঝাঁপ দেন। তারপরই হস্টেল কর্তৃপক্ষ এবং অন্যান্য পড়ুয়ারা তড়িঘড়ি ছুটে আসেন। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে নিকটবর্তী একটি হাসপাতালে ভর্তি করানো হয়। কিন্তু শুক্রবার সকালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। গোটা ঘটনাটিকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ক্যাম্পাসে।
কিন্তু কী কারণে তিনি চরম সিদ্ধান্ত নিলেন, তা এখনও স্পষ্ট নয়। পরিবারের অভিযোগ, কলেজ কর্তৃপক্ষ তাঁর সঙ্গে সহযোগীতা করত না। দিনের পর দিন সমস্যায় ভুগছিলেন পল্লবী। অন্যদিকে, কলেজ কর্তৃপক্ষের দাবি, ব্যক্তিগত কারণে মানসিক সমস্যার মধ্য দিয়ে যাচ্ছিলেন ওই পড়ুয়া। সেই কারণেই এই পদক্ষেপ করেছেন। ইতিমধ্যেই গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
সর্বশেষ খবর
-
বিধানসভায় শুরু বিশেষ অধিবেশন, আজই পেশ বহুচর্চিত ‘বিশ্ববিদ্যালয় শিক্ষক বদলি’ বিল
-
মিছিল নয়, মমতার মিটিংয়ে ‘হ্যাঁ’ হাই কোর্টের, শ্রীরামপুরের কর্মসূচিতে শর্ত বাঁধল আদালত
-
অধিকার সম্পর্কে সচেতনতার অভাব! প্রাপ্য মর্যাদা ফেরাতে রেড লাইট এরিয়ায় ঘুরবে যৌনকর্মী মঞ্চ
-
‘ওরা শরণার্থী’, ইংল্যান্ডে বিক্ষোভের মুখে পাক ক্রিকেট দল, বন্দি থাকতে হল হোটেলে
-
আত্মনির্ভর ভারত! জলে ভাসল গার্ডেনরিচের ‘সাগর মন্থন’, দেবে সুনামির আগাম সতর্কতা