সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ঠিক বাড়ির সামনেই তৈরি হচ্ছিল জলের ট্যাঙ্ক৷ সরপঞ্চের বাড়ির এই কাজে বেজায় অসুবিধায় পড়েছিলেন বিধবা সুধা৷ প্রতিবাদ করায় জুটল বেধড়ক মারধর৷ সম্প্রতি সে ঘটনার ভিডিও ছড়িয়ে পড়েছে নেটদুনিয়ায়৷
অনলাইনে ৩৭০০ কোটি টাকার জালিয়াতি করে পুলিশের জালে ৩
ঘটনা অন্ধপ্রদেশের অনন্তপুর জেলায়৷ ছড়িয়ে পড়া ভিডিওয় দেখা যাচ্ছে, এক মহিলাকে ফেলে মারধর করছেন জনা তিনেক ব্যক্তি৷ তাদের মধ্যে আছে গ্রামের সরপঞ্চও৷ বিবাদের সূত্রপাত একটি জলাধার নির্মাণকে কেন্দ্র করে৷ জানা যাচ্ছে, সরপঞ্চের বাড়ির জন্যই তৈরি হচ্ছিল ওই জলাধার৷ সেটি ঠিক সুধার বাড়ির সামনেই৷ এই কাজে বাধা দিয়েই সরপঞ্চের বিরাগভাজন হন সুধা৷ তাঁর দাবি ছিল, জলাধারটি বাড়ির সামনে না করে অন্য কোথাও করার৷ কিন্তু মানতে নারাজ ছিলেন সরপঞ্চ নাগরাজু৷ নিজের যুক্তিতে অটল থেকে সরপঞ্চের সঙ্গে বিবাদে জড়িয়ে পড়েন সুধা৷ আর তারপরই সরপঞ্চ ও তার দুই সঙ্গী বেধড়ক মারধর করে সুধাকে৷
কেন মেয়ের বিয়েতে পণ দিতে হয়, শেখাচ্ছে পাঠ্যবই
ইতিমধ্যেই এ ঘটনায় কড়া ব্যবস্থা নিয়েছে পুলিশ৷ সরপঞ্চ ও তার দুই সঙ্গীকে গ্রেপ্তার করা হয়েছে৷ মহিলা নিগ্রহের অভিযোগ দায়ের করা হয়েছে তাদের বিরুদ্ধে৷
#WATCH: Woman beaten by village Sarpanch & his friend in Andhra Pradesh’s Kuderu,as she refused to agree for construction outside her house pic.twitter.com/XLIL2m0bYa
— ANI (@ANI_news) February 3, 2017
সর্বশেষ খবর
-
মেসির মায়ামিতে নিষ্প্রভ রোনাল্ডো! কলম্বিয়ার বিরুদ্ধে ড্র’য়ে নকআউটে কঠিন লড়াইয়ে পর্তুগাল
-
রেকর্ড বুকে কেন, গ্রুপ চ্যাম্পিয়ন ইংল্যান্ড, জিতেও নকআউটে কঠিন লড়াইয়ে ক্রোয়েশিয়া
-
সিআইডি সেজে ব্যবসায়ীকে প্রকাশ্য রাস্তা থেকে অপহরণ করে ডাকাতি, তদন্তে পুলিশ
-
‘আত্মঘাতী’ বিস্ফোরণে কাঁপল করাচির সেনা দপ্তর, চলল গুলি, মৃত্যু তিন পাক সেনার
-
লেনিন নয়, হৃদয় সম্রাট শিবাজি! ‘লাল’ যাদবপুরে পালিত ‘হিন্দু সাম্রাজ্য দিবস’