Kashmir

ফের জঙ্গি তৎপরতা জামাতের! ‘বিষবৃক্ষ’ নিধনে কাশ্মীরজুড়ে অভিযান এনআইএ-র

গোপন অভিযানে এনআইএ-র তদন্তকারীদের সঙ্গে ছিল পুলিশ এবং সিআরপিএফ। শ্রীনগরের পাশাপাশি দক্ষিণ কাশ্মীরের একাধিক জেলার বিভিন্ন ঠিকানায় অভিযান চালায় দলটি।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ২৫, ২০২৬, ২১:১৬

options
link
ফের জঙ্গি তৎপরতা জামাতের! ‘বিষবৃক্ষ’ নিধনে কাশ্মীরজুড়ে অভিযান এনআইএ-র
২০১৯ সালে জামাত-এ-ইসালামি (জেইআই)-কে নিষিদ্ধ করে কেন্দ্র।

জঙ্গিবাদে উসকানির অভিযোগে ২০১৯ সালে জামাত-এ-ইসালামিকে (জেইআই) নিষিদ্ধ ঘোযণা করেছিল কেন্দ্র। ভূস্বর্গে বিচ্ছিন্নতাবাদকে উসকে দিতে নতুন করে সংগঠনটি কার্যকলাপ শুরু করেছে বলে খবর ছিল গোয়েন্দাদের কাছে। তা প্রতিহত করতে সোমবার শ্রীনগর-সহ জম্মু ও কাশ্মীরের একাধিক জায়গায় অভিযান চালাল এনআইএ।

Advertisement

গোপন অভিযানে এনআইএ-র তদন্তকারীদের সঙ্গে ছিল পুলিশ এবং সিআরপিএফ। শ্রীনগরের পাশাপাশি দক্ষিণ কাশ্মীরের একাধিক জেলার বিভিন্ন ঠিকানায় অভিযান চালায় দলটি। সন্ত্রাসবাদে অর্থায়ন, জঙ্গি নিয়োগ এবং নিষিদ্ধ ঘোষিত জেইআই-এর সঙ্গে যুক্ত সংস্থাগুলির উপরেও নজরে ছিল কেন্দ্রীয় বাহিনীর। সব স্থানেই অভিযান চালানো হয়।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

শ্রীনগরের লাললাজার-সহ একাধিক জায়গায় অভিযান চালায় এনআইএ। অন্যদিকে দক্ষিণ কাশ্মীরের শোপিয়ান জেলায় একাধিক জায়গায় আচমকা হাজির হন গোয়েন্দারা। মূলত ইসলামি সংস্থা দারুল উলুম এবং সিরাজুল উলুমের ভবনগুলিতে তদন্ত চালানো হয়। গত মাসেই এই সংস্থাগুলিকে নিষিদ্ধ ঘোষণা করেছিল প্রশাসন। শোপিয়ানের মোলু চিত্রগ্রামের জামাতের একটি এবং শাহজাদা আওরঙ্গজেব-এর একটি ভবনে ঢুকে তদন্ত চালায় এনআইএ, পুলিশ ও সিআরপিএফের দল।

Advertisement

প্রসঙ্গত, ২০১৯ সালে প্রাথমিকভাবে পাঁচ বছরের জন্য নিষিদ্ধ করা হয়েছিল জামাতকে। ২০২৪ সালে নতুন করে পাঁচ বছরের জন্য নিষিদ্ধ ঘোষণা করা হয় তাদের। যদিও গোয়েন্দাদের কাছে খবর আসছিল, গোপনে নতুন করে শক্তি বাড়াচ্ছে সংগঠনটি, জঙ্গিবাদে উসকানি দিচ্ছে। এর পরেই সোমবারের অভিযান। প্রচুর তথ্য হাতে এলেও গ্রেপ্তারির খবর নেই বলেই জানা গিয়েছে।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.