Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৬ ভাদ্র ১৪৩৩
  • সোমবার
  • ২৪ আগস্ট ২০২৬
Yogi Adityanath

ইদে রাস্তায় নমাজ, কুরবানি নয়! কড়া নির্দেশ যোগীর

রবিবার একটি উচ্চ-পর্যায়ের বৈঠকে যোগ দিয়েছিলেন যোগী। সেখানে ইদের দিন রাজ্যজুড়ে যাতে আইন-শৃঙ্খলা বজায় থাকে তার উপর জোর দিয়েছেন তিনি। একইসঙ্গে দশ দফা নির্দেশিকাও জারি করেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী। সেখানে বলা হয়েছে, শুধুমাত্র মসজিদ প্রাঙ্গণের ভিতরেই নমাজ পড়তে হবে। কোনওভাবেই রাস্তায় নমাজ পড়া যাবে না।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ২৫, ২০২৬, ১৯:৫৭

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ২৫, ২০২৬, ১৯:৫৭

options
link
ইদে রাস্তায় নমাজ, কুরবানি নয়! কড়া নির্দেশ যোগীর zoom
উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। ফাইল ছবি।
Advertisement

বকরি ইদের দিন রাস্তায় নমাজ পড়া যাবে না। প্রকাশ্যে করা যাবে না কুরবানিও। উত্তরপ্রদেশে কড়া নির্দেশ জারি করে এমনটাই জানালেন যোগী আদিত্যনাথের সরকার।

রবিবার একটি উচ্চ-পর্যায়ের বৈঠকে যোগ দিয়েছিলেন যোগী। সেখানে ইদের দিন রাজ্যজুড়ে যাতে আইন-শৃঙ্খলা বজায় থাকে তার উপর জোর দিয়েছেন তিনি। একইসঙ্গে দশ দফা নির্দেশিকাও জারি করেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী। সেখানে বলা হয়েছে, শুধুমাত্র মসজিদ প্রাঙ্গণের ভিতরেই নমাজ পড়তে হবে। কোনওভাবেই রাস্তায় নমাজ পড়া যাবে না। একইসঙ্গে নমাজের জন্য রাস্তা অবরোধ করা যাবে না বলেও নির্দেশ দিয়েছেন যোগী। অন্যদিকে, কুরবানি নিয়েও কড়া অবস্থান নিয়েছে উত্তরপ্রদেশ সরকার।

Advertisement

নির্দেশিকায় বলা হয়েছে, খোলা স্থানে কোনও পশু বলি দেওয়া যাবে না। উৎসব চলাকালীন পরিচ্ছন্নতার উপরও জোর দিয়েছেন যোগী। তাঁর নির্দেশ, পশু বলির পর কোনও অস্বাস্থ্যকর পরিস্থিতি যাতে তৈরি না নিশ্চিত করতে হবে প্রশাসনকে। রাখতে হবে স্যানিটাইজেশনের ব্যবস্থাও। নির্দেশিকায় আরও বলা হয়েছে, মসজিদে ভিড় বেশি হলে পালা করে নমাজ পড়তে হবে। কিন্তু কোনওমতেই রাস্তায় নমাজ পড়া যাবে না। নিষিদ্ধ পশু বলি দেওয়া যাবে না, সমস্ত ইদগায় থাকবে পুলিশ বাহিনী, সংবেদনশীল এলাকাগুলিতে সিসিটিভি এবং ড্রোনের সাহায্যে চলবে নজরদারি, বলিদানের পর যত্রতত্র আবর্জনা ফেলে রাস্তা নোংরা করা যাবে না।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.